Wednesday, August 19

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

|| ​নিজস্ব প্রতিবেদক ||

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এই নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

​বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্ধারিত দিনে রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​এর আগে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দের করা রিট আবেদনটি খারিজ করে দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

​হাইকোর্টে রিট খারিজ হওয়ার পর আজ আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার বিষয়টি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *