বেলকুচিতে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় আয়োজিত এই ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।খেলায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বি এন পির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন এবং পৌর স...










