নাগেশ্বরী জনতা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী উপজেলা সদরের বাসস্ট্যান্ডের জনতা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে জেসমিন বেগম নামে এক নারীর মৃত্যু হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ রয়েছে, এর আগেও নাগেশ্বরী পৌরসভার মাজারপাড়ার আতাউর রহমানের স্ত্রী শরিফা বেগমসহ কয়েকজন রোগীর ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যু হয়েছে। সংবাদ সংগ্রহকালে জনতা ক্লিনিকে গিয়ে দেখা যায়, উপরের মূল ফটকে তালা ঝুলানো এবং ভেতর থেকে রিপোর্টারের পরিচয় পেয়ে কর্মরত স্টাফরা রুমে আত্মগোপন করেন।সোমবার (৯ মার্চ) ভোর ৩টায় জনতা ক্লিনিকে পরপর দুইবার ভুল অস্ত্রোপচারের কারণে জেসমিন বেগমের মৃত্যু হয়। তবে নবজাতক ছেলে সন্তান সুস্থ রয়েছেন।নিহত জেসমিন বেগম নাগেশ্বরী উপজেলা ও পৌরসভার জুম্মাপাড়া (মুন্সিপাড়া)'র হোটেল শ্রমিক সালমান হোসেনের স্ত্রী এবং নাগেশ্বরী পৌর ২নং ওয়ার্ডের ষোলরখামার এলাকার জাহিদুল ইসলামের ...










