Monday, July 20

জাতীয়

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ, স্বাস্থ্য

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট বরাদ্দ করা হলেও, দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বিশাল বাজেট কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছেন। তামাকখাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তামাকজনিত রোগীদের চিকিৎসার পেছনে তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয়। ফলে তামাকের এই অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতি দেশের স্বাস্থ্যখাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সব ধরন...
সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকা ও ময়মনসিংহসহ দেশের ১২টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।...
জুলাই থেকে শিক্ষকদের অবসর সুবিধা দেওয়া শুরু হবে: শিক্ষামন্ত্রী
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জুলাই থেকে শিক্ষকদের অবসর সুবিধা দেওয়া শুরু হবে: শিক্ষামন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||আগামী জুলাই মাস থেকেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দেশের প্রায় ৬৫ হাজার শিক্ষক বর্তমানে অবসর সুবিধার টাকা পাননি। এই বকেয়া পূরণের লক্ষ্যে থোক বরাদ্দ পাওয়া গেছে এবং আগামী জুলাই মাসে ন্যূনতম এক লাখ টাকা করে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে শিক্ষকদের সব পাওনা পরিশোধ করা হবে।শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪-তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।শিক্ষকদের উৎসব ভাতার বিষয়ে ড. মিলন বলেন, শিক্ষকদের বর্তমান উৎসব ভাতা ৫০ শতাংশ রয়েছে, যা শতভাগ করার জন্য আমাদের পরিকল্পনা ও প্রস্তাব রয়েছে। ইতোমধ্যে ১০ শতাংশের একটি চাহিদা দেওয়া হয়েছে এবং আগামী দিনে এটি শু...
বিশ্বকাপ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন
জাতীয়, রাজধানী, সর্বশেষ

বিশ্বকাপ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেন।এই বিশেষ প্রকাশনা অনুষ্ঠানটিতে একটি সুনির্দিষ্ট সিলমোহর ব্যবহার করা হয়। স্মারক ডাকটিকিট উন্মোচনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদ।...
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

|| ​নিজস্ব প্রতিবেদক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পসমূহের অনুমোদন ও অগ্রগতি নিয়ে আলোচনা চলছে।...
ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এই কম্পন সৃষ্টি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।হঠাৎ মাঝরাতের এই ভূমিকম্পে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম এবং আন্তর্জাতিক ভূ-তাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও এই ভূ-কম্পনে ভুটান, ভারত এবং চীনের একাংশ ব্যাপকভাবে কেঁপে ওঠে।রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রায় কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনের ফলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকেই মাঝরাতে বাস...
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||দেশের উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষকের এক বিশাল প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদগণ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, বিভিন্ন আন্তর্জাতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্...
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সোহেল ও স্বপ্নার ফাঁসি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সোহেল ও স্বপ্নার ফাঁসি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার বর্বরোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে তৎপর ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে আসামি স্বপ্না আক্তারকে এবং ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়।আদালতে আনার পর তাদের প্রথমে ঢাকা মহানগ...
রামিসা হত্যা মামলা: চার কার্যদিবসের বিচার শেষে রায় পড়া শুরু
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

রামিসা হত্যা মামলা: চার কার্যদিবসের বিচার শেষে রায় পড়া শুরু

|| আলোকিত দৈনিক ডেস্ক |রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার লোমহর্ষক মামলার রায় পড়া শুরু হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন চাঞ্চল্যকর এই মামলার রায় পড়া শুরু করেন। মাত্র চার কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন করে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মামলার অন্যতম আসামি স্বপ্না খাতুনকে এবং ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। রায় পড়া শুরু হওয়ার আগ পর্যন্ত তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছি...
স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনা করে এবার দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা করা হচ্ছে।আজ শনিবার (৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে এই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, সরকার জনগণের দোরগোড়ায় জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই উদ্যোগ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথমে একটি উপজেলাকে মডেল বা পাইলট প্রকল্প হিসেবে ধরে এই বিশেষ অ্য...