Wednesday, July 15

সারাদেশ

মিরপুরে শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবি তালাবার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মিরপুরে শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবি তালাবার

|| নিজস্ব প্রতিনিধি ||রাজধানী ঢাকার মিরপুর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।আজ বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি এস এম শামীম এই ক্ষোভ প্রকাশ করেন।নেতৃদ্বয় বলেন, মিরপুরে ৭ বছর বয়সী অবুঝ শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তা অত্যন্ত পৈশাচিক এবং সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। শুধু ঢাকা নয়, সম্প্রতি সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশজুড়ে কোমলমতি শিশুদের ওপর একের পর এক পাশবিক নির্যাতন ও হত্যার যে বিভীষিকাময় ঘটনা ঘটছে, তা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। সমাজে নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতির বিস্তার এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস...
বেলকুচির তিন ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন ইউএনও’র
সর্বশেষ, সারাদেশ

বেলকুচির তিন ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন ইউএনও’র

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে) এই চাল বিতরণ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে বিনামূল্যে ১০ (দশ) কেজি হারে এই চাল প্রদান করা হচ্ছে।পরিদর্শনকালে ইউএনও জনাব আফরিন জাহান চালের গুণগত মান ও বিতরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং প্রকৃত কার্ডধারীরা যেন সুশৃঙ্খলভাবে এই সহায়তা পান তা নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বেলকু...
আট্টিগ্রামে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

আট্টিগ্রামে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার আট্টিগ্রাম ইউনিয়নের কুশাভাঙা এলাকায় প্রায় এক বছর ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী কোম্পানির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের মদদে দিনের পর দিন এ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে এলাকার ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। কৃষকরা জানান, ড্রেজারের কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং অনেক স্থানে ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে অব...
বেলকুচিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার বর্ণাঢ্য উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার বর্ণাঢ্য উদ্বোধন

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে বেলকুচি উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণার পর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে স্থানীয়ভাবে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি...
প্রিন্সিপাল মুহাম্মদ সালেহ আহমদের স্মরণে লিডিং ইউনিভার্সিটির ভার্চুয়াল আলোচনা সভা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

প্রিন্সিপাল মুহাম্মদ সালেহ আহমদের স্মরণে লিডিং ইউনিভার্সিটির ভার্চুয়াল আলোচনা সভা

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মুহাম্মদ সালেহ আহমদের জীবন ও কর্মের ওপর এক ভার্চুয়াল আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে রাতে তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল মৃত্যুতে গত ১৮ মে (শনিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে অনলাইনে এই সভার আয়োজন করা হয়।হাফিজ মোস্তাফিজুর রহমান মাহদির পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘলবাক স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সিইও এবং সাবেক অতিরিক্ত সচিব জনাব বনমালী ভৌমিক।আলোচনা সভায় মরহুম সালেহ আহমদের স্মৃতিচারণ ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন সুনাম...
সিলেটে ইসলামী ঐক্য আন্দোলনের দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিলেটে ইসলামী ঐক্য আন্দোলনের দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটে দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত ১৬ ও ১৭ মে ২০২৬ খ্রি. তারিখ জুড়ে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।গণসংযোগকালীন সময়ে আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক ও ওলামায়ে কেরামের সাথে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিডিং ইউনিভার্সিটি, সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জিয়াউর রহমান এবং বিশিষ্ট দায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব ড. শফী আহমেদের কার্যালয়ে গিয়ে তাঁদের সাথে এক আন্তরিক সাক্ষাতে অংশ নেন।সাক্ষাৎ ও মতবিনিময়কালে আমন্ত্রিত অতিথিদের সামনে মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ও বিপ্লবী সংগঠন ইসলামী ঐক্য আন্দোলনের...
দৌলতপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: দুই শিশু আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: দুই শিশু আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে ৬ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই শিশুকে আটক করেছে পুলিশ। গত ১৫ মে ২০২৬ (শুক্রবার) বিকেলে উপজেলার উত্তর আরা গ্রামে এই ঘটনা ঘটে।​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উত্তর আরা গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। ঘটনার দিন সকালে নানার পরিবারের সদস্যরা ডাক্তার দেখানোর জন্য মানিকগঞ্জ সদরে যান। এই সুযোগে বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী দুই শিশু—মোঃ আব্দুল ফরিদ মিয়া (১২) ও মোঃ ইসরাফিল (১১) ভিকটিমকে ফুসলিয়ে পাশের একটি গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে অভিযুক্তরা বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে পালিয়ে যায়।​গত ১৭ মে ভিকটিমের নানী তাকে গোসল করানোর সময় তার শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন। পরে অভয় দিয়ে জি...
সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু, খবর শুনে শিক্ষার্থীরও প্রাণহানি
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু, খবর শুনে শিক্ষার্থীরও প্রাণহানি

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু এবং সেই খবর শুনে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষিকা উপজেলার সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা ও বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কুলছুম। দুর্ঘটনায় আহত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোরশাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোরশাহী এলাকা থেকে রাজশাহীগাম...
চিলমারীতে আভ্যন্তরীণ বোরো সংগ্রহের অভিযান উদ্বোধন
কৃষি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে আভ্যন্তরীণ বোরো সংগ্রহের অভিযান উদ্বোধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে অভ্যন্তরীণ বোরো (ধান-চাল) সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে চিলমারী উপজেলায় খাদ্য বিভাগের আয়োজনে চিলমারী এলএসডি গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি বস্তা গুণগতমান যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করতে হবে। এ সময় মিলার ও ডিলারদের কোন প্রকার অসৎ উপায় অবলম্বন না করার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এনামুল হক, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেন, মিল মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান, মিল মালিক ও বিএনপি নেতা সামসুদ্দীন, ধান চাল সংগ্রহের প্রোকিউরমেন্ট ও বিএনপি নেতা সাহেব আলী প্রমুখ।উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়,এ্যাপ...
পানছড়িতে কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় পানছড়িতে দিনব্যাপি “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানছড়ির আয়োজনে নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে ও সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত উপ-পরিচালক আহসানুল হক চৌধুরী।বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে ফিল্ড স্কুলের মা...