দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নাগেশ্বরীতে বিএনপির মিছিল-সমাবেশ
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা ব্যানারসহ নাগেশ্বরী উপজেলা সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্যসচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ সংগঠনের নামে পরিচিত বিভিন্ন পক্ষ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি এবং জনমনে ভীতি সৃষ্টির চেষ...










