Wednesday, August 19

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত ১

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||

ভোলার তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে লাঠিসোঁটা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে মিরাজ (পিতা—আজহার) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মিরাজের সঙ্গে একই এলাকার রাকিবের (পিতা—মোফাজ্জল) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রিয়াজের লাঠিসোঁটার এলোপাতাড়ি আঘাতে মিরাজ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত মিরাজের পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *