Thursday, September 3

জাতীয়

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, খুলনায় ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, খুলনায় ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় খুলনায় চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলাতেই ভর্তি হয়েছেন ৪০ জন।শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে স্বাক্ষর করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোশাররফ হোসেন।স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ভর্তি হওয়া ৭৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনই খুলনা জেলার বাসিন্দা।জেলাভিত্তিক হিসাবে গত এক দিনে খুলনায় সর্বোচ্চ ৪০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি...
পর্যটন দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: বিমানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

পর্যটন দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: বিমানমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা মানিকগঞ্জে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জ জেলার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (সিএমএ) যৌথ উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গিলন্ড এলাকার মুন্নু ক্যাফেটেরিয়ার ব্যাংকুয়েট হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনার জবাবে বিমানমন্ত্রী বলেন, “পর্যটন খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়কে বিশ্বদরবারে তুলে ধরার মাধ্যম।” পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত ...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট

|| ধর্ম ডেস্ক ||বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি সফর মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ১৫ আগস্ট (শনিবার) থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ আগস্ট (বুধবার) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে—সকল জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, লাল...
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময়ের মধ্যে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।...
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটির সভা
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটির সভা

|| ধর্ম ডেস্ক ||১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।...
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে গণমাধ্যমকে ব্রিফ করবেন। এ সময় তাঁরা বৈঠকের বিস্তারিত আলোচনা ও ...
এলজিইডির চার প্রকল্পে পিডি নিয়োগ নিয়ে বিতর্ক, কর্মকর্তাদের অসন্তোষ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

এলজিইডির চার প্রকল্পে পিডি নিয়োগ নিয়ে বিতর্ক, কর্মকর্তাদের অসন্তোষ

|| মির্জা নাদিম | গাজীপুর প্রতিনিধি ||স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহলের তৎপরতায় গত ১৮ জুন স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত সাক্ষাৎকারের জন্য এলজিইডির 'বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ'-এর চার নেতার নাম গোপনে প্রস্তাব করা হয়। গোপনীয়তার সাথে পাঠানো এই প্রস্তাব-সংক্রান্ত নথিও এলজিইডিতে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের পিডি হিসেবে কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আমিরুল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছে। এনএসআইয়ের প্রতিবেদনে তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা উঠে আসায় তিনি নির্বাহী প্রকৌশলী পদে স্থায়ী নিয়োগ পাননি। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়...
বাংলাদেশ রেলওয়ের জন্য প্রথম এলএইচবি কোচ প্রস্তুত করল ভারত
জাতীয়, সর্বশেষ

বাংলাদেশ রেলওয়ের জন্য প্রথম এলএইচবি কোচ প্রস্তুত করল ভারত

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) প্রথমবারের মতো ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের একটি বিশেষ রেক প্রস্তুত করেছে। বুধবার (১২ আগস্ট) এই রেকের আনুষ্ঠানিক উদ্বোধন বা 'রোল আউট' অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের যাত্রী চাহিদা ও পরিচালন ব্যবস্থার আলোকেই এসব কোচ বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার। যাত্রীদের সুবিধার জন্য কোচে যুক্ত করা হয়েছে আধুনিক রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট, ফুটরেস্ট, সিসিটিভি নজরদারি, অ্যালার্ম সিস্টেম, শিশুপালনের বিশেষ কক্ষ ও নামাজের জায়গা।কোচগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় এগুলোর ছাদ কাঠামো অত্যন্ত শক্তিশালী করে ...
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবর্ধনা দিল বাংলাদেশ পর্যটন করপোরেশন
জাতীয়, রাজধানী, সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবর্ধনা দিল বাংলাদেশ পর্যটন করপোরেশন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।অনুষ্ঠানে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের হাতে প্রা...
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশে বর্তমানে অত্যন্ত বিনিয়োগবান্ধব ও অনুকূল পরিবেশ রয়েছে জানিয়ে আগ্রহী যেকোনো বিদেশি বিনিয়োগকারীকে সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এই সাক্ষাৎকারে অংশ নেয়। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে নতুন কমিটি বাংলাদেশে আরও মার্ক...