Tuesday, September 22

অপরাধ, আইন ও আদালত

নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি জাহিদুল গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি জাহিদুল গ্রেপ্তার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকালে নাগেশ্বরী খাদ্যগুদামের সামনে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় জাহিদুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ...
খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় মিলল অস্ত্রের ভাণ্ডার, ৩ জন পুলিশের হেফাজতে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় মিলল অস্ত্রের ভাণ্ডার, ৩ জন পুলিশের হেফাজতে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর টুটপাড়া দারোগাপাড়া এলাকায় গুলিবিদ্ধ হওয়ার একটি ঘটনার তদন্ত করতে গিয়ে একটি ভাড়া বাসা থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, কয়েকটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বুধবার (২৬ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দারোগাপাড়ার মহিউদ্দিন সড়কে কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন খান কুব্বাত আলী, তাঁর স্ত্রী শামসুন্নাহার জলি এবং ছেলে কেএম আবিদ হাসান।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ গুলিবিদ্ধ হন। গলায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল ক...
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৩ হাজার টাকা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৩ হাজার টাকা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনোয় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিপন রহমান (৩৩)সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, দেওয়ানের খামার এলাকার ধানক্ষেত ও সুপারি বাগানকে ঘিরে একটি চক্র নিয়মিত ইয়াবা সেবন ও কেনাবেচা করছিল। ফাঁকা এলাকা হওয়ায় পুলিশের উপস্থিতি টের পেলেই তারা পালিয়ে যেত। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে সেখানে কৌশলী অভিযান চালায়।ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে অভিযানে থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিন অংশ নেন। অভিযানের ...
‘খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

‘খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে পারিবারিক জমি বিরোধ মীমাংসার জন্য বসা সালিসে নির্ধারিত ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ভুক্তভোগীর হাতে ১ লাখ টাকা তুলে দিয়ে বাকি ৫০ হাজার টাকা ‘খাটুনির মজুরি’ হিসেবে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে। এ ঘটনায় অভিযোগকারী নুর ইসলামের স্ত্রী তাহমিনা বেগম দাবি করেছেন, দুই দিন ধরে সালিসের পর জমির বিরোধ মীমাংসা হয় এবং জমির অংশ ছেড়ে দেওয়ার বিনিময়ে তাঁর স্বামীকে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নির্ধারিত পুরো টাকা তাঁদের হাতে দেওয়া হয়নি।তাহমিনা বেগমের অভিযোগ, গত ১৭ আগস্ট সোমবার ও ১৮ আগস্ট মঙ্গলবার বৈকুণ্ঠপুর গ্রামে তাঁদের বাড়ির সামনে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে জমি নিয়ে...
নাগেশ্বরীতে ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের অভিযোগে ১৯ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের অভিযোগে ১৯ জন গ্রেফতার

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকায় ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের অভিযোগে নাগেশ্বরী থানা পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের মধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১০ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।‎এদের মধ্যে একজনকে ১৫ দিনের কারাদণ্ড, একজনকে ৭ দিনের কারাদণ্ড এবং আরও ৭ জনকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর ১০ জনকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।‎কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন—আশরাফুল আলম (৪৮), রিয়াদ বাবু (২৫), এরশাদুল মিয়া (৩৮), রবিউল ইসলাম (৩৭), আতাউর জামান (২৭), সুজন রানা (২৮), এরশাদুল হক (২৮), জাঙ্গীর আলম (৩৯), লাবু মিয়া (২৮) ও আব্বাস আলী (৩১)।‎‎এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান জানান, জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিত...
বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাস চালক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাস চালক গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার এরুলিয়া এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।গ্রেপ্তার নেছারুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আয়েজ উদ্দিন।র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলেন, গত ৭ আগস্ট সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুর...
দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা-লুট: দ্রুত বিচার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা-লুট: দ্রুত বিচার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের গাছার বুশির মিল এলাকায় দোকানের ভেতরে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গলা কেটে হত্যার পর মালামাল লুটের ঘটনায় দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন টঙ্গী পশ্চিম থানা স্বর্ণ শিল্প ব্যবসায়ী মালিক সমিতির নেতাকর্মীরা।বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ আগস্ট দোকানের ভেতরে ঢুকে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে নৃশংসভাবে হত্যার পর মালামাল লুটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, প্রকাশ্য ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে একজন স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা ও লুটপাটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়...
ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৭ বস্তা সার আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৭ বস্তা সার আটক

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈধ চালান ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব সার আটক করেন।বিজিবি সূত্র জানায়, বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীনস্থ বাগভান্ডার বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৭ বস্তা সার জব্দ করা হয়।আটককৃত সারের মালিক হিসেবে মো. মাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তিনি ভূরুঙ্গামারী উপজেলার ফুলকুমার ডাকঘরের মইদান গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।এ বিষয়ে বাগভান্ডার বিওপি ক্যাম্পের সুবেদার মো. জাহাঙ্গীর হোসেন জানান, সারের কোনো বৈধ চালান বা কাগজপত্র না ...
নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার‎‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক কৃষক ধানক্ষেতে কাজ করতে গেলে জমির মধ্যে একটি মানুষের বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে দ্রুত ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন পাটি উদ্ধার করে।‎‎পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। তবে উদ্ধার হওয়া পাটির সঙ্গে কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করার মতো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়েও মরদেহের অন্য কোনো অংশ বা সম্পূর্ণ দেহের সন্ধান পাওয়া যায়নি।...
নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে নিয়মিত অফিস না করা, সেবাপ্রার্থীদের হয়রানি ও এক সাংবাদিকের সাথে অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন না। তার কর্মস্থল মির্জাগঞ্জ হলেও তিনি প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার দূরে বরিশাল শহর থেকে যাতায়াত করেন। এর ফলে সকাল ৯টায় অফিস শুরু হওয়ার নিয়ম থাকলেও তিনি প্রায়ই দুপুর ১২টার দিকে অফিসে আসেন।এর কারণে জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন, ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন জরুরি সেবা নিতে আসা সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেকে দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।সম...