Sunday, August 30

হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তাভাবনা রয়েছে: বিমানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে এবং ভবিষ্যতে তা আরও কমানোর চিন্তাভাবনা রয়েছে বলে সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত।

আজ ৩০ আগস্ট (রবিবার) জাতীয় সংসদে সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগে হজের জন্য বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে প্রথমে ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করেছিল। গত বছর প্রথম হজের দায়িত্ব পেয়ে তারা হিসাব-নিকাশ করে ভাড়া ১ লাখ ৫৪ হাজার টাকায় নামিয়ে আনেন। এবার ‘ডায়নামিক প্রাইসিং’-এর মাধ্যমে ভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া এবং নিয়মিত রুটগুলো পুরোপুরি চালু হলে প্রতিষ্ঠানের আয় বাড়বে। তখন হজযাত্রীদের ভাড়া আরও কমানোর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। আন্তর্জাতিক অন্যান্য এয়ারলাইনসের সার্বিক বাজারব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে টিকিটের দাম নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *