Sunday, October 25

Blog

সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান
আন্তর্জাতিক, সর্বশেষ

সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কেবল কূটনৈতিক পথই কার্যকর বলে পুনর্ব্যক্ত করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সংক্রান্ত তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) এ মন্তব্য সামনে এলো।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে জানান, "আমাদের শর্তগুলো অত্যন্ত স্পষ্ট এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করা সেই শর্ত পূরণের ওপরই নির্ভর করছে। বর্তমান অচলাবস্থা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধান।"গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে রেখে ইরান একটি শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাংবাদিকদের জানান, ইরান যুদ্ধে কোণঠাসা হয়ে দ্রুত চুক্তিতে ...
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

|| অনলাইন ডেস্ক ||জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন।এর আগে দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছয় ঘণ্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ২টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন এবং ধারাবাহিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন। সফরকালে তিনি শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারের...
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নগরবাসীকে সচেতন করতে পাড়া-মহল্লায় সামাজিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেসিসির পক্ষ থেকে মশার লার্ভা ও উড়ন্ত মশা নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রমে জনবল বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জ্বরে আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শয্যা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কেসিসির কার্যক্রমের সঙ্গে যুক্ত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ আরও কার্যকর হবে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর দৌলতপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সূচনা স্বাস্থ্য ও ...
মক্কা চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করলো তিন দেশের সামরিক প্রধানরা
আন্তর্জাতিক, সর্বশেষ

মক্কা চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করলো তিন দেশের সামরিক প্রধানরা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইয়েমেনের হুতিদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবকে সহায়তার অংশ হিসেবে সম্মিলিত প্রতিরক্ষা ও ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অবিলম্বে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধানরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) রিয়াদে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠকে তিন দেশের সামরিক প্রধানরা এ বিষয়ে একমত হন বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে।বৈঠকে সামরিক প্রধানরা রিয়াদের নিরাপত্তা পরিস্থিতি ও বিদ্যমান হুমকিগুলো পর্যালোচনা করেন। এ সময় পবিত্র নগরী মক্কাসহ সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানান তাঁরা। পাশাপাশি নাগরিকদের সুরক্ষায় সৌদি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসাও করা হয়।বৈঠকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বৃদ্ধি, সামরিক সমন্বয় এবং যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ...
সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়ার ঘোষণা ইরানের
আন্তর্জাতিক, সর্বশেষ

সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়ার ঘোষণা ইরানের

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘শাস্তিমূলক পদক্ষেপ’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বির বরাতে এ তথ্য জানিয়েছে।আইআরজিসির মুখপাত্র দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে এবং সেই বিজয়কে তারা এখন স্থায়ী কৌশলগত প্রতিরোধক্ষমতায় রূপান্তর করছে। তিনি ইঙ্গিত দেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখাকেই তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রধান প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।হোসেইন মোহেব্বি বলেন, বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েও হরমুজ প্রণালি কয়েক ঘণ্টার জন্যও খোলা রাখতে পারেনি। ফলে অবাধ নৌ চলাচল...
‘জুলাই নিয়ে বিভক্তি হলে সুযোগ নেবে পুরোনো শক্তি’: মানারাত ইউনিভার্সিটিতে যুগান্তর সম্পাদক
শিক্ষাঙ্গন, সর্বশেষ

‘জুলাই নিয়ে বিভক্তি হলে সুযোগ নেবে পুরোনো শক্তি’: মানারাত ইউনিভার্সিটিতে যুগান্তর সম্পাদক

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই নিয়ে বিভক্তি তৈরি হলে পুরোনো রাজনৈতিক শক্তিগুলো আবার সুযোগ নিতে পারে—এমন আশঙ্কার কথা তুলে ধরে খ্যাতিমান কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করছে আজকের তরুণদের ওপর। জুলাইয়ের আন্দোলন ও পরিবর্তনের পক্ষে থাকা তরুণদের নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে হবে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ফল সেমিস্টার ২০২৬-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্...
খাগড়াছড়িতে ভাবগাম্ভীর্যে পালিত হলো মধুপূর্ণিমা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে ভাবগাম্ভীর্যে পালিত হলো মধুপূর্ণিমা

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠিকতার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ‘মধুপূর্ণিমা’ উদযাপিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই পূজার নানা সামগ্রী নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধবিহারে সমবেত হন হাজারো নর-নারী ও শিশু-কিশোর। কর্মসূচির শুরুতে পঞ্চশীল গ্রহণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপর দেশ, জাতি ও বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।উৎসব উপলক্ষ্যে বৌদ্ধভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার প্রদীপদান এবং পিণ্ডদানসহ নানাবিধ দানীয় অনুষ্ঠান সম্পাদন করেন ভক্তরা।বৌদ্ধ ধর্মশাস্ত্র মতে, ভগবান গৌতম বুদ্ধ পারলেয়্য বনে অবস্থানের সময় একটি বানর তাঁকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে দান করেছিল। সেই ঐতিহাসিক ও তাত্পর্যপূর্ণ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর...
এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||‘পুনরুত্থানের বছর’ (Year of Resurrection) স্লোগানকে সামনে রেখে এনআরবি ব্যাংক পিএলসির ‘ইয়ার-টু-ডেট ব্যবসা পর্যালোচনা সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান।এতে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ এবং অতিরিক্ত ও উপ-ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা দল, সকল শাখা...
ইরানি বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় চায় ইরাক
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানি বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় চায় ইরাক

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের বিমান সংস্থাগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে ইরাক সরকার। রোগীদের চিকিৎসা, শিক্ষার্থীদের পড়াশোনা এবং ধর্মীয় তীর্থযাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বাগদাদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরাকের প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। চলতি সপ্তাহে দেশটির সব বিমানবন্দরে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বিশেষ করে শিয়া পুণ্যার্থীদের প্রধান গন্তব্য নাজাফ বিমানবন্দরে তৈরি হয় ব্যাপক অনিশ্চয়তা।ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মানবিক দিক বিবেচনায়—বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, ধর্মীয় সফর ও বেসামরিক নাগরিকদের চলাচলের সুবিধা বজায় রাখতে কিছু বিমানবন্দরকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত করার অনুরোধ জানানো হচ্ছে।প্রতিবেশী দুই দেশ ইরাক ও ইরান...
আস-সুন্নাহর উদ্যোগে শুরু হচ্ছে ৩য় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আস-সুন্নাহর উদ্যোগে শুরু হচ্ছে ৩য় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ

|| ধর্ম ডেস্ক ||আজানের সুর ও উচ্চারণ আরও বিশুদ্ধ ও হৃদয়গ্রাহী করে তুলতে ১০ দিনব্যাপী বিশেষ মুয়াজ্জিন প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির উদ্যোগে এবার তৃতীয় দফায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।‘৩য় মুয়াজ্জিন প্রশিক্ষণ’ শীর্ষক এই আয়োজনে আজান ও ইকামাতের প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ, সংশ্লিষ্ট প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েল এবং মদিনা ও মিশরের ঐতিহ্যবাহী সুরের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া কণ্ঠের যত্ন, দীর্ঘ শ্বাস নিয়ন্ত্রণ, সাউন্ড সিস্টেম পরিচালনা, তারবিয়াহ, ব্যক্তিত্ব উন্নয়ন ও রুকইয়াহর মতো ব্যবহারিক বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত থাকছে।আয়োজকরা জানান, প্রশিক্ষণটি সম্পূর্ণ ১০০ শতাংশ স্কলারশিপের আওতায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মানসম্মত আবাসন, খাবার, যাতায়াত খরচ ও প্রয়োজনীয় সনদ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।প্রশিক্ষণে আবেদ...