Thursday, October 15

ধর্ম ও দর্শন

শান্তিনগর ইস্টার্ন প্লাস জামে মসজিদে ইরানের প্রফেসর সাহাবুদ্দীন মাশায়েখীর আলোচনা
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

শান্তিনগর ইস্টার্ন প্লাস জামে মসজিদে ইরানের প্রফেসর সাহাবুদ্দীন মাশায়েখীর আলোচনা

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর শান্তিনগরস্থ ইস্টার্ন প্লাস জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করেছেন ইরানের আন্তর্জাতিক আল মোস্তফা ইউনিভার্সিটির বাংলাদেশ শাখার পরিচালক হুজ্জাতুল ইসলাম প্রফেসর সাহাবুদ্দীন মাশায়েখী রাদ।শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পূর্বে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে দীর্ঘক্ষণ বক্তব্য প্রদান করেন। জুমার নামাজ শেষেও মুসল্লিদের ব্যাপক আগ্রহের প্রেক্ষিতে তিনি ইসলামি চিন্তাধারা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য প্রশ্নের উত্তর দেন।মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রুহুল আমিনের উপস্থিতিতে সম্মানিত মেহমানের মূল বক্তব্য বাংলায় অনুবাদ করে শোনান আল মোস্তফা ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার শিক্ষক জনাব ইউনুস গাজী। জুমার এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি জনাব সরোয়ার হোসেন ও সেক্রেটারি আলহাজ্ব আওলাদ হোসেন। এছাড়াও উপস্থ...
ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী ‘তারবিয়াত’ প্রোগ্রাম সম্পন্ন
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী ‘তারবিয়াত’ প্রোগ্রাম সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে বিশেষ ‘তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাদ এশা ঝিনাইদহ জেলার মিনহাজুন নবুওয়াত মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হয়ে বৃহস্পতিবার ফজর পর্যন্ত একটানা চলে।জেলা আমীর আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক, আদর্শিক ও সমকালীন বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শুরুতে ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ ‘দরসে কুরআন’ পেশ করেন। এরপর ‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠন, আনুগত্য ও শৃঙ্খলা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞা। সমকালীন ব...
সৌদি আরবে পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী: ৫ দিনে ৬৮ ফ্লাইট
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সৌদি আরবে পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী: ৫ দিনে ৬৮ ফ্লাইট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||চলতি বছরের হজ যাত্রা শুরুর প্রথম পাঁচ দিনে বাংলাদেশ থেকে মোট ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত হজ বুলেটিন ও বাংলাদেশ হজ অফিসের দেওয়া সর্বশেষ তথ্যে এই পরিসংখ্যান জানানো হয়েছে।বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, হজ যাত্রার পঞ্চম দিনে সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মোট ৬৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৭৯৬ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী বাকি হজযাত্রীরাও পর্যায়ক্রমে পৌঁছাবেন।এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫...
ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের ‘তারবিয়াত’ প্রোগ্রাম শুরু: রাতভর চলবে দ্বীনি শিক্ষা
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের ‘তারবিয়াত’ প্রোগ্রাম শুরু: রাতভর চলবে দ্বীনি শিক্ষা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে এক বিশেষ ‘তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম শুরু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বাদ এশা থেকে ঝিনাইদহ জেলার মিনহাজুন নবুওয়াত মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হয়, যা একটানা ফজর পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।জেলা আমীর আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। তারবিয়াতের মূল অধিবেশনে ‘দারসে কুরআন’ পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। তিনি সমকালীন প্রেক্ষাপটে কুরআনি হেদায়েতের আলোকে ব্যক্তিগত ও সামাজিক জীবন গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য কর...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা দুখানের ৫১ থেকে ৫৯ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা দুখানের ৫১-৫৯ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, "আল্লাহ তাআলা এই আয়াতে মুত্তাকিনদের জন্য যে পরম সুখের আবাস জান্নাতের বর্ণনা দিয়েছেন, তা একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে— বাগান ও ঝর্ণাধারার মধ্যে। তারা পরিধান করবে পাতলা...
হেরাজ মার্কেট জামে মসজিদে পরিকল্পিত হামলা-ভাঙচুরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

হেরাজ মার্কেট জামে মসজিদে পরিকল্পিত হামলা-ভাঙচুরের অভিযোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর হেরাজ মার্কেট জামে মসজিদে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর হেরাজ মার্কেট ঔষধ ব্যবসায়ী কমিটি। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক নাজমুস সাকির পিন্টু।লিখিত বক্তব্যে বলা হয়, নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মসজিদের সাবেক ইমাম আবুল কালাম আজাদকে ২০২৫ সালের ১৪ মে মসজিদ কমিটির সিদ্ধান্তে বহিষ্কার করা হয়। এ ঘটনায় এক নারীর দায়ের করা ধর্ষণ মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ইমাম শূন্য থাকার পর নতুন ইমাম নিয়োগের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এরই মধ্যে গত ১৮ এপ্রিল আসরের নামাজের পর খুলনা ইমাম পরিষদের কয়ে...
হেরাজ মার্কেট মসজিদে ইমামকে ঘিরে উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

হেরাজ মার্কেট মসজিদে ইমামকে ঘিরে উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ইমাম নিয়োগ ও তাকে ঘিরে ওঠা বিতর্ককে কেন্দ্র করে খুলনার হেরাজ মার্কেট মসজিদে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।মার্কেট কমিটির দাবি, ইমাম পরিষদের পক্ষ থেকে পূর্বঘোষণা ছাড়া মসজিদে বৈঠক করার চেষ্টা করা হয়। এর আগে বিষয়টি জানাজানি হলে প্রশাসনের মাধ্যমে বৈঠক স্থগিত করা হয়েছিল। তবে আসরের নামাজের সময় একদল লোক মসজিদে প্রবেশ করে এবং নামাজ শেষে ইমাম ইস্যুতে আলোচনা শুরু করতে চাইলে উত্তেজনা তৈরি হয়। এ সময় বাধা দিলে কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ তাদের।হেরাজ মার্কেট ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব পিন্টু বলেন, সংশ্লিষ্ট ইমামকে ঘিরে আগে থেকেই বিতর্ক রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্...
উদ্বোধনের আগেই তাড়াইল মডেল মসজিদে দুধর্ষ চুরি: ২০টি ফ্যান ও মাইক সেট গায়েব
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

উদ্বোধনের আগেই তাড়াইল মডেল মসজিদে দুধর্ষ চুরি: ২০টি ফ্যান ও মাইক সেট গায়েব

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনের অপেক্ষায় থাকা অবস্থায় ২০টিরও অধিক ফ্যান ও মাইক সেট চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের মাধ্যমে মসজিদটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা ছিল।জানা গেছে, মসজিদের জন্য ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ইমাম, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগ সম্পন্ন হয়েছে। ১৭ এপ্রিল জুম্মার আজানের মাধ্যমে নামাজ চালুর প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার ইমাম ও স্টাফরা মসজিদের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা দেখতে পান যে, মসজিদের ভেতরে থাকা ২০টিরও বেশি ফ্যান এবং মাইকের সম্পূর্ণ সেটটি চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছেন। প্রথমে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তারকে মৌখিকভাবে...
নাগেশ্বরীতে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। দেখা দিয়েছে দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থান নষ্টের আশংকা। এ ঘটনায় বিব্রত হয়ে পড়েছেন দুই সম্প্রদায়ের সচেতন মানুষ।‎জানা যায়, উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে হিন্দু অধ্যুষিত ডাকনিরপাট একটি ঐতিহ্যবাহী এলাকা। ভারত বিভক্তের আগে থেকে এখানে ছিল একটি কালী মন্দির। পরবর্তীতে এর উন্নয়ন সাধিত হয়। ছিল ডাকিনী-যোকিনীর পাট। বছরের বেশিরভাগ সময়ে এখানে পূজা-অর্চনা হতো। এখনো হয়ে আসছে। এখানে বসবাসরত মানুষের মধ্যে ছিল শান্তিপূর্ল সহাবস্থান।১৯৮৫ সালে স্থানীয় গণ্যমান্য দেলোয়ার হোসেন, আব্দুর রহমান সরকার, ইব্রাহীম আলী, ডা: বীরেন চন্দ্র, খোকা রায়সহ বেশ কয়েকজন এখানে বাজার বসান। তখন তারা প্রতিশ্রুতি দেন যেহেতু এখানে একটি ঐতিহ্যবাহী মন্দির রয়েছে তার পবিত্রতা রক্ষায় এ বাজারে কোনদিন গরু জবাই করা হবে ...
পানছড়িতে উৎসব মূখর পরিবেশে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উদযাপন
ধর্ম ও দর্শন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে উৎসব মূখর পরিবেশে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উদযাপন

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার পানছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান উৎসব বৈসু উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও খেরবাই (গড়িয়া) নৃত্যের আয়োজন করে স্থানীয় ত্রিপুরা কল্যাণ সংসদ।শনিবার ( ১১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদ থেকে বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক রিনা ত্রিপুরা'র সভাপতিত্বে র‍্যালীটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সদর ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদ এর সভাপতি বাদশা কুমার ত্রিপুরা, সেক্রেটারি অপূর্ব ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক দেবমিত্র ত্রিপুরা।...