Friday, August 28

সারাদেশ

ধলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক মামুন মিয়া
সর্বশেষ, সারাদেশ

ধলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক মামুন মিয়া

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৩ নম্বর ধলা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এতে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটিই নাম—মোঃ মামুন মিয়া। কোনো জনপ্রতিনিধি না হয়েও টানা ১০ বছর ধরে সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবা করে তিনি অর্জন করেছেন সর্বস্তরের জনগণের অগাধ আস্থা ও ভালোবাসা।​ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ও স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তর সেকান্দনগর গ্রামের তহুর মিয়ার বড় ছেলে মোঃ মামুন মিয়া ছোটবেলা থেকেই মানবসেবায় নিয়োজিত। কোনো প্রশাসনিক পদে না থেকেও গত এক দশক ধরে তিনি এলাকার গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের অন্যতম ভরসাস্থলে পরিণত হয়েছেন।​এলাকাবাসীর মতে, রাত-বিরাতে কারো অসুস্থতা বা যেকোনো বিপদে সবার আগে এগিয়ে আসেন এই তরুণ। নিজের পকেটের টাকা খরচ করে হলে...
ইবিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ ভবনের সামনে বিলাতি গাব গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।সংগঠনটির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান এবং প্রফেসর ড. আব্দুল গফুর গাজী। এছাড়াও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে তারা মীর মুগ্ধ সরোবরের প্রাচীর ঘেঁষে, বোটানিক্যাল গার্ডেন, আইআইইআর, দেশনেত্রী খালেদা জিয়া হল, আয়েশা সিদ্দিকা (রা.) হল, পেয়ারা বাগান ও শাহ আজিজুর রহমান হল এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিলাতি গাবসহ (Diospyros dis...
ইবিতে আবরার ফাহাদ হলে ন্যায্য সংযুক্তির দাবিতে মানববন্ধন, অবশেষে ১’শ আসন বরাদ্দ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে আবরার ফাহাদ হলে ন্যায্য সংযুক্তির দাবিতে মানববন্ধন, অবশেষে ১’শ আসন বরাদ্দ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আবরার ফাহাদ হলে বৈষম্য নিরসন ও ন্যায্য হল সংযুক্তির (অ্যাটাচমেন্ট) দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডি ইউনিটের নবীন শিক্ষার্থীরা। আন্দোলন ও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার পর অবশেষে ডি ইউনিটের চার বিভাগের শিক্ষার্থীদের জন্য ওই হলে ১০০টি আসন বরাদ্দ প্রদান করা হয়েছে।শিক্ষার্থীরা জানান, গত মে মাসের ১০ থেকে ১২ তারিখ ভর্তি চলাকালে তারা শহীদ আবরার ফাহাদ হলে হল সংযুক্তি চেয়েছিলেন। তবে তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ বছর ওই হলে কোনো সংযুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়। কিন্তু এর দুই সপ্তাহ পর গুচ্ছভুক্ত অন্যান্য ইউনিটের ভর্তি প্রক্রিয়ার সময় নতুন শিক্ষার্থীদের শহীদ আবরার ফাহাদ হলে সংযুক্তি দেওয়া হলে চরম বৈষম্যের সৃষ্টি হয়।পরবর্তীতে এ নিয়ে ব্যাপক লেখালেখি ও দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড...
সাইফুল ইসলাম ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোনীত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সাইফুল ইসলাম ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোনীত

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ সাইফুল ইসলামকে সভাপতি মনোনীত করা হয়েছে। এছাড়াও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ হাসান।সোমবার (১৭ আগস্ট) মির্জাগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাসার মাকসুদ এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা যৌথ স্বাক্ষরে এই আংশিক কমিটির অনুমোদন দেন।ঘোষিত ৫ সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ সুমন গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইয়াসিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাইয়ুম সিকদার স্থান পেয়েছেন।অনুমোদিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পরবর্তী সকল সাংগঠনি...
মধ্য আমড়াগাছিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মধ্য আমড়াগাছিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২৭নং মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শান্তা মনি।গত ৩ আগস্ট সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত ১২ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন দেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়া শান্তা মনি স্থানীয় একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষিকা। শিক্ষা বিস্তারে ভূমিকার পাশাপাশি তিনি এলাকায় একজন সমাজকর্মী ও সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় 'শেফা ফ্যাশন'-এর প্রোপাইটর মোহাম্মাদ নাসির উদ্দিনের (অব. কর্পোর কর্পোরাল) সহধর্মিণী।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন; সদস্য মোঃ ...
ইবিতে বিধিমালা লঙ্ঘন করে সভাপতির দায়িত্ব প্রদান, বিভাগে তালা দিলো শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে বিধিমালা লঙ্ঘন করে সভাপতির দায়িত্ব প্রদান, বিভাগে তালা দিলো শিক্ষার্থীরা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে বিধিমালা লঙ্ঘন করে নতুন সভাপতি পদে দায়িত্ব দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিভাগটির বর্তমান সভাপতির মেয়াদ শেষ হওয়ায় নতুন সভাপতি হিসেবে অন্য বিভাগের শিক্ষক তথা ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে বিভাগে একাধিক যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও তাদের দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।এরই প্রতিবাদে এবং নিজ বিভাগ থেকে সভাপতি পদে দায়িত্ব প্রদানের দাবিতে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিভাগে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতি প্রদান বিধিমালা অনুযায়ী, একটি বিভাগে সর্বোচ্চ ক্যাটাগরিতে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে সিনিয়রিটির ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হয় এবং পরবর্তীতে তা রোটেশন পদ্ধতিতে আবর্...
ইবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি জোহা, সম্পাদক মোজাহিদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি জোহা, সম্পাদক মোজাহিদ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষার্থী মোঃ রবিউস সানি জোহা সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ মোজাহিদ হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নব-মনোনীত সভাপতি মোঃ রবিউস সানি জোহা বলেন, "সবার আন্তরিক সহযোগিতায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই। সৃজনশীলতা, মননশীলতা ও ...
দৌলতপুরে নদীভাঙনে হুমকির মুখে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিখ্যাত আমতুলী হাট
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে নদীভাঙনে হুমকির মুখে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিখ্যাত আমতুলী হাট

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন। ভাঙনের মুখে পড়েছে উপজেলার জিয়নপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আমতুলী হাট, দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বৈন্যা গ্রামের ২০০ পরিবার ও তিন শতাধিক দোকানপাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। যমুনা নদীর শাখা নদীর প্রলয়ংকরী ভাঙনে একে একে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি, ফলে খোলা আকাশের নিচে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙনকবলিত মানুষ।গত কয়েকদিনের আকস্মিক ভাঙনে বৈন্যা গ্রামের অন্তত ১০-১২টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে তীব্র হুমকির মুখে রয়েছে দৌলতপুরের অন্যতম প্রধান গরুর হাট ‘আমতুলী হাট’, আমতুলী ফেদু সেক উচ্চ বিদ্যালয় ও আমতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।ভিটেমাটি হারিয়ে জিয়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ছায়েদুর রহমান আকুতি জানিয়ে বল...
চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ ও স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ ও স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।আলোচনা সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের ভূমিকা এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার নানা দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।বক্তারা বলেন, "বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কিশোর-কিশ...
দুদকের মামলার আসামি, তবুও গুরুত্বপূর্ণ দায়িত্বে এস এম মুরাদ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দুদকের মামলার আসামি, তবুও গুরুত্বপূর্ণ দায়িত্বে এস এম মুরাদ

||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||২৫০ শয্যাবিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম মুরাদ হোসেনের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো করোনা পরীক্ষার ফি আত্মসাতের মামলা। ওই মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্রে তার নাম আসামি হিসেবে রয়েছে। এরপরও তিনি খুলনা জেনারেল হাসপাতালের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বহাল রয়েছেন।হাসপাতালের বিভিন্ন সূত্রের অভিযোগ, রিকুইজিশন তৈরি, রোগীদের খাবারের বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লিনেন সরবরাহের বিল, ইউজার ফি এবং বিভিন্ন ক্রয়সংক্রান্ত কমিটিতে দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী বলয় তৈরি হয়েছে। এই বলয়ের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগের স্বতন্ত্র প্রমাণ ও দায় নি...