খুলনায় বাড়ছে খুন-সহিংসতা, ৮ মাসে ২২ হত্যাকাণ্ডে চরম উদ্বেগ
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে সাম্প্রতিক সময়ে খুন, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের শুরু থেকে ২০ আগস্ট পর্যন্ত নগরীতে ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এসব হত্যাকাণ্ডের বড় একটি অংশ মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার ও অপরাধী চক্রের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে ঘটছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।অপরাধের এমন প্রবণতায় সন্ধ্যার পর নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালেও অপরাধ দমনে নাগরিক সমাজের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন পুলিশের কর্মকর্তারা।পুলিশের একটি সূত্রের দাবি, নগরীতে সংঘটিত হত্যাকাণ্ডের প্রায় ৯৫ শতাংশের সঙ্গে মাদকের কোনো না কোনো যোগসূত্র রয়েছে। বাকি হত্যাকাণ্ডগুলো ঘটছে ব্যক্তিগত বিরোধ, আধিপ...










