Friday, July 17

রাজনীতি

আজ সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করছেন এমপি আমির হামজা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আজ সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করছেন এমপি আমির হামজা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা আজ রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর আজ তিনি সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করবেন।সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, এমপি আমির হামজা আজ দুপুরে আদালতে উপস্থিত হবেন বলে তারা নিশ্চিত হয়েছেন এবং পরবর্তী সিদ্ধান্ত আদালত গ্রহণ করবেন। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও তাঁর আদালতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী...
ভারতীয় হাইকমিশনারের বিতর্কিত বক্তব্য এবং পুশইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইসলামী ঐক্য আন্দোলনের
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ভারতীয় হাইকমিশনারের বিতর্কিত বক্তব্য এবং পুশইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||ভারতের নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘু মুসলমানদের ওপর অব্যাহত নির্যাতন, সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। একই সাথে জোরালো কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ভারতীয় হাইকমিশনারকে ঢাকা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।রবিবার (১৪ জুন) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই দাবি জানান।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রতিবেশী রাষ্ট্রে ক্ষমতার পটপরিবর্তন যাই হোক না কেন, নিরীহ মুসলিমদের ওপর অব্যাহত নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়া সুনির্দিষ্ট কারণ ছাড়া সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সীমান্ত দিয়ে পু...
দেশের অর্থনীতি ও জনজীবন আজ গভীর চাপের মধ্যে: নাহিদ ইসলাম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশের অর্থনীতি ও জনজীবন আজ গভীর চাপের মধ্যে: নাহিদ ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের সামগ্রিক অর্থনীতি ও সাধারণ মানুষের জনজীবন আজ গভীর চাপের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকারের ঘোষিত বাজেট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও জীবনযাত্রার লাগামহীন ব্যয় বেড়ে যাওয়ায় জনগণ চরম দুর্ভোগে থাকলেও বাজেটে তা মোকাবিলায় কার্যকর কোনো দিকনির্দেশনা নেই।শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।নাহিদ ইস...
হজ পালন শেষে দেশে ফিরে দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়ে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হজ পালন শেষে দেশে ফিরে দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়ে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর

|| নিজস্ব প্রতিবেদক ||হজ পালন শেষে দেশে ফিরে সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় হজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া গোটা মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক হিসেবে হজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “হজ বিশ্ব মুসলিমের সুদৃঢ় ঐক্য, সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন। বর্ণ, ভাষা ও ভৌগোলিক দূরত্ব ভুলে প্রতি বছর লাখো লাখো মুসলিম যেভাবে একই উদ্দেশ্যে সমবেত হন, তা প্রমাণ করে যে মুসলিম উম্মাহ এক ও অভিন্ন। বর্তমান বৈশ্বিক সংকটে মুসলমানদের এই ঐক্য সুসংহত করা সময়ের সবচেয়ে বড় দাবি।”মতবিনিময়কালে তিনি ভারতের বিধানসভা নির্বাচন পরবর্তী সম...
ভূরুঙ্গামারী-ঢাকা ডে-নাইট কোচ চালুর দাবিতে নাগেশ্বরীতে বিএনপির মানববন্ধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী-ঢাকা ডে-নাইট কোচ চালুর দাবিতে নাগেশ্বরীতে বিএনপির মানববন্ধন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী ডে-নাইট কোচ এবং রংপুরগামী মেইল বাস সার্ভিস অবিলম্বে চালুর দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় নাগেশ্বরী উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী ডে-নাইট কোচ এবং রংপুরগামী মেইল বাস সার্ভিস চালু ছিল। এসব পরিবহন সেবা সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের যাতায়াতের প্রধান ভরসা ছিল।সম্প্রতি আন্ধারীঝাড় বাজার এলাকায় একটি নাইট কোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা একটি নাইট কোচে অগ্নিসংযোগ করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম মোটর মালিক সমিতি ও সংশ্লিষ্ট কোচ মালি...
সংসদ অধিবেশন শেষে ব্যাটারির রিকশায় বাড়ি ফেরা নিয়ে এমপি মিতুর আবেগঘন স্ট্যাটাস
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদ অধিবেশন শেষে ব্যাটারির রিকশায় বাড়ি ফেরা নিয়ে এমপি মিতুর আবেগঘন স্ট্যাটাস

|| নিজস্ব প্রতিবেদক ||সংসদ অধিবেশন শেষে উবার বা সিএনজি না পেয়ে ব্যাটারিচালিত রিকশায় চড়ে বাড়ি ফেরার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ও ত্রয়োদশ সংসদের সদস্য ডা. মাহমুদা আলম মিতু।আজ সকালে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, "রাত ৭.০৪ বাজে অধিবেশন শেষে বাসায় যাচ্ছি। বাসায় যেতে যেতে আমার প্রায় প্রতিদিনই আমার জজ বান্ধবীর কথা মনে পড়ে। বলছিলো, জজ হইছি এখন আর লোকাল বাসে পরিবার নিয়ে বাড়ি যাইতে পারি না। তার উপর সবার ধারণা বিরাট বড় জজ কত না জানি টাকা। যা আয় করি যা জমাই বছরে দুইবার বাড়ি গেলেই অনেক খানি শেষ হয়ে যায়।গত ৫ দিনে আমার উবার /পাঠাও খরচ অলমোস্ট ৮ হাজার টাকা। বলা ভালো আমি গরমের কষ্ট থেকে বাচতে প্রিমিয়াম সার্ভিস নেই। কারন অধিকাংশ কার এর এ সি ভালো না। প্রতিদিন এক্সট্রা প্রোগ্রাম থাকে ৩/৪ টা।অধিকাংশ ফিরিয়ে দেই। এ ছাড়া আত্মীয়ে...
বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ মিছিল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ মিছিল

|| নিজস্ব প্রতিবেদক ||সরকারের লাগামহীন বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানীতে এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর ব্যস্ততম বাংলামটর মোড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান পরিস্থিতি এবং দফায় দফায় মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার প্রতিবাদেই মূলত এই তাৎক্ষণিক বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ইসলামী ব্যাংক বাংলাদেশকে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের পাঁয়তারা দেশের জনগণ মেনে নেবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৩ জুন) রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং অধ্যাপক আনোয়ারুল করিমসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।অনুষ্ঠানে জামায়াত আমির অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পুনরায় তুলে দেওয়ার অপচেষ্টা চাল...
সাবেক ছাত্রনেতা বায়েজিদের ওলিমা অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সাবেক ছাত্রনেতা বায়েজিদের ওলিমা অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি মোস্তফা আল হোসাইন (বায়েজিদ)-এর ওলিমা (বৌভাত) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিনের দ্বিতীয় পুত্র।অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ওলিমা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ বর ও কনের উজ্জ্বল ও বরকতময় দাম্পত্য জীবন কামনা করেন। একই সাথে তাঁরা মাওলানা মুহাম্মাদ রুহুল আমিনের পরিবারের এই খুশির মুহূর্তে শরিক হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।ওলিমা অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় তালিম ও তারবিয়া...
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি. ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রক্তদান কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে আমীর এজাজ খান বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের বিভিন্ন আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই উঠে আসবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ গড়ে ...