মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী
|| নিজস্ব প্রতিবেদক ||প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি মানবিক ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে। এই লক্ষ্য অর্জনে শহর ও গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রমকে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬’ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।বাণীতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের আধুনিকায়নে সরকারের বৃহৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, য...










