Friday, October 16

সারাদেশ

হ্যাটট্রিকের পথে জনতার মেম্বার আমিনুল হক আকন্দ
সর্বশেষ, সারাদেশ

হ্যাটট্রিকের পথে জনতার মেম্বার আমিনুল হক আকন্দ

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনী লড়াইয়ে টানা দুইবারের সফল ইউপি সদস্য (মেম্বার) মোঃ আমিনুল হক আকন্দ এবার হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে পুরোদমে মাঠে নেমেছেন।সাধারণ মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় ও 'ঘরের ছেলে' হিসেবে পরিচিত আমিনুল হককে ঘিরেই এখন ২নং ওয়ার্ডের ভোটারদের মূল আকর্ষণ।স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গত দুই মেয়াদে দায়িত্ব পালনকালে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে আন্তরিকতা ও সেবার হাত বাড়িয়ে দিয়েছেন আমিনুল হক আকন্দ। সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের জন্মনিবন্ধন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও নাগরিক সেবায় সরাসরি অংশ নেন তিনি। যেকোনো দুর্যোগে ত্রাণ তৎপরতা, করোনাকালীন সহায়তা কিংবা সাধারণ মানুষের সুখ-দুঃখে সবার আগে ছুটে যাওয়ার কারণ...
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সোহেল ও স্বপ্নার ফাঁসি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সোহেল ও স্বপ্নার ফাঁসি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার বর্বরোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে তৎপর ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে আসামি স্বপ্না আক্তারকে এবং ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়।আদালতে আনার পর তাদের প্রথমে ঢাকা মহানগ...
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানি নদীভাঙন কবলিত উত্তর ধলডাঙ্গা ও দক্ষিণ ধলডাঙ্গা এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। শনিবার (৬ জুন) তিনি সরেজমিনে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জাকির হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজির রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুর রহমান তারেক এবং চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।পরিদর্শনকালে জেলা প্রশাসক নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদ...
কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা, জনমনে প্রশ্ন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা, জনমনে প্রশ্ন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নদীবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নে হালিমা খাতুন (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পদ্মারচর (পাগলার বাজার) এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এতটুকু শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় জনমনে এটি 'হত্যা নাকি আত্মহত্যা' তা নিয়ে নানামুখী প্রশ্নের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত হালিমা খাতুন পদ্মারচর এলাকার পাগলার বাজার নামক স্থানের হেলাল মন্ডলের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার সারাদিন সে তার দাদা-দাদীর সাথে পাশের বাজারে তাদের হোটেলের ব্যবসায় সহযোগিতা করছিল। সন্ধ্যার দিকে সে 'বাইরে থেকে আসছি' বলে দোকান থেকে বের হয়ে যায়। প্...
মানিকগঞ্জে বৃদ্ধাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বৃদ্ধাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের পাশাপাশি ভুক্তভোগীর গলায় থাকা রুপার চেইন চুরির অভিযোগও উঠেছে। পুলিশ ইতোমধ্যে চুরি যাওয়া চেইন উদ্ধার করেছে।অভিযোগ অনুযায়ী, গত ৩০ মে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় ভিক্ষা করার সময় দুই যুবক বৃদ্ধাকে কৌশলে একটি বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে নেয়। পরে নির্জন বাঁশঝাড়ে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একই সময়ে তার গলায় থাকা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের রুপার চেইনও চুরি করা হয়।ঘটনার পর বিষয়টি স্বজনদের জানালে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া চেইন কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ এব...
জলবায়ু সহনশীল মডেল তৈরিতে বানারীপাড়ায় যুব ফোরাম ও নজরুল স্মৃতি সংসদের বৃক্ষরোপণ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

জলবায়ু সহনশীল মডেল তৈরিতে বানারীপাড়ায় যুব ফোরাম ও নজরুল স্মৃতি সংসদের বৃক্ষরোপণ

|| বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা ||জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা ও টেকসই সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে বরিশালের বানারীপাড়ায় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (NSS) ও ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উপজেলা যুব ফোরাম এই পরিবেশবান্ধব উদ্যোগের আয়োজন করে।আজ শনিবার (৬ জুন) সকাল ১০টায় বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।প্রাসঙ্গিকভাবে, ভৌগোলিক অবস্থানগত কারণে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের শীর্ষ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার ফলে দেশের দক্ষিণাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুরা সবচেয়ে বেশি সংকটের ম...
নাগেশ্বরী-ভূরুঙ্গামারী থেকে রংপুর সরাসরি মেইল বাস চালুর দাবিতে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী-ভূরুঙ্গামারী থেকে রংপুর সরাসরি মেইল বাস চালুর দাবিতে মানববন্ধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা থেকে রংপুরে সরাসরি মেইল বাস চলাচলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১০টায় নাগেশ্বরী বাসস্ট্যান্ডে ‘উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নাগেশ্বরীর সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, মিজানুর রহমান, উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এম এ রশিদ আলী, জাকারিয়া ইসলাম ও কহিনুর বেগম প্রমুখ।বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী অঞ্চলের মানুষ আজ অবহেলিত জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতি তাদের খেয়াল-খুশিমতো বাস চালু ও বন্ধ করে এই অঞ্চলের মানুষকে জিম্মি করে ব্যবসা করতে চাইছে।তারা জানান, বিগত ১/১১-এর সময় ...
খুলনায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কেএমপির বিশেষ অভিযান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কেএমপির বিশেষ অভিযান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজি দমনে ব্যাপক বিশেষ অভিযান শুরু করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। নগরীর বিভিন্ন এলাকায় চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে গত ২ জুন থেকে কেএমপির পাশাপাশি অন্যান্য বিশেষায়িত পুলিশ ইউনিটও মাঠে কাজ শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের প্রথম দুই দিনে হত্যা, ডাকাতি ও মাদকসংক্রান্ত মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাশেদ হত্যা মামলার তিন আসামিকে লবণচরা থানা পুলিশ আটক করেছে। একই সময়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেনেড বাবুর এক সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।কেএমপির প্রস্তুত করা তালিকা অনুযায়ী, নগরীর আটটি থানায় ১৮১ জন সন্ত্রাসী, ৫৮৪ জন মাদক কারবারি এবং ৬৯ জন চাঁদাবাজকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ধারাবাহিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট ক...
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কেসিসি প্রশাসক
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কেসিসি প্রশাসক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবহেলা চলতে থাকলে ভবিষ্যতে মানুষসহ জীববৈচিত্র্যকে বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হবে।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ণিমা যুব ফোরাম-খুলনা এ কর্মসূচির আয়োজন করে।নজরুল ইসলাম মঞ্জু বলেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় পরিবেশগত ঝুঁকি বাড়ছে। বৃক্ষরাজি, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় এখন থেকেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সুন্দরবন বাংলাদেশের প্রাকৃত...
দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিমজ্জিত যাত্রীবাহী বাস, অল্পের জন্য বড় ধরনের হতাহত ঘটেনি
সর্বশেষ, সারাদেশ

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিমজ্জিত যাত্রীবাহী বাস, অল্পের জন্য বড় ধরনের হতাহত ঘটেনি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেছে একটি যাত্রীবাহী বাস। তবে বাসে থাকা যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।তিনি জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে কোনো যাত্রী হতাহত হননি।দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও সুপারভাইজার...