Thursday, October 15

আবহাওয়া ও পরিবেশ

থানাহাট বাজারে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, ঝুঁকিতে জনস্বাস্থ্য
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

থানাহাট বাজারে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, ঝুঁকিতে জনস্বাস্থ্য

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র থানাহাট বাজারের আবর্জনা ও বর্জ্য ব্যবস্থাপনায় চরম বেহাল দশা বিরাজ করছে। নির্দিষ্ট ডাম্পিং স্টেশনের অভাব, যত্রতত্র ময়লা ফেলা, গরু-ছাগল জবাইয়ের নির্দিষ্ট কোনো জায়গা না থাকা এবং ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে বাজারের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।গুরুত্বপূর্ণ এই থানাহাট বাজারে প্রতিনিয়ত প্রায় ১২ মণ বর্জ্য জমা হয়। কিন্তু এসব বর্জ্য সরানোর জন্য কোনো আধুনিক যানবাহন নেই। অযান্ত্রিক ট্রলিতে করে বর্জ্য নিয়ে পরিবেশকর্মীরা অপরিকল্পিত স্থানে ফেলছেন। দোকান ও বাজারের পচনশীল অংশ, প্লাস্টিক ও অন্যান্য ময়লা সরাসরি রাস্তাঘাট, ড্রেন এবং নালা বা জলাশয়ের আশেপাশে ফেলায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ইতি...
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানি নদীভাঙন কবলিত উত্তর ধলডাঙ্গা ও দক্ষিণ ধলডাঙ্গা এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। শনিবার (৬ জুন) তিনি সরেজমিনে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জাকির হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজির রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুর রহমান তারেক এবং চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।পরিদর্শনকালে জেলা প্রশাসক নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদ...
জলবায়ু সহনশীল মডেল তৈরিতে বানারীপাড়ায় যুব ফোরাম ও নজরুল স্মৃতি সংসদের বৃক্ষরোপণ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

জলবায়ু সহনশীল মডেল তৈরিতে বানারীপাড়ায় যুব ফোরাম ও নজরুল স্মৃতি সংসদের বৃক্ষরোপণ

|| বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা ||জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা ও টেকসই সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে বরিশালের বানারীপাড়ায় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (NSS) ও ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উপজেলা যুব ফোরাম এই পরিবেশবান্ধব উদ্যোগের আয়োজন করে।আজ শনিবার (৬ জুন) সকাল ১০টায় বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।প্রাসঙ্গিকভাবে, ভৌগোলিক অবস্থানগত কারণে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের শীর্ষ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার ফলে দেশের দক্ষিণাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুরা সবচেয়ে বেশি সংকটের ম...
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কেসিসি প্রশাসক
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কেসিসি প্রশাসক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবহেলা চলতে থাকলে ভবিষ্যতে মানুষসহ জীববৈচিত্র্যকে বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হবে।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ণিমা যুব ফোরাম-খুলনা এ কর্মসূচির আয়োজন করে।নজরুল ইসলাম মঞ্জু বলেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় পরিবেশগত ঝুঁকি বাড়ছে। বৃক্ষরাজি, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় এখন থেকেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সুন্দরবন বাংলাদেশের প্রাকৃত...
প্রকৃতি বাঁচলে বাঁচবে ভবিষ্যৎ: নাগেশ্বরীতে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার সবুজ বার্তা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

প্রকৃতি বাঁচলে বাঁচবে ভবিষ্যৎ: নাগেশ্বরীতে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার সবুজ বার্তা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||প্রকৃতি মানুষের সবচেয়ে বড় আশ্রয়। নদী, গাছ, মাটি, বাতাস ও জীববৈচিত্র্যের সমন্বয়ে গড়ে ওঠা এই পরিবেশই মানবসভ্যতার অস্তিত্ব টিকিয়ে রেখেছে হাজার বছর ধরে। কিন্তু জলবায়ু পরিবর্তন, নির্বিচারে বৃক্ষনিধন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অযৌক্তিক ব্যবহারের ফলে আজ প্রকৃতি নানা সংকটের মুখোমুখি। এই বাস্তবতায় ৫ জুন বিশ্বজুড়ে পালিত হলো আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৬। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি।“প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।” প্রতিপাদ্যকে ধারণ করে Actions to Climate Change Ensuring Sustainable Solutions (ACCESS) Project-এর আওতায়, সহযোগিতায় হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন , বাংলাদেশ এবং ইএসডিও (ESDO)-এর বাস্তবায়নে আয়োজিত...
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে আহত, একজনের অবস্থা গুরুতর
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে আহত, একজনের অবস্থা গুরুতর

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—ধারারচর গ্রামের বাসিন্দা মোতালেব (৬০) ও তাঁর ছেলে মনি (৩৬)।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের রাস্তার ধারে বাবা-ছেলে মিলে খড়ের স্তূপ তৈরির কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।হাসপাতাল সূত্র জানায়, আহত মনির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদিকে, মোতালেব বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোস...
​বিডি ক্লিনের ১০ বছর পূর্তি: বেলকুচিতে ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

​বিডি ক্লিনের ১০ বছর পূর্তি: বেলকুচিতে ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানববন্ধন

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সমাজ থেকে সব ধরনের অন্যায়, বৈষম্য, প্রতিহিংসা ও কুসংস্কার দূর করে একটি মানবিক, পরিচ্ছন্ন ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে অভিনব এক সচেতনতামূলক ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ জুন) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন বেলকুচি'-এর উদ্যোগে উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকার জনবহুল সড়কে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন সংগঠনের একদল তরুণ ও যুব সদস্য। সংগঠনটির ১০ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবী ও স্থানীয় সচেতন নাগরিকরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ইতিবাচক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন।অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের একাধিক মূলনীতি ও শক্তিশ...
সুন্দরবন রক্ষায় সময়োপযোগী পদক্ষেপের আহ্বান কেসিসি প্রশাসকের
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সুন্দরবন রক্ষায় সময়োপযোগী পদক্ষেপের আহ্বান কেসিসি প্রশাসকের

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় অনুষ্ঠিত ‘সুন্দরবন সামিট-২০২৬’-এ সুন্দরবন রক্ষায় কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি দেশের মানুষের অস্তিত্ব ও পরিবেশগত নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত একটি প্রাকৃতিক সম্পদ।শুক্রবার (২২ মে) সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত “সহনশীল সুন্দরবন: যুবসমাজ, জলবায়ু ও উপকূলীয় ভবিষ্যৎ” শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণা কেন্দ্র, মিশন গ্রিন বাংলাদেশ এবং স্বপ্নপুরী কল্যাণ সংস্থা যৌথভাবে এ আয়োজন করে।বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, সুন্দরবন দেশের জন্য এক ধরনের ‘অক্সিজেন ব্যাংক’। এই বন ও এর জীববৈচিত্র্য রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি সুন্দরবন ...
ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীর মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীর মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো নগরবাসীর মাঝে বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্থানীয় বাসিন্দাদের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে তিনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন এবং কোরবানি-পরবর্তী পরিচ্ছন্নতা রক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেন।রাসিক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে তিন...
ইউআইইউ’তে টেকসই পরিবেশ উন্নয়ন বিষয়ক ইয়ুথ সিম্পোজিয়াম অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে টেকসই পরিবেশ উন্নয়ন বিষয়ক ইয়ুথ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগ এবং ইউআইইউ ইডিএস ক্লাব’র যৌথ উদ্যোগে “ইয়ুথ সিম্পোজিয়াম অন এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি” শীর্ষক একটি অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কোঅপারেশন বিভাগের প্রধান জনাব উলরিখ ক্লেপম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি, বাংলাদেশ’র কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মো: আব্দুল কাইয়ুম এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ’র সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’র (সিএসডি) ভিজিটিং রিসার্চ ফেলো ড. হাসিব মো: ইরফানুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগের প্রধান ড. শ...