Friday, October 16

সারাদেশ

ক্যান্সারে আক্রান্ত ৪র্থ শ্রেণীর শারমিন বাঁচতে চায়: চিকিৎসার জন্য ১০ লাখ টাকার আকুতি
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ক্যান্সারে আক্রান্ত ৪র্থ শ্রেণীর শারমিন বাঁচতে চায়: চিকিৎসার জন্য ১০ লাখ টাকার আকুতি

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||চিলমারী উপজেলার ৩ নং থানাহাট ইউনিয়নের (রাধাবল্লভ) ব্যাপারীর হাট এলাকার ১০ বছরের শিশু শারমিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছেন।শারমিন রাধাবল্লভ কালিরপাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ে। দরিদ্র অসহায় পিতা- মাতা তার চিকিৎসার খরচ যোগাতে না পারায় আদরের সন্তান শিশু শারমিন আজ মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে। এই অবুঝ বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার।পিতা শাহআলম ও মাতা আমেনা বেগমের তিন সন্তানের মধ্যে ২য় সন্তান শারমিন। শারমিনের পিতা সামন্য একজন কলার দোকানদার। সামান্য আয়ে এমনিতে তার সংসার চলেনা, তার উপরে আবার ১০ বছরের মেয়ে শারমিন দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এ যেন পিতা শাহ আলমের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতোই অবস্থা। মেয়ের চিকিৎসার খরচের সামর্থ্য না থাকায় দিশেহারা শাহ আলম ও ...
তজুমদ্দিনে চুরি মামলায় অভিযুক্তরা গরুর মালিকসহ হাজির হয়ে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চুরি মামলায় অভিযুক্তরা গরুর মালিকসহ হাজির হয়ে সংবাদ সম্মেলন

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে পাঁচ গরু বেপারীকে চুরি মামলা আসামি করে জেল খাটানোর প্রতিবাদে গরুর প্রকৃত মালিক নিয়ে হাজির হয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।বৃহস্পতিবার সন্ধ্যায় তজুমদ্দিন প্রেসক্লাবে পাঁচ গরু বেপারী মোঃ সালাউদ্দিন, মোঃ বাচ্চু, মোঃ রেজাউল, মাকসুদ ও মোশাররফ এবং গরুর মালিক আঃ রহিম, শামসুদ্দিন ও কামালউদ্দিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে গরু বেপারী ও মালিকরা জানান, কোরবানি ঈদ উপলক্ষে কয়েকটি গরু কিনে হাতিয়া নেয়ার উদ্দেশ্যে চৌমুহনী ঘাটে নেয়া হয়। নদীতে জোয়ার ভাটার হিসেব অনুযায়ী রাতে গরুগুলোকে ট্রলারে উঠানোর সময় থানা পুলিশ হাজির হয়। এসময় পুলিশকে গরু কিনার রশিদ দেখানো হলেও আমাদের পাঁচজন বেপারিসহ পাঁচটি গরু থানায় নিয়ে আসেন এবং গরুর মালিক হাজির করার জন্য বলেন। সকালে গরুর মালিক থানায় হাজির হয়ে প্রমাণাদি পেশ করলেও অজ্ঞাত কারণে চুরি মামলায় আস...
প্রকৃতি বাঁচলে বাঁচবে ভবিষ্যৎ: নাগেশ্বরীতে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার সবুজ বার্তা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

প্রকৃতি বাঁচলে বাঁচবে ভবিষ্যৎ: নাগেশ্বরীতে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার সবুজ বার্তা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||প্রকৃতি মানুষের সবচেয়ে বড় আশ্রয়। নদী, গাছ, মাটি, বাতাস ও জীববৈচিত্র্যের সমন্বয়ে গড়ে ওঠা এই পরিবেশই মানবসভ্যতার অস্তিত্ব টিকিয়ে রেখেছে হাজার বছর ধরে। কিন্তু জলবায়ু পরিবর্তন, নির্বিচারে বৃক্ষনিধন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অযৌক্তিক ব্যবহারের ফলে আজ প্রকৃতি নানা সংকটের মুখোমুখি। এই বাস্তবতায় ৫ জুন বিশ্বজুড়ে পালিত হলো আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি।“প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।” প্রতিপাদ্যকে ধারণ করে Actions to Climate Change Ensuring Sustainable Solutions (ACCESS) Project-এর আওতায়, সহযোগিতায় হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন , বাংলাদেশ এবং ইএসডিও (ESDO)-এর বাস্তবায়নে আয়োজিত...
ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০৫ দোকান
সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০৫ দোকান

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি খোলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী।শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাপড় পট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাপড় পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মার্কেটে বিপুল পরিমাণ কাপড়, প্রসাধনী ও অন্যান্য দাহ্য পণ্য থাকায় আগুন মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়।খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দ...
তজুমদ্দিনে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তিন পরিবার। জমি দখল, মামলা- হামলা, ভয় ভীতি ও মিথ্যা সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয় ওই আইনজীবির বিরুদ্ধে।বৃহস্পতিবার তজুমদ্দিন প্রেসক্লাবে উপস্থিত হয়ে ভুক্তভোগী মোঃ ফারুক হোসেন, আবু সাইম ও মোহাম্মদ ইউনুস সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে তারা বলেন, তজুমদ্দিনের বাসিন্দা জনাব মোজাম্মেল হক (কুটি উকিল) ভোলা জর্জ কোর্টের এডভোকেট। এই প্রভাব খাটিয়ে ১০-১৫টি পরিবারকে কোর্টে মামলা দিয়ে হয়রানির মাধ্যমে জমি দখল করেন। দীর্ঘদিন তারা শশীগঞ্জ উত্তর বাজার মন্দিরের জমিও দখলে রেখেছিলেন। দখলবাজীর ধারাবাহিকতায় কুটি উকিল মার্চ ২০২৬ এ তজুমদ্দিন উপজেলা সদরে উত্তর বাজার ৮টি চান্দিনা ভিটা দখলের সময় আবু সায়েম গংরা বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে অপপ্রচার ও কোর্টে মামলা দিয় হয়রানি কর...
সাটুরিয়ায় দুর্ধর্ষ চুরি: ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় দুর্ধর্ষ চুরি: ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চেতনানাশক খাইয়ে একটি পরিবারকে অচেতন করে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ৪ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের করাইল গ্রামে মোঃ ওমর ফারুকের বসতবাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারের নগদ অর্থ, মোটরসাইকেল ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ভুক্তভোগী ওমর ফারুক জানান, ঘটনার দিন গতকাল আছর নামাজের পর তারা পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও তার মা, বোন এবং তার নিজের চোখ থেকে কোনোভাবেই ঘুমের ঘোর কাটছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাদের খাবারের সাথে কোনো চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়েছিল।পরিবারের সবাই অচেতন অবস্থায় ঘরে ঘুমিয়ে থাকলে, চোর চক্রটি ভবনের সিঁড়িঘরের (চিলেকোঠা) টিন কেটে ভেতরে ...
বেলকুচিতে সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— উপজেলার জামতৈল গ্রামের অটোভ্যান চালক নূরুল ইসলাম (৩৫), আজুগড়া (হিজলতলা) গ্রামের আব্দুল মোত্তালেব (৪০) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫)। এই ঘটনায় তাদের মেয়ে তামান্না খাতুন (১৬) গুরুতর আহত হয়েছে।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান বিপরীত দিক থে...
মানিকগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাচারীকান্দি মাঝিপাড়া এলাকায় প্রহ্লাদ হালদার নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।নিহত প্রহ্লাদ হালদার কাচারীকান্দি মাঝিপাড়ার বাসিন্দা শ্রীকৃষ্ণ হালদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।স্থানীয়দের দাবি, প্রহ্লাদ হালদার দীর্ঘদিন ধরে নেশাজনিত সমস্যায় ভুগছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। বিষয়টি তদন্ত করছেন মানিকগঞ্জ সদর থানার এসআই হাফিজুর রহমান। তিনি ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা ...
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন: মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন: মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর মিরপুরের পল্লবীতে বহুল আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার (৪ জুন) মামলার যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের এই দিন ধার্য করেন।এর আগে গতকাল বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত আজ যুক্তিতর্কের দিন নির্ধারণ করেছিলেন। আজ সকাল থেকেই মামলার যুক্তিতর্ক শুনতে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনজীবী ও সংবাদকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।আজকের যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ, সাক্ষীদের বক্তব্য এবং আইনের বিভিন্ন তথ্য-উপাত্ত ও রেফারেন্স আদালতের সামনে তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই প্রেক্ষিতে আসামিদের সর্...
​হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সুবল গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

​হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সুবল গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পুড়িয়া হেরোইনসহ মোঃ সুবল হোসেন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।​গত মঙ্গলবার (০২ জুন) দুপুরে দৌলতপুর বাজারস্থ উপজেলা পরিষদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃত সুবল হোসেন দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর মোল্লা পাড়া এলাকার আরশেদ আলী মোল্লার ছেলে।​পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানা পুলিশের একটি টিম এলাকায় মোবাইল ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পায় যে, দৌলতপুর বাজারের ওয়ালটন শোরুমের সামনে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর ২টা ১৫ মিন...