Sunday, October 25

Blog

এমবাপ্পের চোটে বাড়ছে আন্তর্জাতিক বিরতি নিয়ে উদ্বেগ
খেলাধুলা, সর্বশেষ

এমবাপ্পের চোটে বাড়ছে আন্তর্জাতিক বিরতি নিয়ে উদ্বেগ

|| স্পোর্টস ডেস্ক ||জাতীয় দলের হয়ে খেলতে নেমে কিলিয়ান এমবাপ্পের চোট পাওয়ার ঘটনায় আধুনিক ফুটবলে আন্তর্জাতিক বিরতি ও খেলোয়াড়দের ওপর তৈরি হওয়া অতিরিক্ত চাপ নিয়ে আলোচনা নতুন করে উসকে দিল। উয়েফা নেশনস লিগে শুক্রবার তুরস্কের বিপক্ষে ফ্রান্সের জয়ের ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করার মাত্র পাঁচ মিনিট পরই হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ফরাসি ফরোয়ার্ড।মাঠ ছাড়ার সময় তারকা এ ফুটবলারকে প্রচণ্ড ব্যথায় কাতর হতে দেখা যায় এবং স্বাভাবিকভাবে হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল তাঁর। ম্যাচ শেষে ফরাসি কোচ জিনেদিন জিদান এমবাপ্পের ইনজুরি নিয়ে কথা বললেও ক্লাবের সমর্থকদের আশ্বস্ত করার মতো স্পষ্ট কিছু জানাতে পারেননি।স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরেই এমবাপ্পের বিশদ শারীরিক পরীক্ষা করা হবে। লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে চার নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডের ইনজুরি বড় ধরনের...
মারধর ও চাঁদাবাজির অভিযোগে ভারতীয় টিভি অভিনেত্রী গ্রেফতার
বিনোদন, সর্বশেষ

মারধর ও চাঁদাবাজির অভিযোগে ভারতীয় টিভি অভিনেত্রী গ্রেফতার

|| বিনোদন ডেস্ক ||এক ব্যবসায়ীকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক ৫ লাখ ৫০ হাজার রুপি আদায়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট। এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীর ওপর এমন নির্যাতন চালানো হয় বলে জানিয়েছে ভারতের চেন্নাই পুলিশ।মামলার বিবরণ ও ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের মাইলাপুরের বাসা থেকে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।ঘটনার তদন্তে জানা যায়, বর্ষিণী ও তাঁর সহযোগীরা তরুণ নামে এক শেয়ার ব্যবসায়ীকে তাঁদের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন। ব্যবসায়ী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। গত ২২ আগস্ট ভোরে ওই ব্যবসায়ী নিজ কক্ষে ফিরলে আগে থ...
ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক, সর্বশেষ

ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল ও বিষাক্ত মদ পানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজ্যের মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জন মারা যান বলে জানিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে এবং অবৈধ মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে ইতোমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে।আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার আই বাংল্যাং চ্যাংয়ের নেতৃত্বে গঠিত এই বিশেষ তদন্তকারী দলটি বিষাক্ত মদের উৎস, উৎপাদন, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে।মোককচুং জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মাঙ্গকোলেম্বা ও আশপাশের এলাকায় বিষাক্ত মদ পানের পরপরই অনেকে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা আটজনে পৌঁছায়...
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেয় সরকার।আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ দেওয়া হলো।প্রজ্ঞাপনের শর্তানুসারে, যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। তবে মেয়াদ চলাকালীন তাঁর অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে সেই তারিখ পর্যন্তই তিনি পদে বহাল থাকবেন। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের...
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন ‘সাইবার সিকিউরিটি ইউনিট’
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন ‘সাইবার সিকিউরিটি ইউনিট’

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) 'পুলিশ সপ্তাহ ২০২৬' উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে নতুন এই ইউনিট পরিচালিত হবে। পদটি পুলিশ সদর দপ্তরে বিদ্যমান না থাকলে তা নতুন করে সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন এই ইউনিটের কর্মপরিধি ও কাঠামো তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভাগ, মেট্রোপলিটন ও জেলা পর্যায়েও এর শাখা সম্প্রসারণ করা হবে। থানা ও জেলা পর্যায়ের দফতরগুলোতে থাকবে আধুনিক যন্ত্রপাতি। এ ছাড়া জটিল সাইবার অপরাধ অনুসন্ধানের জন্য আধুনিক ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় অন্যান্য...
জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে পাঁচ দিনের সফল নিউইয়র্ক সফর সমাপ্ত করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সাথে রয়েছেন। ফ্লাইটটি দুবাই হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।এবারের সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলায় ভাষণ প্রদান করেন। ২৪ সেপ্টেম্বর দেওয়া সেই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট ও রোহিঙ্গা সংকটসহ নান...
তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “একদিকে সাধারণ মানুষ যখন নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, অন্যদিকে রাতারাতি লিটার প্রতি জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়িয়ে দিয়ে জনগণের ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা বসানো হয়েছে। তেলের এই চড়া মূল্যের অজুহাতে পরিবহন ভাড়াসহ প্রতিটি পণ্যের দাম এখন আকাশচুম্বী। অ...
শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রাম এলাকায় স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।আটক জাহানারা খাতুন পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর গ্রামের সরেমানের স্ত্রী। বর্তমানে তিনি পাবনার সুজানগর থানার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, জাহানারা খাতুনকে প্রায়ই জমদুয়ারা এলাকায় দেখা যেত। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ইদ্রিসের ছেলে ইন্না মিয়ার কাছে মাদকের চালান সরবরাহ করে আসছিলেন। শুক্রবার ইন্না মিয়ার বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে তাকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।পুল...
বানারীপাড়ায় শালিস মিমাংসার পরও মামলা, আ. লীগ নেতা মঞ্জুর বিরুদ্ধে হয়রানির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় শালিস মিমাংসার পরও মামলা, আ. লীগ নেতা মঞ্জুর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ ও স্থানীয় শালিস মীমাংসার পরও এক প্রবাসী পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে। এছাড়া রাজনৈতিক ফায়দা লুটতে প্রবাসীদের পরিবারকে মিথ্যা রাজনৈতিক ট্যাগ দেওয়া এবং তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি বেচাকেনাসহ স্বজনদের জমি দখলের অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা।অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বানারীপাড়ার জেএল ৪২ নম্বর খতিয়ানের এসএ ৫৯৪ ও ৫৯১ (হাল ৫৯৭ ও ৫৮৯) দাগে ২৪ শতাংশ সম্পত্তি ক্রয় করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলী হোসেন মোল্লা। একই দাগে দুটি দলিলে সাব-কবলা মূলে ৩১ শতক জমি ক্রয় করেন প্রতিবেশী গোলাম সালেহ মঞ্জু মোল্লা। দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী পরিবারের দ...
সুবিপ্রবি’র উন্নয়ন নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে কৌশলগত সংলাপ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সুবিপ্রবি’র উন্নয়ন নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে কৌশলগত সংলাপ

|| নিজস্ব প্রতিবেদক ||সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ভবিষ্যৎ উন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে এক কৌশলগত সংলাপ (Strategic Dialogue) অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বক্তব্যকালে তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের নানা দিক তুলে ধরে একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর সরকার এবং ইডেন মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা ন...