
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে মানিকগঞ্জে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
রবিবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম মোবাখখারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে নির্ধারিত সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।
এ সময় আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সসহযোগিতা কামনা করা হয়।
