শুক্রবার, মে ৮

Blog

মানিকগঞ্জে ১৩ কজি গাজাসহ গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ১৩ কজি গাজাসহ গ্রেপ্তার ২

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) আনুমানিক ভোর পনে ৫টার দিকে সদর থানা এলাকার মানরা এলাকার পুরাতন ব্রিজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শামীম আল মামুন, এএসআই খোরশেদ আলম, কনস্টেবল সেলিম রেজা ও কনস্টেবল শাকিল আহমেদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বিল্লাল হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৪)। তারা উভয়েই কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা।পুলিশ আরও জানায়, বিল্লাল হোসেনের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় ৭ ক...
বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান : রাষ্ট্রদূত
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান : রাষ্ট্রদূত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক সাড়া দিয়েছে ইরান। হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার মাঝেই বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান সরকার। বুধবার (০১ এপ্রিল, ২০২৬) ঢাকায় নিযুক্ত ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।রাষ্ট্রদূত জাহানাবাদি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি প্রদান করা হয়েছে। ইরানের নিরাপত্তা কাউন্সিল বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে বাংলাদেশের পতাকাবাহী ছয়টি তেলবাহী জাহাজকে চলাচলের সবুজ সংকেত দিয়েছে।তিনি উল্লেখ করেন, ইরান বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যাতে কোনো সংকটে না পড়ে, সে লক্ষ্যে...
চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশিন
বিনোদন, সর্বশেষ

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশিন

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||দেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী এবং মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক ডালিয়া নওশিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (০১ এপ্রিল) বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, ডালিয়া নওশিন বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ দুপুরে তিনি শেষ বিদায় নেন।ডালিয়া নওশিন কেবল একজন প্রথিতযশা শিল্পীই ছিলেন না, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন নিয়মিত কন্ঠযোদ্ধা হিসেবে তার অবদান ছিল অনস্বীকার্য। তার দরদী কন্ঠে গাওয়া নজরুল সংগীত এবং ...
সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিরাজগঞ্জে মোটরসাইকেল চালকদের মাঝে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক জেলা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ড বিতরণের ফলে এখন থেকে কেবল নিবন্ধিত ও বৈধ কাগজপত্র থাকা মোটরসাইকেল চালকরাই ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করতে পারবেন।সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্ড বিতরণের কাজ শুরু হলে জেলার বিভিন্ন উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত বাইকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক বাইকার মো. আসাদুল ইসলাম তার কাঙ্ক্ষিত ফুয়েল কার্ড হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "বাইকারদের জন্য বহু কাঙ্ক্ষিত ‘ফুয়েল কার্ড’ পেলাম। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। এখন থেকে পাম্পে তেল নেওয়ার সময় ব...
রাজশাহীর গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ককটেল তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধার হওয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে বিপজ্জনক বিস্ফোরক সাদৃশ্য গান পাউডার এবং কাঁচের গুঁড়া, যা সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে।র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগ এবং একটি লাল রঙের শপিং...
ভাইরাল তাজুল ইসলাম তাজুর সাথে কিছুক্ষণ
সর্বশেষ, সারাদেশ

ভাইরাল তাজুল ইসলাম তাজুর সাথে কিছুক্ষণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ১৪ নং নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকার টারী গ্রামের একজন দিনমজুর পরিবারের সিরাজুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির প্রথম পুত্র তাজু।তিনভাই তিন বোনের মধ্যে তাজু বড়ো। বাবা অসুস্থ, মা মানুষের বাসায় কাজ করে সংসার চালিয়ে আসছে। তাজু ঢাকায় গিয়ে লেবার হিসেবে কাজ করে। তাজু বিবাহিত; কিন্তু প্রায় তিন বছর আগে তাকে রেখে বউ চলে যায়।বেশ কিছুদিন টাকা জমিয়ে একটি ফোন ক্রয় করে সে মাঝে মধ্যেই ভিডিও বানাতো। গত ২৬শে মার্চ নারায়ণপুর স্কুলে অনুষ্ঠান চলাকালে সে জিলাপি নিয়ে একটা ভিডিও বানায়। এতেই সে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে সে বিভিন্ন ভিডিও লাইভে আসছে।পরে ঢাকা থেকে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া তাজুর গ্রামের বাড়ি নারায়ণপুর গিয়ে তার সাক্ষাৎকার প্রচার করে।এ বিষয়ে নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজির রহমান ম...
মৌমিতার মৃত্যু ঘিরে উত্তাল খুবির শিক্ষার্থীরা; ২৪ ঘণ্টার আল্টিমেটাম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মৌমিতার মৃত্যু ঘিরে উত্তাল খুবির শিক্ষার্থীরা; ২৪ ঘণ্টার আল্টিমেটাম

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সড়ক দুর্ঘটনায় সহপাঠী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে নগরীতে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধ, হল রোড সংস্কার, ভারী যানবাহন নিয়ন্ত্রণ এবং গল্লামারী সেতুর নির্মাণ দ্রুত শেষ করার দাবি তোলা হয়।শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পরও এখন পর্যন্ত দায়ীদের শনাক্তে দৃশ্যমান অগ্রগতি নেই। তাদের ভাষ্য, সড়কে অনিয়ম ও অব্যবস্থাপনা চলতে থাকলে এ ধরনের প্রাণহানি ঠেকানো সম্ভব নয়। দ্রুত জবাবদিহিতা নিশ্চিত না হলে কঠোর কর্মসূচিতে যাওয়...
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে নতুন সচিব মো. দাউদ মিয়া
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে নতুন সচিব মো. দাউদ মিয়া

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়েছে।নিয়োগের আগ পর্যন্ত মো. দাউদ মিয়া এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান প্রজ্ঞাপনে তাকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে এই নতুন পদে পদায়ন করা হয়েছে।অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বর্তমান সচিব মুহাম্মদ রফিকুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।...
বেলকুচিতে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ ভাই নিখোঁজ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ ভাই নিখোঁজ

|| নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ দুই ভাই নিখোঁজ রয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে।এদিকে সন্তানদের হারিয়ে বাবা-মা এখন পাগল প্রায়।সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (২৯ মার্চ) বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।জানা যায়, রবিবার সকালে তাদের বাড়ি ধীতপুর গ্রামের বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে তারা নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাদ্রাসা বা বাড়িতে পৌঁছায়নি। স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি।তিনদিন পর বেলকুচি থানায় পৃথক সাধারণ ডা...
মানিকগঞ্জে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব নাজমুন আরা সুলতানা ২০২৫–২০২৬ অর্থবছরের সরকারি যাকাত ফান্ডের চেক গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন।মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়। এতে বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারি যাকাত ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সহায়তা তাদের প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ মুরসালিন, দেলোয়ার হোসাইন প্রমুখ।...