
|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সৎ ও সাহসী প্রবীণ সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী কাল ২৩ সেপ্টেম্বর (বুধবার)।
প্রবীণ এই সাংবাদিক তাঁর জীবদ্দশায় সুনামের সঙ্গে জাতীয় দৈনিক নওরোজ ও দৈনিক জনতাসহ বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন মির্জাগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
মরহুম আঃ মান্নান মিয়া ১৯৫৬ সালের ১ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর বিকেলে ৬০ বছর বয়সে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক আলমগীর হোসেন জুয়েল, কন্যা ফেরদৌসী বেগম ঝুনু, ঝুমা, ফাতিমা ইসলাম রুমা এবং সহধর্মিনী মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসী ও সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
