Sunday, August 23

নাগেশ্বরীতে লিভার সিরোসিসে আক্রান্ত রাজুর পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছবাড়ী গ্রামের লিভার সিরোসিসে আক্রান্ত হতদরিদ্র যুবক রাজু আহমেদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে আক্রান্ত রাজু আহমেদের নিজ বাড়িতে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে এই আর্থিক সহায়তা তুলে দেন।

জানা গেছে, চিকিৎসার জন্য প্রায় ৩৫ লাখ টাকার প্রয়োজন যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। বিষয়টি জানতে পেরে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন স্বশরীরে গিয়ে রাজুর পরিবারের পাশে দাঁড়ান। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তর থেকেও সরকারিভাবে চিকিৎসার অনুদান পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনের সময় তিনি জানতে পারেন, রাজু আহমেদের বড় ছেলে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হলেও পারিবারিক এই দূর্যোগে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রাজুর ছেলের পড়ালেখা যেন অর্থের অভাবে বন্ধ না হয়, সে বিষয়েও পরবর্তীতে সব ধরনের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *