Friday, October 16

সারাদেশ

বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে আহত, একজনের অবস্থা গুরুতর
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে আহত, একজনের অবস্থা গুরুতর

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—ধারারচর গ্রামের বাসিন্দা মোতালেব (৬০) ও তাঁর ছেলে মনি (৩৬)।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের রাস্তার ধারে বাবা-ছেলে মিলে খড়ের স্তূপ তৈরির কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।হাসপাতাল সূত্র জানায়, আহত মনির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদিকে, মোতালেব বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোস...
বর্ষার মৌসুমে বদলগাছির তরুণ উদ্যোক্তা রবিউলের তরমুজ চাষে সফলতা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বর্ষার মৌসুমে বদলগাছির তরুণ উদ্যোক্তা রবিউলের তরমুজ চাষে সফলতা

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এক তরুণ উদ্যোক্তা। প্রথাগত চাষাবাদের বাইরে গিয়ে আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারে তার এই সাফল্য স্থানীয় চাষিদের মাঝে নতুন আশার আলো দেখাচ্ছে।জানা গেছে, তরুণ উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নে মামুদপুর মৌজায় মোট ৬৬ শতাংশ জমিতে সম্পূর্ণ ভিন্নধর্মী এই চাষাবাদ শুরু করেন। তিনি একসঙ্গে তিন জাতের তরমুজের পাশাপাশি জমি ও সময়ের সঠিক ব্যবহারে সাথী ফসল হিসেবে শসার চাষও করেছেন।তরুণ কৃষক মোঃ রবিউল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, "যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বাজারে সঠিক মূল্য পাওয়া যায়, তবে সব খরচ একপাশে রেখেও দেড় থেকে দুই লক্ষ টাকা লাভ করা সম্ভব।" অসময়ে বাজারে তরমুজের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়ার ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী।ব্যক্তিগত উদ্যোগে এই ব...
সাবেক ছাত্রনেতা বায়েজিদের ওলিমা অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সাবেক ছাত্রনেতা বায়েজিদের ওলিমা অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি মোস্তফা আল হোসাইন (বায়েজিদ)-এর ওলিমা (বৌভাত) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিনের দ্বিতীয় পুত্র।অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ওলিমা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ বর ও কনের উজ্জ্বল ও বরকতময় দাম্পত্য জীবন কামনা করেন। একই সাথে তাঁরা মাওলানা মুহাম্মাদ রুহুল আমিনের পরিবারের এই খুশির মুহূর্তে শরিক হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।ওলিমা অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় তালিম ও তারবিয়া...
​বিডি ক্লিনের ১০ বছর পূর্তি: বেলকুচিতে ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

​বিডি ক্লিনের ১০ বছর পূর্তি: বেলকুচিতে ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানববন্ধন

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সমাজ থেকে সব ধরনের অন্যায়, বৈষম্য, প্রতিহিংসা ও কুসংস্কার দূর করে একটি মানবিক, পরিচ্ছন্ন ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে অভিনব এক সচেতনতামূলক ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ জুন) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন বেলকুচি'-এর উদ্যোগে উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকার জনবহুল সড়কে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন সংগঠনের একদল তরুণ ও যুব সদস্য। সংগঠনটির ১০ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবী ও স্থানীয় সচেতন নাগরিকরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ইতিবাচক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন।অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের একাধিক মূলনীতি ও শক্তিশ...
বদলগাছীতে ৪ সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ৪ সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন দুই সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।রবিবার (৩১ মে ) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে পরকীয়া প্রেমিক ইউসুফ আলীর(৫৫) বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে রয়েছেন। ইউসুফ আলী ওই গ্রামের মোঃ দিলবর হাজীর ছেলে। ভুক্তভোগী একই গ্রামের মোঃ আফাজ আলীর মেয়ে আকলিকা পারভীন(৩৮)।জানা গেছে, গৃহবধূ আকলিকা পারভীনের স্বামী দিন মজুরের কাজ করেন। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতিতে। এখন এই গৃহবধু এক মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না...
ইসলামী ব্যাংকের ওপর হস্তক্ষেপ ও গ্রাহকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ব্যাংকের ওপর হস্তক্ষেপ ও গ্রাহকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রমে কথিত সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ এবং ঢাকায় ব্যাংকের সচেতন গ্রাহকদের মানববন্ধনে পুলিশি হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় ইসলামী ব্যাংকের মানিকগঞ্জ শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, মানিকগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহৎ ইসলামী ধারার ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তারা বলেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক ও অযাচিত প্রভাবমুক্ত রেখে গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের ...
ভূরুঙ্গামারী-রংপুর মেইল সার্ভিস চালু রাখতে সমঝোতা সভা, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস
সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী-রংপুর মেইল সার্ভিস চালু রাখতে সমঝোতা সভা, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভূরুঙ্গামারী থেকে রংপুরগামী মেইল সার্ভিস চালু রাখার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এক পরামর্শ ও সমঝোতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, বাস সার্ভিস চালুর দাবিতে আন্দোলনকারীদের পক্ষে ডাকসুর পরিবহনবিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ, ছাত্রনেতা রোকনুজ্জামান, কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সম্পাদক কফিল উদ্দিন, উত্তর ধরলা মোটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা, সড়ক সম্পাদক আলম হোসেন, ভূরুঙ্গামা...
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি. ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রক্তদান কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে আমীর এজাজ খান বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের বিভিন্ন আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই উঠে আসবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ গড়ে ...
খুলনায় নানী ও দুই নাতিকে হত্যা: পলাতক সৎ বাবাকে খুঁজছে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নানী ও দুই নাতিকে হত্যা: পলাতক সৎ বাবাকে খুঁজছে পুলিশ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় নানী ও দুই নাতিকে হত্যার ঘটনায় শিশুদের সৎ বাবাকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও এখনো কোনো সাফল্য মেলেনি।পুলিশ জানায়, গত শনিবার নগরীর দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে বেবী বেগম (৬২), শামীম (১৩) এবং মুস্তাকিম (৪)-এর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং তাদের নানীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।এ ঘটনায় শিশু দুটির জৈবিক বাবা মাসুম ব্যাপারী সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে শিশুদের সৎ বাবা রফিকুল হাওলাদার-কে।তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কয়েক বছর আগে ফাতেমা বেগম মেরি-র প্রথম সংসার ভেঙে যায়। পরে তি...
দৌলতপুরে মা-সন্তানকে পিটিয়ে হত্যা: ঘাতক ইউসুফের ফাঁসির দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে মা-সন্তানকে পিটিয়ে হত্যা: ঘাতক ইউসুফের ফাঁসির দাবিতে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গৃহবধূ ও তার ১৬ মাসের শিশু সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘাতক ইউসুফের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাচামারা বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাত ১০টার দিকে বাচামারা বাজারের কাপড় ব্যবসায়ী ছালাম মিয়ার আপন ভাই ইউসুফ (৪০) পারিবারিক কলহের জেরে ছালামের স্ত্রী ও তার ১৬ মাসের অবুঝ সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় ইউসুফ তার ভাই ছালাম মিয়াকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েই ঘাতক ইউসুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের...