Thursday, October 15

আবহাওয়া ও পরিবেশ

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে চিলমারীর ডানতীর রক্ষা বাঁধ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে চিলমারীর ডানতীর রক্ষা বাঁধ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে কাঁচকোল ডানতীর রক্ষা বাঁধের একটি অংশ ধসে পড়েছে। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আকস্মিক ভাঙনে কাঁচকোল ও সড়কটারী এলাকার ব্লক পিচিং নদীগর্ভে বিলীন হয়ে যায়। ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটির প্রায় ১৬০ মিটার অংশের কংক্রিট ব্লক, বোল্ডার ও জিও ব্যাগ মুহূর্তের মধ্যে তীব্র স্রোতে ভেসে গেছে। ফলে পুরো অঞ্চলের বসতভিটা ও রাস্তাঘাট মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে নতুন করে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙন অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে বাঁধটি পুরোপুরি ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আতঙ্কে দিন কাটানো নদীপাড়ের বাসিন্দা বারী ও রেজাউল বলেন, "বাঁধের ওপারেই নদী ভাঙছে, আমরা এপারে থাকি। আতঙ্কে রাতে ঘ...
বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সবখানেই আইন অমান্য করে গড়ে উঠেছে বেশকয়েকটি করাতকল (স'মিল)। এর মধ্যে পরিবেশ আইন ও করাতকল বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের একদম কোল ঘেঁষে চলছে এসব মিল। এর ফলে একদিকে যেমন শব্দ ও বায়ু দূষণে অতিষ্ঠ স্থানীয় মানুষ, অন্যদিকে দিন-রাত নির্বিচারে গাছ কাটার ফলে উজাড় হচ্ছে এলাকার সবুজ প্রকৃতি।করাতকল বিধিমালা অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চলের সীমানার ভেতর বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি অফিসের ২০০ মিটারের মধ্যে করাতকল স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বদলগাছীর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনেই একটি স' মিল। তাছাড়াও বিভিন্ন ইউনিয়নে এই নিয়মের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না।অভিযোগ রয়েছে, উপজেলার অধিকাংশ স'মিলেরই কোনো বৈধ লাইসেন্স বা বন বিভা...
সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের উদ্বোধনের পাশাপাশি একযোগে দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি একযোগে পালিত হচ্ছে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সর্বসাধারণকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এবারের অভিযানে সেনানিবাসসহ প্রকল্প এলাকার উপযুক্ত স্থানগুলোতে বিভিন্ন ...
দুপুরের মধ্যে দেশের ৫ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সর্তক সংকেত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

দুপুরের মধ্যে দেশের ৫ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সর্তক সংকেত

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকাসহ দেশের পাঁচটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আজ বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।...
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয় ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মির্জা ফখরুলের
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয় ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মির্জা ফখরুলের

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান।সভায় সমসাময়িক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোগান্তি লাঘবে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।" তিনি উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।উক্ত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী...
জলাবদ্ধতায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

জলাবদ্ধতায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।রবিবার (১২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, ডিসি, এসপি এবং সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতা, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা এবং ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের সার্বিক অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।সভায় চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্...
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের আহ্বান
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক ||দেশে অতি বৃষ্টি ও ভারী বর্ষণের ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।আজ রবিবার (১২ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, হঠাৎ বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই আকস্মিক দুর্যোগ মোকাবিলায় এবং আর্তমানবতার সেবায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে।বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত জনবান্ধব কৃচ্ছ্রসাধন নীতির প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতি বাস্তবায়নে যে একাধিক সুনি...
খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১ জুলাই) সকালে নগরীর সার্কিট হাউস মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করতে হবে।তিনি জানান, আগামী পাঁচ বছরে সরকার ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত প্রায় এক কোটি ৭০ লাখ গাছের চারা রোপণ করেছে।প্রতিমন্ত্রী...
রায়গঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু

|| ড. মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে রিয়াদ নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের বৈকন্ঠপুর এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ বৈকন্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ঐ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালের দিকে বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।...
নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যেগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যেগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীরকুটি মুড়িয়া ঘাট এলাকায় আকস্মিক বন্যায় রাস্তা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে ওই এলাকার বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্গত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে উপদ্রুত এলাকায় গিয়ে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম খোদাদাদ হোসেন। বিতরণকৃত শুকনো খাবারের প্যাকেজে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়াসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী রয়েছে।ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোফাখখারুল ইসলাম...