চ্যানেল আই টিএমএসএস মিউজিক অ্যাওয়ার্ড পেলেন নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশ
|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||এবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এ নজরুল সংগীতে বিজয়ী হয়েছেন শ্রোতাপ্রিয় নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশ।নজরুল সংগীতে অ্যাওয়ার্ড বিজয়ী এই শিল্পী জানিয়েছেন, তিনি একই সঙ্গে নিজে গান করেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন। এই দুটি কাজই তিনি সমান উপভোগ করেন। তিনি আরও বললেন, ‘আমি সরাসরি গান শিখেছি বরেণ্য সংগীতগুরু সোহরাব হোসেন আর সুধীন দাশের কাছে। দীর্ঘ সময়ে তাঁদের কাছ থেকে যা শিখেছি, তা-ই এখন চর্চা করছি, অন্যদের শেখাচ্ছি। এই কাজে যে আনন্দ, তা বলে বোঝানো যাবে না।’২০০৫ সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘বেঙ্গল বিকাশ প্রতিযোগিতা’য় আধুনিক গান ও নজরুলসংগীত বিভাগে প্রথম হয়েছেন পলাশ।২০০৯ সালে বের হয় তাঁর গাওয়া নজরুলসংগীতের প্রথম অ্যালবাম পরদেশি বঁধুয়া। ওই বছর অ্যালবামটির জন্য তিনি ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পান। এরপর তাঁর আরও দুটি অ্যালব...










