ফাইবার নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ইবির আবাসিক হল
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||হিট প্রকল্পের আওতাধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক আটটি হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দুই মাসের মধ্যে উচ্চগতিসম্পন্ন ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস পেতে পারে।সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শাহ আজিজুর রহমান হলের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং প্রযুক্তিগত বিদ্যায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করা হচ্ছে।এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রভোস্ট কাউন...










