Saturday, October 17

সারাদেশ

নওগাঁর ঠাকুরমান্দা রঘুনাথ মন্দিরে পুণ্যার্থীদের ঢল: অলৌকিক বিশ্বাসে স্নান
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর ঠাকুরমান্দা রঘুনাথ মন্দিরে পুণ্যার্থীদের ঢল: অলৌকিক বিশ্বাসে স্নান

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক ও অলৌকিক ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে চৈত্র মাসের শুক্লা নবমী তিথি উপলক্ষে শুরু হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী রামনবমী মেলা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব। গত শুক্রবার (২৭ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এই উৎসবকে ঘিরে মন্দিরসংলগ্ন পুকুরে ‘এক ডুবেই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়’—এমন এক অলৌকিক বিশ্বাসে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে।প্রতি বছরের মতো এবারও লাখো ভক্তের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো মন্দির এলাকা, যেখানে পূজা, আরতি, প্রার্থনা ও মানতের মাধ্যমে দিনব্যাপী ধর্মীয় কার্যক্রম চলছে।জনশ্রুতি রয়েছে যে, বহু বছর আগে এক অন্ধ ভক্ত শ্রী রামচন্দ্রের কৃপা লাভের আশায় এই পুকুরে স্নান করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন, আর সেই লোককথা থেকেই পুকুরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়...
চট্টগ্রাম স্বাধীনতা বইমেলায় অংশ নিচ্ছে প্রিয়মুখ প্রকাশনী
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রাম স্বাধীনতা বইমেলায় অংশ নিচ্ছে প্রিয়মুখ প্রকাশনী

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||বন্দরনগরী চট্টগ্রামে আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে 'চট্টগ্রাম স্বাধীনতা বইমেলা ২০২৬', যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। এম. এ. আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে আয়োজিত এবারের এই বিভাগীয় বইমেলায় নিজেদের নির্বাচিত ও জনপ্রিয় সব বই নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে দেশীয় সৃজনশীল প্রকাশনা সংস্থা 'প্রিয়মুখ প্রকাশনী'।মেলা উপলক্ষে প্রিয়মুখের স্টল সাজানো হয়েছে সমকালীন ও ধ্রুপদী সাহিত্যের নানা বৈচিত্র্যময় প্রকাশনা দিয়ে। এই আয়োজন সম্পর্কে প্রিয়মুখের প্রকাশক ও নন্দিত কথাসাহিত্যিক আহমেদ ফারুক জানিয়েছেন, এবারের বইমেলায় বইপ্রেমীদের জন্য থাকছে মানসম্মত নতুন বইয়ের সমাহার, বিশেষ মূল্যছাড় ও নানাবিধ আকর্ষণীয় আয়োজন।তিনি আরও জানান, পাঠক ও দর্শনার্থীদের জন্য জিমনেসিয়াম চত্বরের ৪৮ নম্বর স্টলে প্রিয়মুখের বইগুলো প্রদর্শিত হবে। সুস্থ ধারার সাহিত্য চর্চাকে উৎসাহিত কর...
খুলনায় প্রতি শনিবারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জোর তাগিদ
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় প্রতি শনিবারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জোর তাগিদ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় দেশজুড়ে ঘোষিত “শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে খুলনা নগরীতে শুরু হয়েছে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। খুলনা সিটি কর্পোরেশন-এর তত্ত্বাবধানে শনিবার দৌলতপুর এলাকায় প্রথম ধাপের অভিযান পরিচালিত হয়।সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ৬ নম্বর ওয়ার্ডে সরকারি হাঁস প্রজনন খামার এলাকা থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কনজারভেন্সি বিভাগের তত্ত্বাবধানে চলা এ অভিযানে ড্রেন, নালা, ময়লার স্তূপ এবং সম্ভাব্য মশার প্রজননস্থলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়।অভিযানস্থলে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশাসক বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মশাবাহিত রোগ প্রতিরোধ কঠিন হয়ে পড়বে। তাই উৎসস্থল ধ্বংসে গুরুত্ব দিতে হবে। তিনি জানান, ধাপে ধাপ...
খুলনা প্রেসক্লাব নির্বাচন ৩০ এপ্রিল
সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাব নির্বাচন ৩০ এপ্রিল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে খুলনা প্রেসক্লাব-এর বার্ষিক নির্বাচন-২০২৬। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ পরিষদের মুলতবি সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং পরিচালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং অডিটর নিয়োগের বিষয়গুলোও চূড়ান্ত করা হয়।সভায় বক্তব্য দেন নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য ও বিভিন্ন পত্রিকার সম্পাদক-সাংবাদিকরাও।ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ মার্চ সন্ধ্যা ৭টায়। সংশোধিত তালিকা ৫ এপ্রিল বিকাল ৪টায় এবং চূড়ান্ত তালিকা ৬ এপ্রিল সন্ধ্...
নাগেশ্বরীতে মাদকসেবিদের আঘাতে যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদকসেবিদের আঘাতে যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনে প্রতিবাদ করায় প্রতিবাদকারী আতাউর রহমানকে মাদকসেবিরা দলে-বলে আক্রমণ করে। এতে সে গুরুতর আহত হয়ে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি রয়েছে।‎‎ঘটনাটি ঘটেছে, উপজেলার নাখারগঞ্জ ইউনিয়নের আস্করনগর এলাকার সরকারটারী গ্রামে। ২১শে মার্চ শনিবার ঈদের দিন ওই এলাকার মজিবর রহমানের বাড়ীর পাশে রাস্তায় একদল কিশোর গ্যাং নেশাগ্রস্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি ও মাতলামি করেতে দেখে।‎আতাউর রহমান তার বাড়ির সামনে থেকে সরে যেতে বলে এবং প্রতিবাদ করায় নেশা সেবনকারীরা খেপে যায়। পরবর্তীতে সুযোগ পেয়ে শুক্রবার (২৭ মার্চ) কিশোর গ্যাং মিলে আক্রমণ করে। গুরুতর আহত হয়ে আতাউর রহমান নাগেশ্বরী হাসপাতালের ভর্তি হয়।‎‎এ ব্যপারে স্থানীয় আব্দুর রহিম বলেন, এরকম অন্যায় যাতে সমাজে না হয় তার প্রতিবাদ জানাই।‎‎এ ব্যপারে নাখারগঞ্জ বাজারের বিশিষ্ট ‎ব্যবসায়ী লুতফুর ...
মানিকগঞ্জে রফিক হত্যার ৩ আসামি গ্রেফতার; এখনও উদ্ধার হয়নি মস্তক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রফিক হত্যার ৩ আসামি গ্রেফতার; এখনও উদ্ধার হয়নি মস্তক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অটোরিকশা দখলের লোভে পরিকল্পিতভাবে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে অটোরিকশা চালক রফিক মিয়াকে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি নিহতের বিচ্ছিন্ন মস্তক।শনিবার (২৮ মার্চ) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী এসব তথ্য জানান। তিনি বলেন, নিহত রফিক মিয়ার বিচ্ছিন্ন মস্তক উদ্ধারে অভিযান চালানো হলেও এখনো তা উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।পিবিআই সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মো. রফিক মিয়াকে (২৮) পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গত ২৪ মার্চ রাতে গাঁজা খাওয়ার প্রলোভন দেখিয়ে তাকে আরেকটি অটোর...
প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক সমাজকে ভয় দেখানোর উদ্দেশ্যে সংঘটিত হয়েছে।মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রেজাউল করিম বলেন, তিনি কেবল একজন ব্যক্তি নন, বরং সাংবাদিক সমাজের একজন প্রতিনিধি। তার ওপর হামলা মানে পুরো সাংবাদিক সম্প্রদায়ের ওপর আঘাত। তিনি অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সেই দাবি প্রত্যাখ...
পাটুরিয়ায় ফেরিতে সাইলেন্স পাইপে আগুনের স্ফুলিঙ্গ: জনমনে আতঙ্ক
সর্বশেষ, সারাদেশ

পাটুরিয়ায় ফেরিতে সাইলেন্স পাইপে আগুনের স্ফুলিঙ্গ: জনমনে আতঙ্ক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে পাটুরিয়া ফেরিতে সাইলেন্স পাইপ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা গেছে।বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার আগে পাটুরিয়া ৪নং ফেরি ঘাটের পন্টুনের সাথে ফেরিটি বাঁধা ছিল। এমতাবস্থায় হঠাৎ করে সাইলেন্সার পাইপ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হলে ফেরিতে থাকা এবং আশপাশের লোকের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসে এবং শিবালয় ফায়ার সার্ভিস গিয়ে আগুনের এ স্ফুলিঙ্গ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম বলেন, ফেরিতে ধুয়া বের হওয়ার যে সাইলেন্সার পাইপ রয়েছে সে পাইপে কার্বন জমা হয়। মাঝে মধ্যেই সেই কার্বন থেকে পাইপ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। ইঞ্জিন বন্ধ করে পানি দিলেই এ আগুন নিভে যায়। এতে ভয়ের কিছু নেই। তারপরও মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষয়ক্ষ...
ইবি শিক্ষক ড. সাইফুল ইসলামের শিক্ষা ও গবেষণায় গৌরবময় ৩৫ বছর
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি শিক্ষক ড. সাইফুল ইসলামের শিক্ষা ও গবেষণায় গৌরবময় ৩৫ বছর

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকী শিক্ষকতা ও গবেষণা জীবনের ৩৫ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে উচ্চশিক্ষা, আল-কুরআন গবেষণা ও জ্ঞানচর্চায় অসামান্য অবদান রেখে দেশে ইসলামী জ্ঞান-গবেষণায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রচারবিমুখ এই গুণী শিক্ষাবিদ।জামালপুরের ইসলামপুরের সন্তান ড. সাইফুল ইসলাম শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ আরবি ও ইসলামিক স্টাডিজ উভয় বিভাগ থেকে প্রথম শ্রেণিতে এমএ এবং ১৯৯৯ সালে ইউজিসি ফেলোশিপসহ ‘আরবি প্রবাদ’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।১৯৮৯ সালে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৯০ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর...
খুলনায় মাওয়া হত্যা: আদালতে আসামীর দায় স্বীকার, ক্ষোভে উত্তাল জনতা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাওয়া হত্যা: আদালতে আসামীর দায় স্বীকার, ক্ষোভে উত্তাল জনতা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার লবণচরা থানার বহুল আলোচিত জান্নাতুল মাওয়া হত্যা মামলায় গ্রেপ্তার আসামি তোতা মিয়া আদালতে স্বেচ্ছায় দায় স্বীকার করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. আসাদুর জামান তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, আসামিকে হাজির করা হলে মাওয়া হত্যার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ জনতার ভিড় জমে। একপর্যায়ে তারা আসামিকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক খাস কামরা থেকে বের হয়ে ন্যায়বিচারের আশ্বাস দিলে জনতা শান্ত হয়।গ্রেপ্তার হওয়া তোতা মিয়া ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার বাসিন্দা ইউসুফ আলী ব্যাপারীর ছেলে। বুধবার গভীর রাতে ঢাকার গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি ভাসমান জাহাজ থেকে তাকে আটক করা হয়।তদন্ত ...