
|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||
উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জের সদস্য ও জাতীয় দৈনিক বসুন্ধরা পত্রিকার বিশেষ প্রতিনিধি মাসুদ মোল্লার স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জের উদ্যোগে মরহুমের নিজ বাসভবনের সামনে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এ কে এম আল আমিন প্রিন্সের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মৃধা ও মো. নিজাম মজলিস, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সহ-শামীম, ফয়সাল, আলমগীর হোসেন জুয়েল, শাহিন ও আমীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোকসভায় বক্তারা মরহুম মাসুদ মোল্লার বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তিকামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মো. আল মামুন।
