বদলগাছীতে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত; সরকারি সহায়তার আবেদন
|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||ঘন কুয়াশা ও কনকনে শৈত্যপ্রবাহে নওগাঁর বদলগাছী উপজেলায় জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। বুধবার ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়ে। সকাল পেরিয়ে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। ফলে হাড় কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়ে।বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, আজ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা থাকায় প্রকৃত অনুভূত তাপমাত্রা আরও কমে গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শীতের তীব্রতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষিশ্রমিক ও ভ্যানচালকরা। কাজের অভাবে অনেকেই দিনভর ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছেন। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শীতের কারণে উপজেলার বিভিন্...










