Monday, October 5

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে খাদ্য উৎসবে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩
আন্তর্জাতিক, সর্বশেষ

যুক্তরাষ্ট্রে খাদ্য উৎসবে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসবে বন্দুকহামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দুই বছরের এক শিশুসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।স্থানীয় সময় রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সিয়াটল সেন্টারে বিখ্যাত স্পেস নিডলের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। বার্ষিক এই খাদ্য উৎসবকে কেন্দ্র করে ওই সময় এলাকাটিতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হয়েছিল।সিয়াটল পুলিশ জানায়, দুই সন্দেহভাজনের মধ্যে পারস্পরিক গোলাগুলির একপর্যায়ে এই হতাহতের ঘটনা ঘটে। জড়িতদের মধ্যে একজনকে ইতোমধ্যে পুলিশ আটক করতে পারলেও অন্যজন এখনো পলাতক রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য আপাতত নতুন কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।গোলাগুলির পরপরই ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে।হ...
বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আকুল আবেদন মনিরা মিঠুর
বিনোদন, সর্বশেষ

বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আকুল আবেদন মনিরা মিঠুর

|| বিনোদন ডেস্ক ||বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। নিজেও একজন ভাড়াটিয়া হওয়ায় প্রতি বছর বাড়িভাড়া বৃদ্ধি এবং অতিরিক্ত বিভিন্ন নিয়মকানুনের কারণে সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তি তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন বলে জানান।সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনিরা মিঠু বলেন, প্রায় প্রতি বছরই কোনো কারণ ছাড়া বাড়িভাড়া বাড়ানো হয়। অথচ বাসার সার্ভিস চার্জ, নিয়মিত রক্ষণাবেক্ষণ, এমনকি অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচও ভাড়াটিয়াদের নিজেদেরই বহন করতে হয়।তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো কোনো বাসায় ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ গুণতে হয়। প্রতি বছর যেভাবে বাড়িভাড়া বাড়ে, সেই অনুপাতে মানুষের আয় বাড়ে না। ফলে সীমিত আয়ের সাধারণ মানুষের জন্য এমন অন্যায্য ভাড়ার চাপ সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।আবাসিক ভবনের কড়াকড়ি নি...
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলা সংঘাত আপাতত স্থগিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়া এবং নতুন করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কায় বাজারে এখনো সতর্ক অবস্থান ধরে রেখেছেন ব্যবসায়ীরা।সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক বাজারে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল লেনদেন হচ্ছে ৮৪ ডলারে।বাজার বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যবর্তী সংঘাত থামায় বাজারে কিছুটা স্বস্তি ও আস্থা ফিরে এসেছে। এর ফলে তেলের দরপতনের পাশাপাশি বৈশ্বিক শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এশি...
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট দেশজুড়ে একযোগে প্রকাশ করা হবে।আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ আগস্ট ফলাফল প্রকাশিত হবে। তবে ফল সংগ্রহ এবং জানার বিস্তারিত নিয়মাবলী পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।...
ইসলামপুরে হাইড্রোলিক পাম্পে উঁচু হলো দেবে যাওয়া বলিয়াদহ-আগারী সেতু
সর্বশেষ, সারাদেশ

ইসলামপুরে হাইড্রোলিক পাম্পে উঁচু হলো দেবে যাওয়া বলিয়াদহ-আগারী সেতু

|| রোকনুজ্জামান রাজু | জামালপুর প্রতিনিধি ||জামালপুরের ইসলামপুরে বন্যায় দেবে যাওয়া গুরুত্বপূর্ণ বলিয়াদহ-আগারী আরসিসি গার্ডার সেতুটি আধুনিক হাইড্রোলিক পাম্প ও জ্যাক ব্যবহারের মাধ্যমে সফলতা ও দক্ষতার সঙ্গে উঁচু করা হয়েছে। এতে দীর্ঘ প্রতীক্ষার পর তিন উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি সেতুটির পুনর্বাসনে নতুন আশার সঞ্চার হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, 'প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস' প্রকল্পের আওতায় ইসলামপুর উপজেলার ধর্মকুড়া জিসি-মাহমুদপুর জিসি সড়কের বলিয়াদহ এলাকায় ক্ষতিগ্রস্ত ১১০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটির পুনর্বাসন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এই পুনর্বাসন কাজ সম্পন্ন করা হচ্ছে।উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, ২০০৭ সালে এডিবি (ADB)-র সহায়তায় প্রায় ৩ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৪১১ টাকা ব্যয়ে...
সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে শতবর্ষী লাইব্রেরীর হাজার হাজার মূল্যবান বই
বিশেষ সংবাদ, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে শতবর্ষী লাইব্রেরীর হাজার হাজার মূল্যবান বই

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গড়ে উঠেছে শতবর্ষী লাইব্রেরী। ১৯৩৬ সালে কবি তালিম হোসেন চৌধুরী তার নিজ পিতৃভূমি চাকরাইল গ্রামে প্রতিষ্ঠা করেন এই লাইব্রেরী।এখানে নতুন- পুরাতন সব মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার বই সংরক্ষণ করা রয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য কিছু মূল্যবান বই যেমন তুলোট কাগজের পুথি, তাল পাতার লেখা বই, হাতে লেখা কোরআন শরীফসহ উল্লেখযোগ্য নওগাঁ জেলার বলিহারের রাজা কৃষ্ণেন্দ্র রায়ের লেখা দুইটি বই ১ম খন্ড ও দ্বিতীয় খন্ড বইটি এই লাইব্রেরীতে সংরক্ষিত রয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, পুলিশ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন দর্শনার্থীরা এই লাইব্রেরীটি পরিদর্শন করেন।একটি আদর্শ লাইব্রেরী বা গ্রন্থাগার হলো জ্ঞানচর্চা, পঠন এবং গবেষণার প্রধান কেন্দ্র। এটি শিক্ষার্থী ও সাধারণ...
তাড়াইলে বর্ষার পানিতে চলছে ছোট পোনামাছ নিধন, মানছে না মৎস্য আইন
অপরাধ, আইন ও আদালত, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে বর্ষার পানিতে চলছে ছোট পোনামাছ নিধন, মানছে না মৎস্য আইন

|| রাসেল মিয়া, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিলে বর্ষার নতুন পানির সাথে ভেসে আসা ছোট পোনামাছ নিধনের মহোৎসব চলছে। স্থানীয় প্রশাসন বারবার মাইকিং ও অভিযান পরিচালনা করলেও অসাধু চক্র কোনো আইনের তোয়াক্কা করছে না।সরেজমিনে উপজেলার দামিহা ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, নদীর মাঝখানে নিষিদ্ধ জাল পেতে প্রকাশ্যেই পোনামাছ শিকার করা হচ্ছে। মৎস্য আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে চলন্ত স্রোতে কারেন্ট বা নিষিদ্ধ জাল পেতে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ হলেও অসাধু মৎস্য শিকারিরা নৌকা ও নেট জাল নিয়ে দিনরাত ছোট ছোট পোনা মাছ নিধনে মেতে উঠেছে।স্থানীয় অধিবাসীদের অভিযোগ, বর্ষার শুরুতে দেশীয় প্রজাতির যেসব পোনামাছ নদী ও বিলে ছড়িয়ে পড়ে, সেগুলোই মূলত ভবিষ্যতের বড় মাছে রূপান্তরিত হয়। তবে এভাবে নির্বিচারে পোনা নিধন চলতে থাকলে চলতি মৌসুমে এলাকায় মারাত্মক মাছের সংকট দেখা দেবে এবং ...
সিলেটে ইসলামী ঐক্য আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিলেটে ইসলামী ঐক্য আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত শুক্রবার (২৪ জুলাই) সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক ও প্রচার সম্পাদক মো. ওমর ফারুক।গণসংযোগকালে আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক ও ওলামায়ে কেরামের সাথে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। কর্মসূচির অংশ হিসেবে তাঁরা লিডিং ইউনিভার্সিটি, সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জিয়াউর রহমান এবং বিশিষ্ট দায়ী ড. শফী আহমেদের সাথে তাঁদের কার্যালয়ে গিয়ে আন্তরিক আলোচনা করেন।সাক্ষাৎকালে নেতৃদ্বয় সংগঠনের প্রতিষ্ঠাতা মওলানা মুহাম্মদ আবদুর রহীম (র...
বকশীগঞ্জে ২০০ পরিবারের মাঝে পৌর প্রশাসকের জিআর চাল বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে ২০০ পরিবারের মাঝে পৌর প্রশাসকের জিআর চাল বিতরণ

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তায় সরকারি ভিজিআর (জিআর) চাল বিতরণ করা হয়েছে। সম্প্রতি বকশীগঞ্জ পৌরসভার আয়োজনে মোট ২০০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে পরিবারপ্রতি ৩০ কেজি করে এই চাল বিতরণ করা হয়।​চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা।​বিতরণকালে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।​চাল বিতরণকালে পৌর প্রশাসক আসমাউল হুসনা জানান, পৌরসভার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার থেকে প্রাপ্ত এই ব...
ওষুধ মনে করে কীটনাশক সেবন, বকশীগঞ্জে বৃদ্ধের প্রাণহানি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ওষুধ মনে করে কীটনাশক সেবন, বকশীগঞ্জে বৃদ্ধের প্রাণহানি

|| ​আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||​জামালপুরের বকশীগঞ্জে ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।​রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং দৃষ্টিশক্তিতেও সমস্যা ছিল। চিকিৎসার জন্য তাঁর ঘরে নিয়মিত সেবনের ওষুধ রাখা থাকত। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় তিনি ভুলবশত ওষুধের বোতলের বদলে কীটনাশক পান করেন।​কিছুক্ষণ পর তাঁর স্ত্রী ঘরে ফিরে শাহ আলীকে আশঙ্কাজনক অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্...