শুক্রবার, মে ৮

Blog

জ্বালানি খাতে অরাজকতায় ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ: সরকারকে প্রতিকারের আহ্বান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জ্বালানি খাতে অরাজকতায় ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ: সরকারকে প্রতিকারের আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও জনদুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। আজ শুক্রবার (০৩ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তারা।যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার পর্যাপ্ত মজুদের কথা বললেও মাঠপর্যায়ে পাম্পগুলোতে তেলের জন্য কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ লাইন ও হাহাকার চলছে, যা অত্যন্ত রহস্যজনক। ইরান যুদ্ধের অজুহাতে অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করছে এবং অনেক জায়গায় পাম্পে সংঘাত ও প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। বিশেষ করে বোরো মৌসুমে কৃষকরা সেচের তেল না পাওয়ায় খাদ্য উৎপাদন ঝুঁকির মুখে পড়েছে।নেতৃদ্বয় অবিলম্বে দেশে তেলের প্রক...
ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার হেল্প ডেস্ক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার হেল্প ডেস্ক

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি লাঘবে হেল্প ডেস্ক স্থাপন করেছে শাখা বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া।শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপিত এই হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্র চেনানো, সুপেয় পানি, চিকিৎসা সেবাসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়।সরেজমিনে দেখা যায়, তীব্র গরম উপেক্ষা করে সংগঠনটির নেতাকর্মীরা ফুল, সুপেয় পানি, কলম, খাবার স্যালাইন ও ফাইলসহ বিভিন্ন উপকরণ দিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছেন। পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ও কক্ষ চিহ্নিত করে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভোগান্তি কমাতে তারা সক্রিয় ভূমিকা পালন করেন। এসময় সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন শাখা জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি ও সেক্রেটারিসহ সংগঠনের অন...
বেলকুচিতে অবৈধভাবে মজুত করা ১৪৫৫ লিটার তেল জব্দ; দুই ব্যবসায়ীকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে অবৈধভাবে মজুত করা ১৪৫৫ লিটার তেল জব্দ; দুই ব্যবসায়ীকে জরিমানা

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করা হয়ছে। এছাড়াও মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া  ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে তেল মজুতের অভিযান পরিচালনা করে মবুপুর বাজারের  হাসমত আলী দোকান থেকে ডিজেল ৭২০ লিটার ও পেট্রোল ৩৪৫ লিটার এবং আব্দুস সালামের দোকান থেকে ডিজেল ৩০০ লিটর পেট্রোল ৮৫ লিটার ও অকটেন ৫ লিটার জব্দ করা হয়। পরে জব্দ করা পেট্রোল মোটর সাইকেল চালকদের মাঝে এবং ডিজেল স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ৬২০ লিটার বিক্রি করে দেওয়া হয়। আর ৪০০ লিটার ড...
“কর কর্মকর্তারা হবেন জনগণের বন্ধু” — হুইপ বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

“কর কর্মকর্তারা হবেন জনগণের বন্ধু” — হুইপ বকুল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের অর্থনীতিতে করদাতার গুরুত্ব যেমন বাড়াতে হবে, তেমনি কর কর্মকর্তাদের আচরণেও আমূল পরিবর্তন আনতে হবে। “ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবেন, আতঙ্ক নয়”—এমন বার্তা দেন তিনি।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের আয়কর ব্যবস্থা দেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিদ্যুৎসহ অবকাঠামোগত উন্নয়নের বড় অংশই আসে জনগণের কর থেকে। তাই কর ব্যবস্থাকে আরও কার্যকর করতে কর ফাঁকি রোধের পাশাপাশি নিয়মকানুন সহজ ও স্বচ্ছ করা জরুরি।তিনি বলেন, এখনও অনেক সাধারণ মানুষের মধ্যে টিআইএন (TIN) সার্টিফিকেট নেওয়া নিয়ে অযথা ভীতি রয়েছে। অনেকে...
বেলকুচিতে অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||'কাজের খোঁজে বিদেশে যেতে আগ্রহী মানুষ দালালের হাতে টাকা তুলে দিচ্ছেন আর দালালরা তাদের ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। কেউ কেউ কাঙ্ক্ষিত দেশে পৌঁছাতে পারছেন, তবে বৈধ কাগজপত্র না থাকায় অনেককে কারাগারে অমানবিক অবস্থায় থাকতে হচ্ছে। কেউ কেউ মারা যাচ্ছেন সাগরে ডুবে, শিকার হচ্ছেন নির্যাতনের। পাচার কমাতে জনমনে সচেনতা গড়তে হবে। নিতে হবে সমন্বিত উদ্যোগ।'-এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।বৃহস্পতিবার (২ এপ্রিল) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের 'Combating Human Trafficking through Strengthening 4Ps' প্রকল্পের আওতায় আয়োজিত অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইন-চার্জ ইম...
কেসিসিতে বিদায়ী দুই কর্মকর্তাকে সংবর্ধনা: আবেগঘন পরিবেশে বিদায়
সর্বশেষ, সারাদেশ

কেসিসিতে বিদায়ী দুই কর্মকর্তাকে সংবর্ধনা: আবেগঘন পরিবেশে বিদায়

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সদ্য বিদায়ী সচিব আরিফুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে তাঁদের হাতে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর একটি সমন্বিত টিম নিয়ে কাজ শুরু করেছিলেন। সেই টিমের দুই গুরুত্বপূর্ণ সদস্যের বিদায় কেসিসির জন্য আবেগঘন ও বেদনাদায়ক।তিনি কেসিসিকে একটি পূর্ণাঙ্গ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রম মানুষের কল্যাণে নিবেদিত। সংশ্লিষ্ট সবাইকে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একইসঙ্গে...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’‎‎
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র বাসিন্দা তাজুলের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু ফাউন্ডেশন’।‎‎সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুলের অসহায়ত্বের বিষয়টি ভাইরাল হলে তা সবার নজরে আসে। পরে ‘পথশিশু ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে তার জন্য টিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন পথশিশু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন।‎‎এদিকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার‎ জনাব বদরুজ্জামান রিশাদ তাজুলকে ঘর নির্মাণের জন্য জায়গা এবং চাষাবাদের জন্য কৃষি জমি বরাদ্দ দেওয়া হবে বলে জানান এবং তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এতে করে তাজুলের নতুন করে জীবন শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে।‎‎জানা যায়, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলে...
স্থল অভিযান ইস্যুতে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক, সর্বশেষ

স্থল অভিযান ইস্যুতে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

|| নিজস্ব প্রতিবেদক ||ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের স্থল অভিযানের দুঃসাহস দেখানো হলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি। তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, শত্রুরা যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করে তবে তাদের একজনকেও বেঁচে ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) সেনাবাহিনীর একটি কমান্ড ও কন্ট্রোল কেন্দ্র থেকে দেওয়া অনলাইন ভাষণে তিনি এসব কথা বলেন।দেশজুড়ে সেনাবাহিনীর স্থল, বিমান প্রতিরক্ষা, বিমান ও নৌবাহিনীর কমান্ডারদের উদ্দেশে দেওয়া ওই ভাষণে মেজর জেনারেল হাতামি বলেন, শত্রুদের যেকোনো প্রতিকূল পদক্ষেপ মোকাবিলায় ইরানি সেনাবাহিনী আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রেই সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি কমান্ডারদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে শত্রুর প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে সঠিক সময়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮৭ টাকা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮৭ টাকা

|| নিজস্ব প্রতিবেদক ||ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এপ্রিল মাসের জন্য নতুন এই মূল্য নির্ধারণ করেছে।নতুন ঘোষণা অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছে। এর ফলে প্রতি সিলিন্ডারে গ্রাহককে অতিরিক্ত ৩৮৭ টাকা গুনতে হবে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল তিনটায় বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।১২ কেজি ছাড়াও বিইআরসি বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করেছে। নতুন তালিকায় ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১...
​মান্দায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

​মান্দায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||​নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাও টিটিহারি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড দেওয়া হয়।​​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কালিগাও টিটিহারি এলাকায় ঝটিকা অভিযান চালায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালীন আলমগীর হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।​আটককৃত আলমগীরকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরি...