খুবিতে উদ্ভূত পরিস্থিতি: প্রশাসনের জরুরি সভায় একাধিক সিদ্ধান্ত, মামলা ও তদন্তে জোর
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সাম্প্রতিক ঘটনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক জরুরি সভা করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন, হল ক্যান্টিন পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন, কিছু প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন এবং শিক্ষার্থীদের উত্থাপিত কয়েকটি দাবির বিষয়ে পরবর্তী পদক্ষেপ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজয় '২৪ ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে শিক্ষার্থীরা আটকের পর ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। ঘটনার বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সকালে ও দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপ...










