Sunday, October 4

সর্বশেষ

জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে: সড়কমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে: সড়কমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জনদুর্ভোগের কথা বিবেচনা করেই নৌযানের সর্বনিম্ন ভাড়া সীমিত পরিমাণে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে লঞ্চের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, বিশ্ববাজার ও অভ্যন্তরীণ জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়ার পর লঞ্চের ভাড়ায় সমন্বয় আনা হয়েছে। তবে ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না, সে বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।শেখ রবিউল আলম বলেন, "রেল মন্ত্রণালয় থেকে ভাড়া বাড়ানোর ব্যাপারে বেশ চাপ রয়েছে, কারণ তা না হলে লোকসানের পরিমাণ আরও বাড়বে। তবুও আমরা এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করিনি। চেষ্টা করছি বিদ্যমান ভাড়াই বজায় রাখতে। একান্তই যদি বাড়াতে হয়, তবে তা যৌক্তিক প...
বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতীয়, সর্বশেষ

বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই

|| আলোকিত দৈনিক ডেস্ক ||কূটনৈতিক ও অফিসিয়াল (সরকারি) পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত এক দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ ও আজারবাইজান।নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই চুক্তি সই হয়।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তি সই করেন।উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।...
বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও পুলিশের পৃথক দুটি অভিযানে অন্তত সাতজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কোয়েটার উপকণ্ঠে পুলিশের সঙ্গে গোলাগুলিতে পাঁচজন এবং তুরবাত জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুজন নিহত হন।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সামা টিভি।নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, কোয়েটার উপকণ্ঠের আগবার্গ এলাকায় একটি পুলিশ চেকপোস্টে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালালে পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালান। কয়েক ঘণ্টাব্যাপী ব্যাপক গোলাগুলির একপর্যায়ে পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের (এফসি) সদস্য মোত...
সাব্বিরের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন
খেলাধুলা, সর্বশেষ

সাব্বিরের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন

|| স্পোর্টস ডেস্ক ||জাতীয় দলে দীর্ঘদিনের অনুপস্থিতি সত্ত্বেও সম্প্রতি ঘরোয়া পারফরম্যান্স দিয়ে আবারও আলোচনায় এসেছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। এশিয়ান গেমসের স্কোয়াডে না থাকলেও জাতীয় দলের ভাবনায় সাব্বির এখনও রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বিরের জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেন অধিনায়ক।লিটন দাস বলেন, ‘নির্বাচক, কোচ এবং আমার—সবার ভাবনায়ই ও আছে। ৫, ৬ বা নিচের সারিতে যারা ব্যাট করে, সেখানকার জায়গাগুলো সবার জন্যই উন্মুক্ত। যে পারফর্ম করবে, তার আসার সুযোগ তৈরি হবে। অনেকদিন পর রাব্বি (ইয়াসির আলী) টিমে এসে জিম্বাবুয়েতে ভালো করেছে, তাই আপাতত তার সুযোগটা বেশি।’তিনি আরও জানান, নির্দিষ্ট ওই পজিশনগুলোর জন্য ৩-৪ জন ক্রিকেটার রয়েছে এবং ঘুরিয়ে-ফিরিয়ে তাদের পরখ করে উপযুক্ত ব্যাটারকেই একাদশে সুযোগ দেওয়া হব...
বদলগাছীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ: টাকা-গয়না ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ: টাকা-গয়না ছিনতাই

|| জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর অনুমান ১:৩০ ঘটিকায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকমপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ নুর বানু বাদী হয়ে প্রতিবেশী মোঃ আমিনুল ইসলাম (৪২) ও তার স্ত্রী মোছাঃ শাহানাজ বেগম (৩৫)-এর বিরুদ্ধে বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা হাতে লাঠিসোটা নিয়ে বেআইনিভাবে বাড়িতে প্রবেশ করে। ১ নম্বর অভিযুক্ত আমিনুল ইসলাম গৃহবধূর চুল ধরে টেনেহেঁচড়ে মাটিতে ফেলে শ্লীলতাহানি ঘটায় এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে। অভিযোগে আরও বলা হয়, মারধরের এক পর্যায়ে ২ নম্বর অভিযুক্ত শাহানা...
বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তজেলা ও দূরপাল্লার বাস এবং মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাস মালিকরা এখন থেকে প্রতি কিলোমিটার ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত ১৭ পয়সা হারে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন।...
শিবিরকে সতর্ক করে ছাত্রদল সম্পাদকের ফেসবুক পোস্ট
রাজনীতি, সর্বশেষ

শিবিরকে সতর্ক করে ছাত্রদল সম্পাদকের ফেসবুক পোস্ট

​|| নিজস্ব প্রতিবেদক ||​বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। পাশাপাশি ছাত্রদলের কোনো নেতা-কর্মীর ওপর আঘাত করা হলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।​গতকাল মঙ্গলবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাছির উদ্দিন নাছির এসব কথা বলেন।ফেসবুক পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতির ধারক ও বাহক, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলবদর বাহিনীর উত্তরসূরি ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে যে উসকানিমূলক হেট স্পিচ ছড়িয়েছে, তা দেশের সকল ক্যাম্পাসের রাজনৈতিক সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে। ছাত্রশিবিরের ক্যাডারের এহেন ঔদ্ধত্যপূর্ণ হুমকিতে সাধারণ শিক্ষার্থীরা অরাজকতার আশঙ্কা করছে।’ত...
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান
জাতীয়, সর্বশেষ

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট।প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের সার্বিক কার্যক্রম তুলে ধরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।এর আগে সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গ...
তুরস্কে স্কুলের সামনে বন্দুক হামলা, ১১ শিক্ষার্থী আহত
আন্তর্জাতিক, সর্বশেষ

তুরস্কে স্কুলের সামনে বন্দুক হামলা, ১১ শিক্ষার্থী আহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||তুরস্কের মানিসা প্রদেশে একটি উচ্চবিদ্যালয়ের সামনে এক কিশোরের বন্দুক হামলায় অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় তুরগুতলু এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে পুলিশ।আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার মানিসা প্রদেশের তুরগুতলু এলাকায় বিদ্যালয় চলাকালে এ হামলার ঘটনা ঘটে। আততায়ী অপ্রাপ্তবয়স্ক কিশোরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, হামলায় আহত ১১ শিক্ষার্থীর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে তদন্তকারী দল ওই কিশোরের মা-বাবা ও দাদাকে আটক করেছে। অস্ত্রটি কীভাবে একজন অপ্রাপ্তবয়স্কের হাতে এল এবং এর পেছনে কোনো বুলিং বা পূর্বশত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ...
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

|| ধর্ম ডেস্ক ||পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এদিন প্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।পূর্বে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির তারিখ পুনর্নির্ধারণ করে ২৩ সেপ্টেম্বর ঘোষণা করে।ফারসি শব্দ ‘ইয়াজদাহম’ অর্থ এগারো এবং ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে ১১তম দিনের ফাতেহা শরিফকে বোঝানো হয়। ইসলামের অন্যতম প্রধান সুফি সাধক ও বড়পীর হজরত আবদুল কাদির জিলা...