Friday, August 7

অপরাধ, আইন ও আদালত

আট্টিগ্রামে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

আট্টিগ্রামে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার আট্টিগ্রাম ইউনিয়নের কুশাভাঙা এলাকায় প্রায় এক বছর ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী কোম্পানির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের মদদে দিনের পর দিন এ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে এলাকার ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। কৃষকরা জানান, ড্রেজারের কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং অনেক স্থানে ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে অব...
দৌলতপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: দুই শিশু আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: দুই শিশু আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে ৬ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই শিশুকে আটক করেছে পুলিশ। গত ১৫ মে ২০২৬ (শুক্রবার) বিকেলে উপজেলার উত্তর আরা গ্রামে এই ঘটনা ঘটে।​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উত্তর আরা গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। ঘটনার দিন সকালে নানার পরিবারের সদস্যরা ডাক্তার দেখানোর জন্য মানিকগঞ্জ সদরে যান। এই সুযোগে বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী দুই শিশু—মোঃ আব্দুল ফরিদ মিয়া (১২) ও মোঃ ইসরাফিল (১১) ভিকটিমকে ফুসলিয়ে পাশের একটি গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে অভিযুক্তরা বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে পালিয়ে যায়।​গত ১৭ মে ভিকটিমের নানী তাকে গোসল করানোর সময় তার শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন। পরে অভয় দিয়ে জি...
সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু, খবর শুনে শিক্ষার্থীরও প্রাণহানি
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু, খবর শুনে শিক্ষার্থীরও প্রাণহানি

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু এবং সেই খবর শুনে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষিকা উপজেলার সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা ও বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কুলছুম। দুর্ঘটনায় আহত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোরশাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোরশাহী এলাকা থেকে রাজশাহীগাম...
বিরল সীমান্তে বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, ইতিহাস ও ঐতিহ্য, সর্বশেষ, সারাদেশ

বিরল সীমান্তে বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

|| নিজস্ব প্রতিবেদক ||দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি (ভাঙ্গা অংশ) উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি চৌকস টহল দল এই সফল অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই রাতে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩১/২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মানিকপাড়া গ্রাম এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে এই ঐতিহাসিক ও মূল্যবান প্রত্নবস্তুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির সিজার মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা নির্ধারণ করা হলেও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অসীম ও অপরিমেয়। পরবর্তীতে দিনাজপুরের কাহারো...
বেলকুচিতে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা, অপরাধ দমন ও জননিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা, অপরাধ দমন ও জননিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথকভাবে এই গুরুত্বপূর্ণ সভা দুটি অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন, সামাজিক সমস্যা নিরসন, স্বাস্থ্যসেবা উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, বেলকুচি থানা...
নিয়ম না মেনে উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী অফিসের গাছ কাটার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নিয়ম না মেনে উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী অফিসের গাছ কাটার অভিযোগ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নিয়ম না মেনে উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী অফিসের গাছ কাটার অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছি উপজেলা উপ-প্রকৌশলী মোঃ মনজুরুল আলমের বিরুদ্ধে। তার একক সিদ্ধান্তে সম্প্রতি গাছটি কাটা হয়। উপ প্রকৌশলী বন বিভাগের অনুমতি ছাড়াই গাছ কাটার কথা স্বীকার করেছেন।নাম না প্রকাশ করার শর্তে বন বিভাগের এক কর্মকর্তা আলোকিত দৈনিককে বলেন, নিয়ম অনুযায়ী সরকারি কার্যালয়ের কোনো গাছ কাটতে হলে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনুমোদন নিতে হবে। এরপর একটি নির্ধারিত ফরমে বন বিভাগে আবেদন করতে হয়। ওই আবেদনের পর বন বিভাগ অনুমতি দিলে গাছ কাটা যায়।খোঁজ নিয়ে জানা গেছে, অফিসের চতুর্দিকে কৃষ্ণচূড়া, আম, কড়ই, নারকেল, ইউক্যালিপটাস গাছসহ বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ রয়েছে। এর মধ্যে বিশালাকৃতির ইউক্যালিপটাস গাছ ৮ ও ৯ মে সরকারি বন্ধের সুযোগে কাটা হয়েছে। উপ...
বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষণের শিকার বান্ধবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষণের শিকার বান্ধবি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। রবিবার (১৭ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় (১৯) বছর বয়সী ওই ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই তরুণী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাদিন্দা।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী'র সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রবিবার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার ৭ম তলায় অবস্থিত "লাক জোন” নামের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিক ও অপর একজন উপস্থিত ছিলেন। পরে তারা সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে।এরপর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট রাস্তার পাশে ...
মাটিরাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদক ব্যবসা, উদ্বিগ্ন জনসাধারণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাটিরাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদক ব্যবসা, উদ্বিগ্ন জনসাধারণ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে মাদকের বিস্তার। সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় সন্ধ্যা নামলেই অলিগলি, নির্জন স্থান ও বিভিন্ন গ্রামাঞ্চলে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। পাশাপাশি অনলাইন মোবাইল জুয়ার আসরও বিস্তার লাভ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বিভিন্ন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার ১, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। একই চিত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলেও দেখা যাচ্ছে।গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আলী মিয়া মেম্বার জানান, শান্তিপুর বাজার থেকে সাতভাইয়া পাড়া হয়ে গোমতি বাজার পর্যন্ত সড়কে যানবাহন চলাচল কম থাকায় এলাকাটি মাদক ব্যবসায়ীদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। তিনি বলেন, “গত এক বছরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এখন নেশাজাতীয় দ্রব্য সহ...
ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

|| নিজস্ব প্রতিবেদক ||হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্ত এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের ২৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।আজ রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করেন।রিট আবেদনে উল্লেখ করা হয়, হামের টিকাদান কর্মসূচি বাতিলের মতো স্পর্শকাতর সিদ্ধান্তটি একটি ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে বিবেচিত হতে পারে। এই সিদ্ধান্তের পেছনে ড. ইউনূসসহ তৎকালীন সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে, তদন্তের স্বার্থে ড. ইউনূসসহ সাবেক ২৪ জন উপদেষ্টার বিদেশ গমনে নিষেধাজ্ঞারও আবেদন জানানো হয়েছে রিটে।মামলার বিবাদী হিসেবে মন্ত্রিপ...
স্বামীর সম্পত্তি দখলে মিথ্যা মামলার অভিযোগ: জামিন পেলেও ৩ সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আঁখি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

স্বামীর সম্পত্তি দখলে মিথ্যা মামলার অভিযোগ: জামিন পেলেও ৩ সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আঁখি

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর আত্রাই উপজেলার আলোচিত নারী আঁখি বেগম অভিযোগ করেছেন, স্বামীর রেখে যাওয়া বাড়িঘর ও সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মাদক মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পরও তিনি ও তার তিন শিশু সন্তান চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।জানা গেছে, প্রায় দুই মাস আগে আঁখির স্বামী মারা যান। এরপর তিন সন্তানকে নিয়ে তিনি স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। এ অবস্থায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন। ফলে তার তিন সন্তান অসহায় হয়ে পড়ে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে মানবিক দিক বিবেচনায় আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।আঁখির দাবি, তার শাশুড়ির আগের পক্ষের ছেলে (ভাসুর) ও ননদ দীর্ঘদিন ধরে তার স্বামীর সম্পত্তি দখলের চেষ্টা করছেন। তাকে সন্তানসহ বাড়ি থেক...