Thursday, October 15

ধর্ম ও দর্শন

খুলনায় পবিত্র আশুরা পালিত, কারবালার আদর্শ ধারণের আহ্বান
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় পবিত্র আশুরা পালিত, কারবালার আদর্শ ধারণের আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র মহররম উপলক্ষে খুলনায় আঞ্জুমান-এ-পাঞ্জাতানি ট্রাস্টের উদ্যোগে ১০ দিনব্যাপী শোক আলোচনা সভা ও পবিত্র আশুরা পালিত হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিনে হজরত ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত স্মরণে নগরীর আলতাপোল লেনস্থ কাসরে হোসাইনি ইমামবাড়ি থেকে একটি শোক মিছিল বের করা হয়।এর আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। তিনি বলেন, কারবালার ঘটনা মুসলিম উম্মাহর জন্য সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক চিরন্তন শিক্ষা। ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগ অন্যায়ের কাছে মাথা নত না করার আদর্শকে আজও সমুন্নত রেখেছে।তিনি বলেন, কারবালার শিক্ষা শুধু অতীতের ইতিহাস নয়, বরং বর্তমান বিশ্বেও ন্যায় প্রতিষ্ঠা ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা জোগায়। সময়ের সঙ্গে সঙ্গে আশুরার চেতনা আ...
কারবালাঃ অন্যায় ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চিরন্তন প্রেরণা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

কারবালাঃ অন্যায় ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চিরন্তন প্রেরণা

|| ডা. আনোয়ার সাদাত ||ইসলামের ইতিহাসে হযরত ইমাম হোসাইন রা. ও তার পরিবার পরিজন ও সংগী সাথিদের নির্মম শাহাদতের ঘটনা প্রতিটা মুমিনের হৃদয়ে নাড়া দেয়, দুঃখে ভরাক্রান্ত করে। আর একটি নির্মম ও বিয়োগান্ত ঘটনার নাম কারবালা। কারবালা মানে ত্যাগ, কুরবানি আর শাহাদাতের অমীয় সুধার ভাস্কর।কারবালা মানে অন্যায় ও অসত্যের সামনে মাথা নত না করার এক জলন্ত ইতিহাস।কারবালা মানে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ইসলামকে রক্ষা করতে পিছপা হওয়া যাবে না। খেলাফতের ধারাবাহিকতা রক্ষা, অন্যায় অবিচার রুখে দেয়ার প্রেরণা।কারবালা’ ফোরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্তর। একষট্টি হিজরি সনের মহরম মাসের ১০ তারিখ ইমাম হোসাইন (রা.) ও তার পরিবার পরিজন অত্যন্ত করুণভাবে শাহাদাতবরণ করেন। রাসূল (সা.)-এর ওফাতের প্রায় ৫০ বছর পর ৬১ হিজরির মহররম মাসের ঘটনা। সে সময় কুফা ছিল একটি প্রদেশ এবং কুফার গভর্নর ছিলেন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তা...
মাজারে নয়: দান বাক্স স্থাপন হোক হাসপাতাল অনাথ আশ্রম এবং মসজিদে
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

মাজারে নয়: দান বাক্স স্থাপন হোক হাসপাতাল অনাথ আশ্রম এবং মসজিদে

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||মাজার অর্থ জিয়ারতের জায়গা। বাংলা অর্থ ভ্রমণস্থল। বাংলাদেশের মাজার বলতে কোন বিশেষ ব্যক্তির লালসালু আচ্ছাদিত উঁচু পাকা কবরকে বোঝায়।বাংলাদেশ অলি আউলিয়ার দেশ। নিঃসন্দেহে তারা পূণ্য ব্যক্তি ছিলেন। আর পূণ্যবাণকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন।মানুষ সরল বিশ্বাসে এসব মাজারে নজর নিয়াজ মান্নত দান খয়রাত করে থাকে। দান-খয়রাতের কোটি কোটি টাকার কোন হিসাব নেই।এই মাজারের অর্থকে কেন্দ্র করে যেভাবে বিনা পুঁজিতে যুগ যুগ ধরে যে ব্যবসা চলে আসছে সে বিষয় দেশ জাতি প্রশাসন কেউ কোন খোঁজ খবর রাখে না।সম্প্রতি মাত্র তিন দিনে মাজারে বাক্স ও ডেগে পাওয়া দানের নগদ হিসাবে দেখা যায়-১. ১৭লক্ষ ৬৫হাজার ৫৪৯টাকা, ৭আনা স্বর্ণ ও কিছু সৌদি রিয়াল, ডলার পাউন্ড ইত্যাদি।২. মাজারের গিলাফে প্রত্যেহ ৫/৬ লক্ষ টাকা।৩. গম্বুজের নিচে গদি- তিন লাখ টাকা।৪...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক তাত্ত্বিক আলোচনা সভাটি আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আহকাফের ১২ থেকে ২০ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ, সমসাময়িক ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে তিনি সূরা আহকাফের ১২ থেকে ২০ নম্বর আয়াতের সমৃদ্ধ ব্যাখ্যামূলক বক্তব্য তুলে ধরে বলেন, এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওহিদের সত্যতা, আল-কুরআনের অলৌকিকত্ব এবং পূর্ববর্তী কিতাব হযরত মুসা (আ.)-এর তাওরাতের সত্যতার সাক্ষ্য দিয়েছেন। এখানে সৎকর্মশীল ও মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হ...
হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৪৪০ বাংলাদেশি
ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৪৪০ বাংলাদেশি

|| ধর্ম ডেস্ক||পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৬৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৬৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ১২১ জন হাজি দেশে প্রত্যাবর্তন করেছেন।আজ সোমবার (২২ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।তথ্যমতে, গতকাল ২১ জুন পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাষ্ট্রীয় এই সংস্থাটি ৮৪টি ফ্লাইটে সর্বমোট ২৮ হাজার ৩৭১ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ৫৮টি ফ্লাইটে ২২ হাজার ৩০০ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ৯৭ জন হাজি দেশে ফিরেছেন।এদিকে হজ পালনে সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি ...
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি
ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

|| ধর্ম ডেস্ক ||পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তিনটি নির্ধারিত বিমান সংস্থার মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে তারা নিরাপদে দেশে পৌঁছান।হজ অফিস সূত্রে জানা গেছে, পরিচালিত ১৪৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন। গত ৩০ মে শুরু হওয়া হাজিদের এই ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজ...
দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, মৃত্যুর মিছিলে ৫২ জন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, মৃত্যুর মিছিলে ৫২ জন

|| ধর্ম ডেস্ক ||পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৩৮টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ১০৯ জন। আজ মঙ্গলবার (১৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।বুলেটিনের তথ্য অনুযায়ী, ১৬ জুন পর্যন্ত সৌদিতে হজ পালন করতে গিয়ে মোট ৫২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছেন। স্থানভেদে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন হাজি শেষনিশ্বাস ত্যাগ করেন।চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যান, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৭৩ হাজার ৯৩৫ জন। গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শু...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক তাত্ত্বিক আলোচনা সভাটি আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আহকাফের ১ থেকে ১১ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ, সমসাময়িক ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা আহকাফের ১ থেকে ১১ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, এই আয়াতগুলোতে মহান আল্লাহ তায়ালা মহাবিশ্ব সৃষ্টির সত্যতা ও একটি নির্দিষ্ট সময়সীমার কথা স্পষ্ট করে দিয়েছেন। অথচ সত্যকে অস্বীকারকারীরা আল্লাহর এই সতর্কবাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তিনি ব্যাখ্যা করে বলেন, আল্লাহকে বা...
দেশে ফিরেছেন ৫৬ হাজারেরও বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫২
ধর্ম ও দর্শন, সর্বশেষ

দেশে ফিরেছেন ৫৬ হাজারেরও বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫২

|| ধর্ম ডেস্ক ||পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছেন। বিমান বাংলাদেশ, সৌদি অ্যারাবিয়ান ও ফ্লাইনাস এয়ারলাইনসের মোট ১৩৪টি ফিরতি ফ্লাইটে তারা সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আজ সোমবার (১৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫২ হাজার ৫৫৫ জন। গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে। চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজারেরও বেশি মুসল্লি হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন।এদিকে, চলতি বছর হজের মরসুমে সৌদি আরবে গিয়ে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫২ জন বাংলাদেশি হজ...
নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রসারে বাজেট ও পরিকল্পনা জরুরী
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রসারে বাজেট ও পরিকল্পনা জরুরী

|| ডা. আনোয়ার সাদাত ||বর্তমানে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সমাজের সর্বস্তরে দূর্নীতি, অপরাধ কর্ম বেড়েই চলছে। চারিদিকে খুন, গুম ছিনতাই, ধর্ষণ, দূর্নীতি ইত্যাদি অপরাধকর্ম বেড়েই চলছে। শিক্ষার হার বাড়লেও অপরাধ কর্মকান্ড কমছে না। শিক্ষিত সমাজেও জঘন্য অপরাধের খবর পাওয়া যায়।বিশেষজ্ঞরা মনে করেন, এর অন্যতম কারণ নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব। এমন শিক্ষার প্রয়োজন, যা মানুষের বিবেককে জাগ্রত করবে। সুস্থ বিবেক বিকাশে নৈতিক শিক্ষার বিকল্প নেই।আল্লাহ বলেন, " তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন, আর যাকে বিশেষ জ্ঞান দান করা হয়, সে প্রভূত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান"। সূরা বাকারা- ২৬৯সমাজের প্রতিটি মানুষের নৈতিক শিক্ষা অর্জন জরুরী। আর ইসলামী শিক্ষা মানুষকে নৈতিকভাবে একজন আদর্শ মানুষে পরিণত করে। প্রচলিত শিক্ষা ব্যবস্হা মানুষকে কাগজে কলমে শিক্ষিত...