শনিবার, মে ৩০

আবহাওয়া ও পরিবেশ

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আজ সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, “প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও এখন বড় চ্যালেঞ্জ। দুর্যোগ দেখা দিলে মানুষের ভোগান্তির শেষ থাকে না। বাংলাদেশ ভৌগলিকভাবে দুর্যোগপ্রবণ দেশ—তাই সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি, ক্ষয়ক্ষতি তত কম।”আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, ব্র্যাকের জেলা সমন...
নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

||‎ মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভা, মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।‎দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায়  উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়। ‎র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহাম্মেদ।‎‎আলোচনা সভায় বক্তব্য রাখেন-  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম , ফায়ার সা...
দুর্যোগে কার্যকর আশ্রয়কেন্দ্র নির্মাণে জোর দিচ্ছে সরকার: উপদেষ্টা ফারুক ই আজম
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

দুর্যোগে কার্যকর আশ্রয়কেন্দ্র নির্মাণে জোর দিচ্ছে সরকার: উপদেষ্টা ফারুক ই আজম

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) |মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার কার্যকর আশ্রয়কেন্দ্র নির্মাণে জোর দিচ্ছে।তিনি বলেন, অতীতে অনেক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নিচু ও বন্যাপ্রবণ এলাকায় নির্মিত হয়েছিল, যা দুর্যোগের সময় আশ্রয়ের উপযোগী ছিল না। স্থানীয় জনগণের আপত্তি উপেক্ষা করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব স্থানে কেন্দ্রগুলো নির্মিত হয়।“সত্যিকার দুর্যোগের সময় সেই আশ্রয়কেন্দ্রগুলো কোনো কাজে আসে না। জনগণের সুবিধা হয় এমন উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে,” — বলেন উপদেষ্টা ফারুক ই আজম।শুক্রবার (১০ অক্টোবর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও চটচটিয়া শিবনগর খেয়াঘাট এলাকায় নির্মাণাধীন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব ক...
ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে নদীভাঙন রোধে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে নদীভাঙন রোধে মানববন্ধন

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নের দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে নদী সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুধকুমার নদের পূর্বপাড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তিলাই ইউনিয়নের ১, ২ ও ৪ নং ওয়ার্ডের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন তিলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান, নুরুল ইসলাম, সাবেক সদস্য অহিল উদ্দিন, বর্তমান সদস্য ছোরাব আলী, ইউসুফ আলী, ও কছির উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড যদি আরও ৭৫০ মিটার নদী রক্ষা বাঁধ নির্মাণ করে, তাহলে তিলাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্বপাড়কে ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। গত দুই...
দুর্যোগ ঝুঁকি হ্রাসে বেলকুচি সদর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

দুর্যোগ ঝুঁকি হ্রাসে বেলকুচি সদর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি সদর ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বেলকুচি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA) এর অর্থায়নে এবং অক্সফাম-এর সহযোগিতায়, মানব মুক্তি সংস্থা (MMS) কর্তৃক বাস্তবায়নাধীন “Enhancing Disaster Resilience Capacity of the Monsoon Flood Affected Population of Sirajganj District in Bangladesh” প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।যমুনা নদী বেষ্টিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা প্রায়ই বন্যা ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। বন্যাপ্রবণ এলাকায় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার ও ইউনিয়ন পর্যায়ের কমিটিকে অধিকতর সক্রিয় করার লক্...
বন্যার পানি নেমে গেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসের চিহ্ন
আবহাওয়া ও পরিবেশ, কৃষি, সর্বশেষ, সারাদেশ

বন্যার পানি নেমে গেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসের চিহ্ন

কৃষকের স্বপ্ন ভেসে গেছে কুড়িগ্রামের দুধকুমার–ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে|| কুড়িগ্রাম প্রতিনিধি ||উত্তরাঞ্চলের সীমান্ত জেলা কুড়িগ্রামের মানুষের জীবন যেন প্রতিবছরই বন্যার সঙ্গে যুদ্ধের আরেক নাম। এবছরও ব্যতিক্রম নয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া টানা অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে জেলার ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র তীরবর্তী এলাকা — বিশেষ করে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ব্যাপকভাবে প্লাবিত হয়।এখন বন্যার পানি ধীরে ধীরে নেমে গেলেও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃত ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। হাজার হাজার একর আমন ধানের ক্ষেত পানির নিচে থেকে নষ্ট হয়ে গেছে। কোথাও গাছ মরে গেছে, কোথাও ধান গাছের গোড়া পচে গেছে। কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ—সারা বছরের পরিশ্রম যেন মুহূর্তেই ভেসে গেলো স্রোতের জলে।নাগেশ্বরীর রায়গঞ্জ, বামনডাঙ্গা, বেরুবাড়ি কালীগঞ্জ, নুনিখাওয়...
নাগেশ্বরীতে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে হাফেজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (০৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার নুনখাওয়া ইউনিয়নে কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।‎স্থানীয়রা জানায়, বাবলু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজও ফজরের নামাজ শেষে সে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। আকাশ প্রচণ্ড মেঘাছন্ন ও আকাশে বিজলী চমকাচ্ছিল, বাবলু মাদ্রাসার কাছে পৌঁছার মুহূর্তে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎নিহত বাবলু কালিকাপুর গ্রামের নুর হোসেনের ছেলে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।‎এ বিষয়ে নুনখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।‎নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্ত...
সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডব শুরু, স্কুল-অফিস বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক, আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ

সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডব শুরু, স্কুল-অফিস বন্ধ ঘোষণা

|| আন্তর্জাতিক ডেস্ক ||সুপার টাইফুন ‘রাগাসা’র তীব্র আঘাত সামলানোর জন্য প্রস্তুত হচ্ছে ফিলিপাইন ও তাইওয়ান। এরই মধ্যে প্রবল বাতাস ও ভারি বর্ষণে বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়ে পড়ছে। ঝড়টি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং শেষ পর্যন্ত দক্ষিণ চীনে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আজ (২২ সেপ্টেম্বর) দুপুর নাগাদ বাতানেস বা বাবুয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে পারে। ঝড়ের কেন্দ্রস্থলে সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ২০৫ কিলোমিটার এবং দমকা হাওয়া ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।ঝড়ের কারণে মেট্রো ম্যানিলাসহ ২৯টি প্রদেশে সব স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে ফিলিপাইন সরকার।অভ্যন্তরীণ মন্ত্রী জনভিক রেমুল্লা এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় কর্মকর্তাদের সময় নষ্ট না করে দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে...
ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের হাতে চারাগাছ তুলে দিল স্বেচ্ছাসেবক দল
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের হাতে চারাগাছ তুলে দিল স্বেচ্ছাসেবক দল

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” – এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক নবীন শিক্ষার্থীর হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিল মেহগনি, আমলকি, পেয়ারা, হরিতকি, বহেরা ও জলপাইয়ের চারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল, সদস্য সচিব মোফাসেরুল রহমান রাসেদ, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান দোয়েল ও সদস্য মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক, উপজেলা জাসাসের আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদ আল করিম, প্রভাষক ...
ইবির লালন শাহ হলে শতাধিক সুপারির চারা রোপণ
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির লালন শাহ হলে শতাধিক সুপারির চারা রোপণ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের উদ্যোগে শতাধিক সুপারির চারা রোপণ করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হলের দক্ষিণ-পূর্ব পাশে এসব চারা রোপণ করা হয়। এসময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান, শাখা কর্মকর্তা খেজের আলী, সাধারণ কর্মচারী ফকির আলী, শামীম হোসেন, আব্দুল্লাহ মিঠু ও মালি বকুল হোসেনসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বলেন, পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গাছ। আমাদের ইকোসিস্টেমে ভারসাম্য বজায় রাখতে গাছের ভূমিকা অপরিসীম। এখন গাছ লাগানোর উপর্যুক্ত সময়। যার ফলে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা আজ একশো সুপারির চারা রোপণ করেছি। এসময় তিনি সকলকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ জানান।...