Friday, October 16

সারাদেশ

চিলমারীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে বৃদ্ধ বাবা আঃ সাত্তার ও তাঁর ছেলে শাওনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে অভিযুক্ত মামলাবাজ মোছাঃ ফজিলা বেগমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।জানা যায়, গত ২২ জুলাই চিলমারী আমলি আদালতে বাবা আঃ সাত্তার ও ছেলে শাওনের বিরুদ্ধে মামলা রুজু করেন উপজেলার বালাবাড়ীহাট রেলস্টেশন এলাকার ফজিলা বেগম। পারিবারিক ও সীমানা বিরোধের জেরে গত ২২ মে রেললাইন পার হওয়ার সময় পিছলে পড়ে হাত ভেঙে আঘাত পান তিনি। পরে চিকিৎসাসংক্রান্ত তথ্য ব্যবহার করে পূর্ব শত্রুতার জেরে নিরপরাধ বাবা- ছেলেকে ফাসাতে আদালতে অভিযোগ করেন। আদালত পাঁচজনের নাম বাদ দিয়ে চিলমারী মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন। মামলা দায়েরের পর থেকে মুদির দোক...
বদলগাছীতে বন্ধ চালকল থেকে খাদ্যগুদামে চাল সরবরাহের অভিযোগ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বন্ধ চালকল থেকে খাদ্যগুদামে চাল সরবরাহের অভিযোগ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় চুক্তিবদ্ধ অচল ও বন্ধ চালকল থেকে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা এসব চাতালের নামে সরকারি বরাদ্দ সংগ্রহ করা হচ্ছে।উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১৬টি চুক্তিবদ্ধ চালকলের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ৩৫৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, চুক্তিবদ্ধ মিলগুলোর মধ্যে বেশ কয়েকটি চাতাল দীর্ঘদিন ধরে বন্ধ বা অচল অবস্থায় পড়ে আছে। কোনো কোনো চাতাল মালিক সরাসরি পরিচালনা না করে অন্যদের কাছে ভাড়া দিয়েছেন, যেখানে চাল উৎপাদনের বদলে কেবল ধান শুকানো ও স্টকের ব্যবসা চালানো হচ্ছে।সরেজমিনে উপজেলার বিভিন্ন চাতাল ঘুরে দেখা যায়, অধিকাংশ মিলেই নেই কোনো ম্যান...
জামায়াত নেতার বিরুদ্ধে মৃত শিক্ষকের ব্যাংক হিসাব জালিয়াতি করে বেতন উত্তোলনের অভিযোগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জামায়াত নেতার বিরুদ্ধে মৃত শিক্ষকের ব্যাংক হিসাব জালিয়াতি করে বেতন উত্তোলনের অভিযোগ

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ এবং এক মৃত শিক্ষকের ব্যাংক হিসাব জালিয়াতির মাধ্যমে দীর্ঘ ২০ বছর যাবত সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে উপজেলা জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুহাম্মদ ভোলা ওমরিয়া দাখিল মাদ্রাসায় ১৯৯৪ সালের ১৩ মার্চ মো. মহিউদ্দিন নামে এক ব্যক্তি জুনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ পান (ইনডেক্স নং ৩৬৪৭৭৬, ব্যাংক হিসাব নং ৪৬০৬)। পরবর্তীতে তাঁর মৃত্যু হলে পদটি শূন্য হয়। এরপর ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর তজুমদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী মো. মহিউদ্দিন (ইনডেক্স নং ৬০২৭৮২, ব্যাংক হিসাব নং ৪৫৭৭) বিধিবহির্ভূতভাবে ওই মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। তিনি বর্তমানে তজুমদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী...
ইবির শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে মুমূর্ষু শিক্ষার্থী উদ্ধার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে মুমূর্ষু শিক্ষার্থী উদ্ধার

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে ইয়াসির নামের এক শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে ফুটবল খেলা শেষে তিন বন্ধু পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করেন। অন্য দুই বন্ধু ওপারে পৌঁছালেও শেষ প্রান্তে এসে শক্তি হারিয়ে পানির নিচে তলিয়ে যেতে থাকেন ইয়াসির। দুই বন্ধুর চিৎকারে আশেপাশের অন্য শিক্ষার্থীরা এসে রশি দিয়ে টেনে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ইবি মেডিকেল সেন্টারে নিয়ে যান।ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. জাকিয়া জানান, ইয়াসিরকে যখন আনা হয়, তখন সে সম্পূর্ণ অজ্ঞান ছিল। প্রাথমিক চিকিৎসায় পেটে চাপ দিয়ে পানি বের করার পর ত...
ফুলেল শুভেচ্ছায় সিক্ত সুবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত সুবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন

|| নিজস্ব প্রতিবেদক ||সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. জাকির হুসাইনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার। বুধবার (২৯ জুলাই) তিনি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর দাপ্তরিক কাজ শুরু করেছেন।এর আগে গত সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১০ (১) ধারা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়ার আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর (গ্রেড-১) ড. মো. জাকির হুসাইনকে চার বছরের জন্য নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।...
‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সর্বশেষ, সারাদেশ

‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে 'মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত' আখ্যা দিয়ে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা।বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় নাগেশ্বরী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘটনার প্রত্যক্ষদর্শী আতাউর রহমান।লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে চলমান মামলার তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করার পাশাপাশি তদন্ত প্রতিবেদনের ওপর প্রভাব বিস্তারের অপচেষ্টা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে একটি জাতীয় দৈনিকে 'নাগেশ্বরীতে ঘুষ খেয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন, অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে' শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত।তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে বিবাদীপক্ষ ঘটনাস্থলে উপস্থ...
বিইউর ১০৯ মেধাবীর তালিকায় বানারীপাড়ার নিহাল, পেলেন ডিন’স অ্যাওয়ার্ড
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বিইউর ১০৯ মেধাবীর তালিকায় বানারীপাড়ার নিহাল, পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণানির্ভর শিক্ষায় বিশেষ একাডেমিক সাফল্যের স্বাক্ষর রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন বানারীপাড়ার সন্তান নিহাল ইসলাম খন্দকার। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বানারীপাড়া পৌরসভার খন্দকার নজরুল ইসলামের পুত্র।গত সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি নিহালের হাতে এ সম্মাননা তুলে দেন।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জীববিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক বলেন, "উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (...
হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলা: নাসীরুদ্দীন ও সারজিস আহত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলা: নাসীরুদ্দীন ও সারজিস আহত

|| নিজস্ব প্রতিবেদক ||হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আহত হয়েছেন বলে জানা গেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করে লেখেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এতে এনসিপির একাধিক নেতা-কর্মী ও সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা কয়েকজন সাংবাদিক আহত হন।তিনি আরও দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে গিয়ে ভাঙচুর করে হামলাকারীরা। এছাড়া সেখান থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও ক্যামের...
রায়গঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

|| রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সিয়াম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম এলাকার আকরাম হোসেনের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রচন্ড গরমের মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর বাড়ি ফিরে আসেনি। বিষয়টি টের না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সিয়ামের সাথে গোসল করতে যাওয়া শিশুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় সিয়ামের মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।রায়গঞ্জ থানার ওসি মোঃ আহসানুজ্জমান ঘ...
তাপদাহ মোকাবিলায় খুলনায় ‘তাপ সহনশীল নগরী’ ডিজাইন প্রতিযোগিতার উদ্যোগ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

তাপদাহ মোকাবিলায় খুলনায় ‘তাপ সহনশীল নগরী’ ডিজাইন প্রতিযোগিতার উদ্যোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরকেন্দ্রিক তাপদাহের ঝুঁকি কমাতে উদ্ভাবনী অবকাঠামোগত সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ‘তাপ সহনশীল নগরী: নগর অবকাঠামো বিষয়ক নকশা/ডিজাইন প্রতিযোগিতা’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিযোগিতা যৌথভাবে আয়োজনের বিষয়ে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এতে খুলনা সিটি করপোরেশন, খুলনা বিশ্ববিদ্যালয়, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল একশনের প্রতিনিধিরা অংশ নেন। সভার আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা প্রাকটিক্যাল একশন।সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। এ বাস্তবতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...