Thursday, November 19

নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি গ্রেপ্তার

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রনিকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। ‎বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে নাগেশ্বরী থানায় নেওয়া হয়।

‎নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ‎আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *