Tuesday, July 14

সারাদেশ

দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ ভুক্তভোগীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ ভুক্তভোগীর

|| বিশেষ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় দীর্ঘদিন ধরে লিজ নিয়ে ভোগদখলে থাকা কৃষি জমিতে জোরপূর্বক হালচাষ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, পূর্ববর্তী লিজের মেয়াদ শেষ হওয়ায় নতুন লিজ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই যেন জমিতে আবাদ করতে না পারে, সে উদ্দেশ্যেই তারা সেখানে গিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দুপুর প্রায় ১২টার দিকে বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম, ঢেকরা গ্রামের হামিদুল ইসলাম, বারাতৈল গ্রামের আজিজুল ইসলাম, প্রধানকুন্ডি গ্রামের আজাদ হোসেনসহ আরও কয়েকজন একটি হালচাষের ট্রাক নিয়ে পিতাম্বরপুর মৌজার কয়েকটি জমিতে প্রবেশ করে হালচাষ শুরু করে...
নাগেশ্বরীতে নিষিদ্ধ আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ‎
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নিষিদ্ধ আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দেশের বিভিন্ন জেলায় উপজেলায় নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তারই প্রতিবাদে ‎নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।‎‎মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক...
লিডিং ইউনিভার্সিটিতে সাউথইস্ট ব‍্যাংকের ক‍্যাম্পেইন উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে সাউথইস্ট ব‍্যাংকের ক‍্যাম্পেইন উদ্বোধন

শিক্ষার্থীদের ব‍্যাংকিং সুবিধার্থে সাউথইস্ট ব‍্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: -উপাচার্য ড. তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটিতে ৫দিন ব‍্যাপী সাউথইস্ট ব‍্যাংকের ক‍্যাম্পেইন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের জন‍্য সাউথইস্ট ব‍্যাংক বাংলাদেশে প্রথম বারের মতো ক্রেডিট কার্ড এবং মাল্টি কারেন্সি ট্রানজেকশন প্রিপেইড কার্ড সুবিধা প্রদান করছে যা খুবই প্রশংসনীয়। তিনি লিডিং ইউনিভার্সিটিতে সাউথইস্ট ব‍্যাংকের ক‍্যাম্পেইন এর সফলতা কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব‍্যাংক সিলেটের কার্ড ডিভিশনের ইনচার্জ বুশরা তায়েব এবং কার্ড ডিভিশনের টীম লিডার মো. মহিবুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) পর্যন্ত এ ক‍্যাম্পেইন চলবে।...
নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোমবার (২২ জুন) উপজেলা চত্বরে সুবিধাবঞ্চিতদের মাঝে ছাগল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় শাকসবজি, ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে।সুবিধাবঞ্চিত নদীর তীরবর্তী চরাঞ্চাল থেকে আসা গ্রাহকগণ বলেন, ‎আমাদেরকে ৭হাজার টাকা দামের ছাগল দেয়ার কথা থাকলেও অতি কম দামের রোগা ও ছোট ছাগল দিয়ে প্রতারণা করা হয়েছে এবং গাছের চারা দিয়ে ১শত করে টাকা নেয়া হয়েছে।‎সুবিধাভোগী হাসান, আছিয়া বলেন, আমাদের যে ছাগল দেয়া হয়েছে তার দাম ২থেকে আড়াই হাজার টাকা হবে। কিন্তু আমরা জেনেছি আমাদের ৭হাজার টাকা দামের ছাগল দেয়ার কথা। একটি সূত্র জানিয়েছে, ঠিকাদার ও সলিডারিটির কর্মকর্তারা যোগসাজসে নামমাত্র কোটেশন ব্যবহার করে ছাগলের দাম অতিরিক্ত দেখিয়ে অল্প দামে ছাগল ক্রয় করে বাকী টাকা আত্মসাত করা হয়েছে।...
জামালপুরে লাগেজ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জামালপুরে লাগেজ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

|| রোকনুজ্জামান রাজু | জামালপুর প্রতিনিধি ||জামালপুরের ইসলামপুরে একটি লাগেজ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর-ডেফলা সড়কের চতলাপাড়া এলাকার একটি পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চতলাপাড়া এলাকার একটি পুকুরে পরিত্যক্ত একটি লাগেজ ভাসতে দেখেন আলমাছ নামে এক স্থানীয় বাসিন্দা। লাগেজটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকায় তার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি উদ্ধার করে। লাগেজটি খোলার পর ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ...
নাগেশ্বরীতে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সীমান্তবর্তী নারায়ণপুর ইউনিয়নে একটি বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকস, পাপড় ও প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি গ্রামের আলহাজ জালাল আলীর ছেলে জহুরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসীর‎মামুন মুন-এর নেতৃত্বে কচাকাটা থানার এসআই মিন্টু মিয়াসহ পুলিশের একটি আভিযানিক দল অংশ নেয়।‎অভিযানের সময় বাড়ির ধানের গোলার ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, পাপড় ও প্যান্ট পিস উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক জহুরুল ইসলা...
সিঙ্গাইরে মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিঙ্গাইরে মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া মাহি (১৪) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) সকালে শাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মারিয়া হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। একজন স্কুলছাত্রীর এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ব...
অষ্টমীর চর ইউনিয়ন বিএনপির আংশিক আহব্বায়ক কমিটি অনুমোদন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

অষ্টমীর চর ইউনিয়ন বিএনপির আংশিক আহব্বায়ক কমিটি অনুমোদন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চিলমারী উপজেলা বিএনপির ৬ নং অষ্টমীর চর ইউনিয়নে আংশিক আহব্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রবিবার (২১ জুন) উপজেলা বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সিনিয়র যুগ্ম আহব্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব আবু হানিফার যৌথ স্বাক্ষরিত ইউনিয়ন আহব্বায়ক কমিটি (অনুমোদিত) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।প্রকাশিত কমিটিতে অষ্টমীর চর ইউনিয়নের আহব্বায়ক আবুল হোসেন মাস্টারকে আহব্বায়ক, সদস্য সচিব পদে ডাক্তার মোঃ আল-আমিন রয়েছেন। যুগ্ম আহব্বায়ক লিয়াকত আলী, তোফায়েল আহমেদ তোতা মিয়া, নজরুল ইসলাম সজিব, মাহমুদুল হাসান ও মোসলেম উদ্দিন এবং মকরম আলীকে সদস্য করে মোট ৮ সদস্যের আংশিক আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়।৬ নং অষ্টমীর চর ইউনিয়ন বিএনপি'র আহব্বায়ক কমিটি আংশিক ঘোষণা হওয়ায় কমিটির সকল সদস্যকে বিএনপ...
নৌকা মার্কার প্রার্থীর ছেলে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউএনও, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
সর্বশেষ, সারাদেশ

নৌকা মার্কার প্রার্থীর ছেলে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউএনও, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর  উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদায়নে আওয়ামী লীগপন্থী বাদ দেওয়ার কথা থাকলেও, তা হয়নি বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ রাজনীতির সাথে যুক্ত থাকা ও বাবা আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তাকে গুরুত্বপূর্ণ জায়গায় ইউএনও হিসেবে পদায়ন দেওয়ায় নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।‎বর্তমানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এইচএম খোদাদাদ হোসেন, ৩৫ তম বিসিএস ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটায় যার চাকরি। পিতাঃ বীর মুক্তিযোদ্ধা রফিকুল আজম সরকার ২০২১ সাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে ৮২০ ভোট পেয়ে পঞ্চম অবস্থানে পরাজিত হয়েছেন রফিকুল আজম সরকার।‎আওয়ামী লীগ সরকারের সময়ে এইচএম খোদাদাদ ...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক তাত্ত্বিক আলোচনা সভাটি আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আহকাফের ১২ থেকে ২০ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ, সমসাময়িক ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে তিনি সূরা আহকাফের ১২ থেকে ২০ নম্বর আয়াতের সমৃদ্ধ ব্যাখ্যামূলক বক্তব্য তুলে ধরে বলেন, এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওহিদের সত্যতা, আল-কুরআনের অলৌকিকত্ব এবং পূর্ববর্তী কিতাব হযরত মুসা (আ.)-এর তাওরাতের সত্যতার সাক্ষ্য দিয়েছেন। এখানে সৎকর্মশীল ও মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হ...