
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছেন ত্যাগী নেত্রী এডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী। তিনি এখন আলোচনার শীর্ষে। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তিনি। সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রয়েছে তার। তাই দলীয় তৃণমূল নেতাকর্মীরা তাকেই পছন্দ করেছেন এমপি হিসেবে।
নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর ত্যাগ, সংগ্রাম ও আদর্শিক অবস্থানের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। তার পিতা, স্বামী ও তার রাজনৈতিক জীবন একে বারে পরিস্কার পরিচ্ছন্ন।
সানজিদা রহমান সিদ্দিকী দৌলতপুর উপজেলার তালুক নগর তার পিতার গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সাল থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন- এসময় তার কিছু রাজনৈতিক পদ হচ্ছে – মানিকগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি। মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য।
সাবেক জাতীয় মহিলা সংস্থার সদস্য। সাবেক জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য। সাবেক মহিলা দলের পৌর কমিটির সভাপতি এবং বর্তমান তিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি।
তার পিতা সিদ্দিকুর রহমান জাতীয় সংসদের দুই বার সংসদ সদস্য ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে অন্যতম সংঘটক ছিলেন। ভারতের কল্যাণী শরণার্থী ক্যাম্প এর পরিচালক ছিলেন। এরপর দুইবার নির্বাচিত হন। ১৯৮৬ এবং ১৯৮৮ সালে। উনি প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন মানিকগঞ্জের। তার মা অধ্যাপিকা সালমা রহমান।
তার স্বামী অ্যাডভোকেট আজাদ হোসেন খাঁন। তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ।
বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। সাবেক পাবলিক প্রসিকিউটার। সাবেক জেলা বারের সেক্রেটারি।
তৃণমূল নেতাদের দাবি, সংরক্ষিত মহিলা আসনে তাঁকে মনোনয়ন দেওয়া হলে তা হবে একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রীর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, “সংগ্রামই তাঁর পরিচয়, আদর্শই তাঁর শক্তি। অত্যাচার সাময়িক, আদর্শ চিরস্থায়ী। এডভোকেট সানজিদা রহমান সিদ্দিকী আপার মতো নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চাই।”
এছাড়াও তিনি বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার খুবই বিশ্বস্ত বলে জানা গেছে।
