তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে খুলনায় চরম দুর্ভোগ, সংকটে এসএসসি পরীক্ষার্থীরা
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় চলমান তীব্র তাপপ্রবাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। দিনের দাবদাহের পর রাতেও মিলছে না স্বস্তি। অসহনীয় গরম ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে নির্ঘুম রাত কাটাচ্ছেন নগরবাসী।সবচেয়ে বেশি সংকটে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে তাদের পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। নগরীর সোনাডাঙ্গা এলাকার পরীক্ষার্থী তানভীর হাসান জানায়, ‘প্রচণ্ড গরমে ফ্যান ছাড়া পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে গেছে। বারবার বিদ্যুৎ চলে গেলে মনোযোগ ধরে রাখা যায় না।’অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। খালিশপুরের বাসিন্দা নাসরিন আক্তার বলেন, ‘পরীক্ষার সময় এমন লোডশেডিং চলতে থাকলে বাচ্চাদের ফলাফলে প্রভাব পড়বে। রাতে ঠিকমতো ঘুমাতে না পারায় তারা ক্লান্ত হয়ে যাচ্ছে।’অন্যদিকে শিল্প খাতেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। নগরীর রূপসা শিল্পাঞ...










