Tuesday, July 21

জাতীয়

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনা করে এবার দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা করা হচ্ছে।আজ শনিবার (৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে এই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, সরকার জনগণের দোরগোড়ায় জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই উদ্যোগ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথমে একটি উপজেলাকে মডেল বা পাইলট প্রকল্প হিসেবে ধরে এই বিশেষ অ্য...
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন: মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন: মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর মিরপুরের পল্লবীতে বহুল আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার (৪ জুন) মামলার যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের এই দিন ধার্য করেন।এর আগে গতকাল বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত আজ যুক্তিতর্কের দিন নির্ধারণ করেছিলেন। আজ সকাল থেকেই মামলার যুক্তিতর্ক শুনতে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনজীবী ও সংবাদকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।আজকের যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ, সাক্ষীদের বক্তব্য এবং আইনের বিভিন্ন তথ্য-উপাত্ত ও রেফারেন্স আদালতের সামনে তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই প্রেক্ষিতে আসামিদের সর্...
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জাতিসংঘের সাধারণ পরিষদের ঐতিহাসিক ৮১তম অধিবেশনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ নির্বাচনে জয়লাভের পর তিনি দেশে ফিরলেন। আজ সকালে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করলে পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।এর আগে গত ২ জুন (মঙ্গলবার) নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের এই সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র সরাসরি ভোট প্রদান করে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করে গৌরবোজ্জ্বল জয় ছিনিয়ে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।অধিবেশনে ড. খলিলুর রহমান মোট ৯৯টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। বিশ্বমঞ্চে বাংলাদেশের...
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিৎসুই অ্যান্ড কোং-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিৎসুই অ্যান্ড কোং-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মিৎসুই (Mitsui) অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আজ বুধবার (৩ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিৎসুই অ্যান্ড কোং-এর ভাইস প্রেসিডেন্ট।এ সময় দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মিৎসুই অ্যান্ড কোং-এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।...
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, সর্বশেষ

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আনুষ্ঠানিক আমন্ত্রণে আগামী ২১ ও ২২ জুন দুই দিনের এই রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হবে। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হওয়ায় দেশের কূটনৈতিক মহলে সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।উচ্চপর্যায়ের সরকারি সূত্র নিশ্চিত করেছে, এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রশাসনিক ও কূটনৈতিক স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সফরের বিস্তারিত সূচি ও আনুষ্ঠানিক কর্মসূচি চূড়ান্ত হতে পারে। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে গত সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি নিশ্চিত করে চিঠি পাঠানো হয়েছে এবং সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের আলোচনা চলছে।সংশ...
বিশ্ব সাইকেল দিবস আজ
জাতীয়, সর্বশেষ

বিশ্ব সাইকেল দিবস আজ

|| নিজস্ব প্রতিবেদক ||পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যানবাহন হিসেবে সাইকেলের প্রয়োজনীয়তা তুলে ধরতে আজ ৩ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব সাইকেল দিবস’। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ব্যবহারযোগ্য এই বাহনটি একদিকে যেমন বায়ুদূষণ কমায়, অন্যদিকে শহরের তীব্র ট্রাফিক যানজট নিরসনেও দারুণ ভূমিকা রাখে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে দেশের বিভিন্ন সাইকেল রাইডার সংগঠন নানা বর্ণাঢ্য কর্মসূচি ও র‍্যালির আয়োজন করেছে।ইতিহাস ঘেঁটে জানা যায়, যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসজেক সিবিলস্কি বিশ্বজুড়ে সাইকেলের সমর্থনে একটি বিশেষ দিন নির্ধারণের লক্ষ্যে প্রথম প্রচারাভিযান শুরু করেন। ২০১৫ সালে মূলত একটি একাডেমিক প্রকল্প হিসেবে তিনি এই কাজ শুরু করলেও পরবর্তী সময়ে তা এক বিশাল সামাজিক আন্দোলনে রূপ নেয়।তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র...
রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ: আদালতে এসে ন্যায়বিচার চাইলেন বাবা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ: আদালতে এসে ন্যায়বিচার চাইলেন বাবা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার বর্বরোচিত ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত ন্যায়বিচার দাবি করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তিনি গণমাধ্যমের কাছে এই আকুতি জানান।আজ আদালতটিতে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীদেরসহ মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে সকাল পৌনে নয়টার দিকে কড়া নিরাপত্তায় প্রধান আসামি সোহেল রানাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। আদালত ...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন আজ: জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন আজ: জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার (২ জুন)। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদকক্ষে স্থানীয় সময় সকাল ১০টায় এ আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই পদে এবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।বাংলাদেশ দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে ১৯৮৬ সালে প্রথম ও শেষবারের মতো জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। এরপর দীর্ঘ ৪০ বছর এ পদে আর কোনো নির্বাচন করেনি ঢাকা। তবে প্রায় চার বছর আগেই ৮১তম অধিবেশনের সভাপতি পদে লড়ার আনুষ্...
খুলনায় নানী ও দুই নাতিকে হত্যা: পলাতক সৎ বাবাকে খুঁজছে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নানী ও দুই নাতিকে হত্যা: পলাতক সৎ বাবাকে খুঁজছে পুলিশ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় নানী ও দুই নাতিকে হত্যার ঘটনায় শিশুদের সৎ বাবাকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও এখনো কোনো সাফল্য মেলেনি।পুলিশ জানায়, গত শনিবার নগরীর দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে বেবী বেগম (৬২), শামীম (১৩) এবং মুস্তাকিম (৪)-এর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং তাদের নানীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।এ ঘটনায় শিশু দুটির জৈবিক বাবা মাসুম ব্যাপারী সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে শিশুদের সৎ বাবা রফিকুল হাওলাদার-কে।তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কয়েক বছর আগে ফাতেমা বেগম মেরি-র প্রথম সংসার ভেঙে যায়। পরে তি...
পদত্যগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
জাতীয়, সর্বশেষ

পদত্যগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

|| নিজস্ব প্রতিবেদক ||শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত ও দাপ্তরিক কাজ সুচারুভাবে পরিচালনা করতে সমস্যা হচ্ছিল। তাই বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা যেন ব্যাহত না হয়, সেই ভাবনা থেকেই তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।৬৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ ...