অপপ্রচারের প্রতিবাদে বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন
|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে ফেসবুকের ভুয়া আইডি (ফেক পেজ/আইডি) থেকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের নেতারা।শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিমুল ইসলাম মুন্না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, "গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) 'বদলগাছী মিডিয়া' নামের একটি ফেক আইডি থেকে আমার ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর পোস্ট করা হয়। বদলগাছী উপজেলায় এ ধরনের কোনো ঘটনার অস্তিত্বই ছিল না। মূলত রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে এবং উপজেলা যুবদলকে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে।"তিনি আরও জানা...










