Friday, August 7

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জে এআই দিয়ে নারীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: গ্রেফতার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে এআই দিয়ে নারীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: গ্রেফতার ৩

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ)মানিকগঞ্জে এক নারীকে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের মো. সেলিম মিয়া ওরফে সেলিম (২৮), সিংগাইর উপজেলার বড়-কালিয়াকৈর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) এবং একই উপজেলার বাঙ্গালা গ্রামের মো. ইয়াসিন (৩২)।গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, ভুক্তভোগী নারী মানিকগঞ্জ পৌরসভার বনগ্রাম আবাসিক এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, সেলিম মিয়া তার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় তার মোবাইল ফোন ব্যবহার করতেন। সেই ফোন থেকেই তার ছবি নিয়ে এআই ব্যবহার করে ব্ল্যাকমেইল করতো।...
ফাঁকা চেক ও স্ট্যাম্প ব্যবহার করে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফাঁকা চেক ও স্ট্যাম্প ব্যবহার করে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী)স্বাক্ষর করা ফাঁকা চেক ও স্ট্যাম্পের অপব্যবহার করে একাধিক চেক ডিজঅনার মামলা দায়েরের মাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন রাজশাহীর বাঘা উপজেলার সাবেক দুইবারের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাতেমা খাতুন লতা। একই সঙ্গে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।শনিবার (২৩ মে) সকাল ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।লিখিত বক্তব্যে ফাতেমা খাতুন লতা বলেন, পারিবারিক সম্পর্কের সূত্র ধরে তার ভাজতি জামাই নুরুজ্জামানের কাছ থেকে বিভিন্ন সময়ে তিনি কিছু টাকা ধার নিয়েছিলেন। বিশেষ করে ২০২৩ সালের উপনির্বাচনের সময় নেওয়া সেই টাকা ভোট শেষে সুদ-আসলসহ পরিশোধ করা হয় বলে জানান তিনি।তার অভিযোগ, টাকা পরিশোধের পরও নুরুজ্জামানের কিছু অনৈ...
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে প্রতারণা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে প্রতারণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে দীর্ঘদিন ধরে চাকুরি পাইয়ে দেওয়া ও বদলি বাণিজ্যের নামে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।রাজধানীর একটি থানায় দায়ের করা মামলার ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে উচ্চপর্যায়ের প্রভাবশালী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি, এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে আর কেউ ভুয়া পরিচয়ে মানুষের স্বপ্ন নিয়ে প্রতারণা করতে না পারে।...
মানিকগঞ্জে গরুর ট্রাক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে গরুর ট্রাক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গরুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ট্রাকচালকসহ অন্তত আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (২১ মে) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার ভাট বাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকে চালকসহ কয়েকজন যাত্রী ছিলেন। একই সময়ে কালো রঙের একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে তিনজন আরোহী মানিকগঞ্জের দিক থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে ভাট বাউর এলাকায় পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।...
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, সহকারী অধ্যাপক (এনেস্থিসিয়া-ইনসিটু) ডা. আশরাফুল ইসলাম এবং মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ।বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হবে। চিকিৎসকদে...
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে রীতা রানী মজুমদার নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।৪৫ বছর বয়সী নিহত গৃহবধূ রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, ‘বুধবার রাত ১০ টার দিকে স্ত্রী রীতা রানীর সাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য দিনের মত দুইজন আলাদা ঘরে শুয়ে পড়েন। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙ্গানির শব্দ শুনে তিনি দ্রুত স্ত্রীর ঘরে ঢোকেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পান রীতা রানীর গলাকাটা নিথর মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এ...
নরসিংদীতে “ইত্যাদি শুটিং স্পটে” বিশৃঙ্খলা: আহত অন্তত ২০, দুই সাংবাদিকের মোবাইলসহ চুরির হিড়িক
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে “ইত্যাদি শুটিং স্পটে” বিশৃঙ্খলা: আহত অন্তত ২০, দুই সাংবাদিকের মোবাইলসহ চুরির হিড়িক

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”-র ধারণ অনুষ্ঠান চলাকালে ব্যাপক বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও অব্যবস্হার ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে দুই সাংবাদিকের মোবাইল ফোনসহ দর্শকদের মোবাইল চুরির হিড়িক পরে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।বুধবার (২০ মে) সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা ছিল। তবে আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে প্রবেশ গেটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।পাসধারী নারী ও শিশুসহ হাজার হাজার দর্শককে তীব্র ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করতে হয়েছে। এই ধাক্কাধাক্কির সুযোগে অনুষ্ঠান...
কালুরঘাট ফেরিঘাটের নতুন টেন্ডারে হাইকোর্টের স্থগিতাদেশ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কালুরঘাট ফেরিঘাটের নতুন টেন্ডারে হাইকোর্টের স্থগিতাদেশ

|| চট্টগ্রাম প্রতিনিধি ||চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম কালুরঘাট ফেরিঘাটের নতুন ইজারা কার্যক্রম নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। গত ৩০ এপ্রিল প্রকাশিত ফেরিঘাটের ইজারা সংক্রান্ত টেন্ডার বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন (Writ Petition No. 5977 of 2026) দায়ের করা হয়।রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১১ মে ২০২৬ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ উক্ত টেন্ডার বিজ্ঞপ্তির কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (Stay Order) প্রদান করেন। একই সঙ্গে কেন বিজ্ঞপ্তিটি অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল নিশি জারি করেন আদালত।আদালতের আদেশের প্রত্যয়িত অনুলিপি ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালুরঘাট সেতু চালুর পর ফেরির ওপর নির্ভরতা আগের তুলনায় কমে গেছে। ...
মিরপুরে শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবি তালাবার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মিরপুরে শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবি তালাবার

|| নিজস্ব প্রতিনিধি ||রাজধানী ঢাকার মিরপুর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।আজ বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি এস এম শামীম এই ক্ষোভ প্রকাশ করেন।নেতৃদ্বয় বলেন, মিরপুরে ৭ বছর বয়সী অবুঝ শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তা অত্যন্ত পৈশাচিক এবং সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। শুধু ঢাকা নয়, সম্প্রতি সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশজুড়ে কোমলমতি শিশুদের ওপর একের পর এক পাশবিক নির্যাতন ও হত্যার যে বিভীষিকাময় ঘটনা ঘটছে, তা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। সমাজে নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতির বিস্তার এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস...
প্রচলিত আইন নয়, নৈতিক অবক্ষয় রোধে ইসলামী অনুশাসনই সমাজকে বাঁচাতে পারে: মোস্তফা তারেক
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

প্রচলিত আইন নয়, নৈতিক অবক্ষয় রোধে ইসলামী অনুশাসনই সমাজকে বাঁচাতে পারে: মোস্তফা তারেক

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকার মিরপুর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ বুধবার (২০ মে) এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এই বর্বরোচিত ঘটনার দ্রুত বিচার এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে দেশজুড়ে ক্রমবর্ধমান শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো পৈশাচিক ঘটনাগুলোর মূল কারণ হিসেবে সমাজের চরম নৈতিক অবক্ষয় ও পশ্চিমা সংস্কৃতির নগ্ন প্রভাবকে দায়ী করেন তিনি।বিবৃতিতে মোস্তফা তারেক বলেন, মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী অবুঝ শিশু রামিসাকে যেভাবে ঘরের ভেতর থেকে তুলে নিয়ে নির্মম ও ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে, তা সভ্য সমাজের কোনো স্তরেই কল্পনা করা যায় না। শুধু ঢাকা নয়, সাম্প্রতিক সময়ে সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্...