Thursday, September 3

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।...
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের সংসদকক্ষে নির্ধারিত সময়ে এ ভোটগ্রহণ শুরু হয়।বিকেল পর্যন্ত চলা এই ভোটাভুটিতে ৩৪৯ জন সংসদ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী—ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করছেন।ভোটগ্রহণ শেষে গণনা প্রক্রিয়ার মাধ্যমে সর্বাধিক বৈধ ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।...
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার জন্য মাত্র ২৯ বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেন তিনি।দিবসটি উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের "মোবারক লজ"-এ জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে। যা এখন মতিউরনগর নামে পরিচিত। ৯ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ। তাঁর বাবা মৌলভী আবদুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা ...
নবম পে-স্কেল: সেপ্টেম্বরের মাঝামাঝি গেজেট
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

নবম পে-স্কেল: সেপ্টেম্বরের মাঝামাঝি গেজেট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বহুলপ্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে অর্থ বিভাগ। মূল বেতনের বাইরে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হতে পারে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন শেষে সেপ্টেম্বরের মাঝামাঝিতে গেজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের পরিকল্পনা থাকলেও বেতন বৃদ্ধির হার, ভাতা, জুডিশিয়াল সার্ভিসের সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা পর্যালোচনার কারণে সময় পেছানো হয়।অর্থ মন্ত্রণালয় সূত্রের খবর, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচন...
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

|| ​নিজস্ব প্রতিবেদক ||সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এই নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।​বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্ধারিত দিনে রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে।​এর আগে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দের করা রিট আবেদনটি খারিজ করে দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।​হাইকোর্টে রিট খারিজ হওয়ার পর আজ আবেদনকারী আই...
রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||রাজস্ব ব্যবস্থা এবং কর প্রদান নিয়ে জনগণের মধ্যে বিদ্যমান বিভ্রান্তি দূর করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।প্রধানমন্ত্রী বলেন, "সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় খাতগুলোতে নিশ্চিতভাবেই অর্থ ব্যয় করা হবে। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।"তিনি আরও জোর দিয়ে বলেন, "সরকারের মূল লক্ষ্য পেছনে ফিরে যাওয়া নয়, বরং সব...
দুই দিনের সরকারি সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়, সর্বশেষ

দুই দিনের সরকারি সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হন।মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় সফর সংশ্লিষ্ট এসব তথ্য নিশ্চিত করা হয়।সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলে রয়েছেন—প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা।সফরসূচি অনুযায়ী কাতার সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।...
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশকে একটি সর্বাঙ্গীন কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের সাধারণ ও গ্রামীণ মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তর করা।”রবিবার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় জেলেদের মাঝে পোনা বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে পেছনে রেখে জাতির উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যেই নারীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে অনার্স পর্যন্ত শিক্ষা ...
ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
খেলাধুলা, জাতীয়, সর্বশেষ

ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

|| স্পোর্টস ডেস্ক ||অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (১৬ আগস্ট) ডারউইনে আয়োজিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই স্মরণীয় জয় তুলে নেয় টাইগাররা।বাংলাদেশ ক্রিকেট দল জয় নিশ্চিত করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরের পথে ছিলেন। খেলার ফলাফল জানার পরই তিনি ভিডিও কলে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সরাসরি কথা বলেন।ভিডিও কলে কথা বলার সময় তিনি ঐতিহাসিক এই সাফল্যের জন্য দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানান এবং সমগ্র দেশবাসীর পক্ষ থেকে ক্রিকেটারদের প্রতি ধন্যবাদ ও শুভকামনা ব্যক্ত করেন।...
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান
জাতীয়, সর্বশেষ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||কিশোরগঞ্জ জেলার উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে তিনি রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের মধ্যে পোনা বিতরণ করবেন তিনি। দুপুর সাড়ে ১২টায় কটিয়াদীতে জেলার একমাত্র সরকারি কার্প হ...