শুক্রবার, মে ৮

Blog

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে যাচ্ছে জামায়াতসহ ১১ দলীয় জোট
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে যাচ্ছে জামায়াতসহ ১১ দলীয় জোট

|| নিজস্ব প্রতিবেদক ||গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।গণভোটের রায় নিয়ে সরকারি দলের কার্যক্রমে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি।এর আগে সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। মূলত জুলাই সনদ আদেশ জারি না করা এবং সংসদীয় আলোচনায় বিরোধী দলীয় নেতাকে ভুলভাবে উদ্ধৃত করার (মিসকোড) অভিযোগ এনে বিকাল ৫টা ৪৫ মিনিটে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, “যে বিষয়টিতে নির্বাচনের আগে সরকারি ও বিরোধী দলসহ সবাই একমত হয়ে...
নগরীর পিটিআই মোড়ে সকালেই স্থবিরতা, কালভার্টের কাজ ও অব্যবস্থাপনায় চরম ভোগান্তি
সর্বশেষ, সারাদেশ

নগরীর পিটিআই মোড়ে সকালেই স্থবিরতা, কালভার্টের কাজ ও অব্যবস্থাপনায় চরম ভোগান্তি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরীর পিটিআই মোড়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটের সময় যেয়ে সরেজমিনে দেখা যায়, মোড়সংলগ্ন আহসান আহমেদ সড়কের ড্রেন, স্লাব ও ফুটপাত নির্মাণকাজ শেষ হলেও একই এলাকায় নতুন করে রাস্তা খুঁড়ে কালভার্ট নির্মাণকাজ চলছে। তবে সেখানে পর্যাপ্ত শ্রমিক না থাকায় কাজ ধীরগতিতে এগোচ্ছে। ফলে সড়কের একাংশ সংকুচিত হয়ে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রচন্ড যানজটের সৃষ্টি হচ্ছে।সময় যেতে থাকে ধীরে ধীরে যান-বাহনের চাপ বাড়তে থাকে, সাথে বাড়তে থাকে মানুষের যাতায়ত, তখনই ভয়াবহ যানজটে নাকাল হয়ে পড়েন সাধারণ মানুষ। অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা যায়।বিশেষ করে সকালবেলায় ও বিকালবেলায় স্কুলগামী/স্কুল ফেরৎ শিক্ষার্থী ও অফিসগামী/ অফিস ফেরৎ মানুষের চাপ বেড়ে যাওয়ায় পুরো মোড় কার্যত স্থবির হয়ে পড়ে। রিকশা, অটোরিকশা ও মোটরস...
মানিকগঞ্জে ৪৮ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪ শিশু, মোট হাম আক্রান্ত ৩৯
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে ৪৮ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪ শিশু, মোট হাম আক্রান্ত ৩৯

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলায় হামের সংক্রমণ হঠাৎ করেই উদ্বেগজনক হারে বেড়েছে। এতে করে অভিভাবকদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ১০ শয্যার একটি ইউনিট চালু করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি হওয়া শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।মানিকগঞ্জ মেডিকেল কলেজের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান। এক শিশু বিশেষজ্ঞ বলেন, “য...
মানিকগঞ্জে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বুধবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা আরিচা জাতীয় মহাসড়ক (এন-৫)-এর ৫৭তম কিলোমিটার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলীসহ সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তার...
ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: তাসনিম নিউজ
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: তাসনিম নিউজ

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে একটি চাঞ্চল্যকর গবেষণা প্রতিবেদন সামনে এসেছে। তেহরানভিত্তিক তাসনিম নিউজ এজেন্সির কৌশলগত গবেষণা কেন্দ্রের এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চূড়ান্তভাবে ব্যর্থতার মুখে পড়েছে। বিশ্বের প্রভাবশালী ৮০টি থিঙ্ক ট্যাংকের গত এক মাসের প্রতিবেদন ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই নতুন সিদ্ধান্ত উপনীত হয়েছেন গবেষকরা।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামরিক সরঞ্জামের দিক থেকে পশ্চিমা জোট প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দেখিয়ে কিছু সুনির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারলেও কৌশলগত যুদ্ধে তারা মূলত পরাজয়ের সম্মুখীন। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া বা দেশটির বর্তমান রাজনৈতিক ব্যবস্থার পতন ঘটানোর যে লক্ষ্য পশ্চিমা জোট নিয়েছিল, তা বাস্তবে ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।...
মানিকগঞ্জে নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা চাইলেন বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা চাইলেন বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলার ৭ টি উপজেলায় নদী ভাঙনের ভয়াবহতা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা।বুধবার (১ এপ্রিল) পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো এক ডিও পত্রে তিনি উল্লেখ করেন, মানিকগঞ্জ একটি নদীবেষ্টিত জেলা হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মা, যমুনা, কালীগঙ্গা ও ইছামতী নদীর তীব্র ভাঙনে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা হুমকির মুখে পড়ে।পত্রে বলা হয়, জেলার দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সাটুরিয়া, সিংগাইরসহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সরকারি-বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে এবং আরও বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।তিনি আরও উল্লেখ করেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই...
খুলনায় ২৮ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ২৮ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ জাফর হাওলাদার (৪২) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (৩১ মার্চ) খুলনা সদর থানাধীন ৫ নম্বর ফকির বাড়ি লেন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জাফর হাওলাদার গল্লামারী এলাকার মৃত তামজেদ আলী হাওলাদারের ছেলে।পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এছাড়া, গ্রেফতারকৃত জাফর হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।...
বেলকুচিতে নিখোঁজ যমজ দুই শিশুকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার; পরিবারের কাছে হস্তান্তর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে নিখোঁজ যমজ দুই শিশুকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার; পরিবারের কাছে হস্তান্তর

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র যমজ দুই শিশুকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। পরে তাদের নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের দ্রুত ও সফল অভিযানে স্বস্তি ফিরে এসেছে পরিবারে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫৯) এর যমজ দুই ছেলে রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) গত রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে নিখোঁজ হয়।জানা গেছে, দুই ভাই নিজ বাড়ি ধীতপুর থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে বেলকুচি থানাধীন শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়ে যায়। এরপর তারা মাদ্রাসা কিংবা বাড়ি—কোনো স্থানেই পৌঁছেনি।সন্তানদের খুঁজে না পেয়ে পরিব...
রবিবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

রবিবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আগামী রবিবার থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রাথমিকভাবে দেশের অধিক সংক্রমণপ্রবণ উপজেলাগুলোতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।আজ বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট 'গ্যাভি' (GAVI) থেকে ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার, যা পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। বর্তমান...
ইহুদিবিদ্বেষী ও উগ্র মন্তব্যের অভিযোগ: অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল
জাতীয়, সর্বশেষ

ইহুদিবিদ্বেষী ও উগ্র মন্তব্যের অভিযোগ: অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ইহুদিবিদ্বেষী মন্তব্য ও অ্যাডলফ হিটলারের প্রশংসা করার অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ‘লিগসি অব ফেইথ’ নামক একটি ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিতে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে যান আজহারী। তার সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরার নাম অন্তর্ভুক্ত ছিল। তবে মঙ্গলবার তার ভিসা বাতিল করে তাকে বর্তমানে নির্বাসনের জন্য অপেক্ষায় রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে ২০২১ সালে উগ্র ও বিদ্বেষমূলক বক্তব্যের আশঙ্কায় যুক্তরাজ্যেও তার প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছিল।অস্ট্রেলিয়ার একজন লিবারেল সিনেটর বুধবার (০১ এপ্রিল) জানান, আজহারীর আগমনের বিষয়ে বিভিন্ন সামাজিক ও সম্প্রদায়ভিত্তিক সংগঠন আগেই সংসদ সদস্যদের সতর্ক করেছ...