Thursday, August 6

অপরাধ, আইন ও আদালত

বাল্যবিবাহ রোধে সমন্বিত ডাটাবেইজ তৈরির ওপর গুরুত্বারোপ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বাল্যবিবাহ রোধে সমন্বিত ডাটাবেইজ তৈরির ওপর গুরুত্বারোপ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে ডাটাবেইজ তৈরি করে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।বৃহস্পতিবার (২৫ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বাল্যবিবাহরোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বিবেচনায় নিয়ে কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।তিনি বলেন, প্রতিটি জেলায় বিবাহ রেজিস্ট্রার ও নোটারি পাবলিকের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে সভা করে বাল্যবিবাহ বিষয়ে সচেতন ও সতর্ক করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও ডিজিটাল আসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিশোর-কিশোরী এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে...
তজুমদ্দিনে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলা জেলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে একাধিক ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দাবি করে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা কান্দি গ্রামের বাসিন্দা মো. শাহিনসহ ওয়ারিশগণ জেলা প্রশাসক ও নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল এবং সংবাদ সম্মেলন করেছেন।বুধবার (২৪ জুন) সন্ধ্যায় তজুমদ্দিন প্রেসক্লাবে ভুক্তভোগী ৮ ওয়ারিশ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।অভিযোগকারীরা উল্লেখ করেন, মৃত মো. ছাদেকের প্রকৃত ওয়ারিশদের নামে পূর্বে ইস্যুকৃত ওয়ারিশ সনদ বহাল থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে পিতার নাম, ঠিকানা ও ওয়ারিশ পরিচয় পরিবর্তন করে নতুন নতুন সনদ ও প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে। এসব সনদ ব্যবহার করে বহিরাগত ব্যক্তিদের সম্পত্তির দাবিদার হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগে দাব...
মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগে এক কর্মকর্তাকে শোকজ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগে এক কর্মকর্তাকে শোকজ

|| নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবার নামে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।জানা যায়, গত সোমবার (২৩ জুন) সরেজমিনে গিয়ে অফিসের ভেতরে এক দালালের টেবিলে ঘুষ হিসেবে নেওয়া ৫ হাজার টাকা পাওয়া যায়। অভিযুক্ত ওই দালাল রায়হান নিজেকে অফিস স্টাফ পরিচয় দিয়ে বলেন, জমির খাজনা বাবদ টাকা গ্রহণ করে তিনি নিজের বিকাশ নম্বর থেকে সরকারি কোষাগারে জমা দেন। তবে তার নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তিনি; শুধু দাবি করেন, চুক্তিভিত্তিক কাজ করছেন।এ বিষয়ে খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধর বলেন, সেবা নিতে আসা ব্যক্তিদের অনলাইন ফি তারা নগদে গ্রহণ করেন এবং পরে বিকাশের মাধ্যমে জমা দেন। তিনি দাবি করেন, “সরকার রাজস্ব বৃদ্ধির নির্দেশনা দিয়েছে, ত...
লালমনিরহাটে হত্যা মামলার প্রধান আসামি কুড়িগ্রামের দুর্গম চর থেকে গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লালমনিরহাটে হত্যা মামলার প্রধান আসামি কুড়িগ্রামের দুর্গম চর থেকে গ্রেপ্তার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||লালমনিরহাটের আদিতমারীতে সংঘটিত একটি হত্যা মামলার প্রধান আসামি আলমগীর হোসেন আনন্দকে (৩২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল এলাকার একটি দুর্গম চর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তার আনন্দ আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়ি গ্রামের মৃত ইমান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব।পুলিশ সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ২ জুন তালুক দুলালী বারোঘড়ি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে উজ্জল মিয়া (২৬)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আনন্দের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি আনন্দ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তাক...
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ভারতীয় গরু, গাজাঁ ও বিপুল পরিমাণ কসমেটিকস আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ভারতীয় গরু, গাজাঁ ও বিপুল পরিমাণ কসমেটিকস আটক

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামে গত ৪৮ ঘণ্টায় পরিচালিত বিভিন্ন অভিযান ও টহল কার্যক্রমের মাধ্যমে বিওপির টহলদল সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় ৫৫টি গরু,৫৩ কেজি গাজাঁএবং বিপুল পরিমাণে কসমেটিকস আটক করেছে বলে আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জানিয়েছেন লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অধিনায়ক ২২ বিজিবি। জব্দকৃত মালামালের সিজার মূল্য ছাব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার একশত টাকা।উল্লেখ্য, সীমান্তে পুশইন প্রতিরোধসহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়াও সকল বিওপি হতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা বহুগুনে জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অ...
বিজিবি দিনাজপুর সেক্টরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বিজিবি দিনাজপুর সেক্টরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

|| নিজস্ব প্রতিবেদক ||বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রংপুর রিজিয়নের অধীনস্থ দিনাজপুর সেক্টরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 'মাদকদ্রব্য ধ্বংসকরণ-২০২৬' শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয়। এছাড়াও বিজিবি ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।বিজিবি প্যারেড গ্রাউন্ডে বিপুল পরিমাণ উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মাদক ও বোতল সারিবদ্ধ করে প্রদর্শন করা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংসের প্রক্রিয়া সম্পন্ন...
কিশোরগঞ্জে সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি, বিএমইউজে’র তীব্র নিন্দা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কিশোরগঞ্জে সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি, বিএমইউজে’র তীব্র নিন্দা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||‘কালের নতুন সংবাদ’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাজিতপুর উপজেলা বিএনপি নেতা বুরহানের বিরুদ্ধে। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ প্রকাশের জের ধরে গত রাত ১১টা ১৬ মিনিটে এই হুমকির ঘটনা ঘটে বলে সাংবাদিক মহল থেকে জানা গেছে।এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)। সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের কলম স্তব্ধ করা যাবে না। তারা অবিলম্বে অভিযুক্ত বিএনপি নেতা বুরহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে সাংবাদিক সমাজ তিন দফা দাবি উত্থাপন করেছে—আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বুরহানের...
মানিকগঞ্জে ব্যাটারি চোর আটক: হাতেনাতে মিলল চুরি হওয়া ব্যাটারির হদিস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ব্যাটারি চোর আটক: হাতেনাতে মিলল চুরি হওয়া ব্যাটারির হদিস

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে চুরির দায়ে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৩ জুন) মানিকগঞ্জ জাগির স্কুলের সামনে মহাসড়কে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে চুরি করা হ্যালোবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়েছে।​জানা যায়, আটক ব্যক্তি গতকাল ত্রিফল (প্লাস্টিকের আবরণ) দিয়ে মুড়িয়ে চুরি করা ব্যাটারিগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার চলাফেরায় সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ব্যাটারিগুলো চুরির কথা স্বীকার করে।​উল্লেখ্য যে, গত শনিবার রাতে লাভলু মিয়া নামে এক ব্যক্তির হ্যালোবাইক চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আজ উদ্ধার হওয়া ব্যাটারিগুলো সেই বাইকেরই কি না, তা যাচাই করা হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার তাদের বাইক ফিরে পাওয়ার বিষয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।​পরে স্থানীয়রা বিষয়ট...
জামালপুরে লাগেজ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জামালপুরে লাগেজ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

|| রোকনুজ্জামান রাজু | জামালপুর প্রতিনিধি ||জামালপুরের ইসলামপুরে একটি লাগেজ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর-ডেফলা সড়কের চতলাপাড়া এলাকার একটি পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চতলাপাড়া এলাকার একটি পুকুরে পরিত্যক্ত একটি লাগেজ ভাসতে দেখেন আলমাছ নামে এক স্থানীয় বাসিন্দা। লাগেজটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকায় তার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি উদ্ধার করে। লাগেজটি খোলার পর ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ...
নাগেশ্বরীতে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সীমান্তবর্তী নারায়ণপুর ইউনিয়নে একটি বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকস, পাপড় ও প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি গ্রামের আলহাজ জালাল আলীর ছেলে জহুরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসীর‎মামুন মুন-এর নেতৃত্বে কচাকাটা থানার এসআই মিন্টু মিয়াসহ পুলিশের একটি আভিযানিক দল অংশ নেয়।‎অভিযানের সময় বাড়ির ধানের গোলার ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, পাপড় ও প্যান্ট পিস উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক জহুরুল ইসলা...