নওগাঁয় সমিতির টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ
|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর গ্রাহকরা আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় নওগাঁ সদরের খলিশাকুড়ী গ্রামে সমতা এনজিওর প্রধান কার্যালয় এবং এনজিওর পরিচালক শাহিনুর রহমান শাহীনের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে নওগাঁ সদর থানা পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন।এ বিষয়ে শাহিনের সাথে একটি প্রতিনিধি দল কথা বলতে গেলে শাহিনুর রহমান শাহিন পুলিশকে বলেন, সমতা এনজিওতে গ্রাহকের আমানত আছে প্রায় ১৮০ কোটি টাকা এবং নেসডো এনজিওতে প্রায় ৬০ কোটি টাকা। কিন্তু ২০২৫ সাল থেকে এনজিওটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর তারা তাদের আমানতের টাকা ও লভ্যাংশ দিতে পারছেন না। তবে এনজিও সচল করতে পারলে ...










